আলু, বেগুন দিয়ে মজাদার রুই মাছের ভুনা রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমির সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যায়নরত আছি।

বাসায় কেউ ছিলো না, শুধু আমরা দুই বন্ধু ছিলাম। যার কারণে আজকে দুই বন্ধু মিলে একটি রেসিপি তৈরি করলাম। আর এই রেসিপিটি হলো মজাদার রুই মাছের রেসিপি। আলু, বেগুন দিয়ে রুই মাছের রেসিপি খেতে খুবই মজা লাগে। আমার বন্ধু বলল আগে রুই মাছের যদি তেলে মচমচে করে ভেজে নেওয়া হয় এবং সেই মাছ দিয়ে তরকারি রান্না করলে নাকি খুবি মজাদার হয়। তাই বন্ধুর কথামত আমরা দুইজন মিলে রেসিপিটি তৈরি করা শুরু করে দিলাম।তাই রুই মাছের পিস গুলো ভেজে নিয়ে আলু, বেগুন দিয়ে এই রেসিপি তৈরি করলাম। আসলে রুই মাছ ভাজি করে রান্না করলে অনেক সুস্বাদু হয় এই রেসিপি। আমার রেসিপিও খেতে খুবই মজাদার হয়েছিল। তাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম।<b


GridArt_20230409_212741915.jpg


Picsart_22-06-19_17-14-20-812.jpg

উপাদানপরিমাণ
রুই মাছ২ পিস।
আলু১০০ গ্রাম।
বেগুন১ গ্রাম ।
পেঁয়াজ৫ টি।
কাঁচা মরিচ৮ টি।
মরিচের গুঁড়াপরিমানমতো।
হলুদের গুঁড়াপরিমানমতো।
লবণপরিমানমতো।
তেল১০০ গ্রাম।

Picsart_22-06-19_17-36-37-094.jpg

IMG_20230409_212353.jpgIMG_20230409_234217.jpg
  • কড়াই এর মধ্যে তেল দিয়ে রুই মাছের দুটি পিস ভালো করে ভেজে নিলাম।
IMG_20230409_212425.jpgIMG_20230409_212415.jpg
  • তারপরে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুসি ও কাঁচামরিচ তেলের মধ্যে ভালো করে ভাজতে লাগলাম।
IMG_20230409_212446.jpgIMG_20230409_212434.jpg
  • মসলার মধ্যে অল্প একটুখানি পানি দিয়ে ঝোল করে নিলাম, তার মধ্যে বেগুনের সবজি ও আলুর সবজি দিয়ে দিলাম।
IMG_20230409_212512.jpgIMG_20230409_212459.jpg
  • তারপরে সকল মসলা ও অল্পকিছু পানি দিয়ে বেগুন ও আলুর সবজি আমি সিদ্ধ করতে লাগলাম।
IMG_20230409_212601.jpgIMG_20230409_212531.jpg
  • সবজি সিদ্ধ হয়ে গেলে, আমি ভাজি করা রুই মাছের পিস গুলো এই সবজি তরকারি মধ্যে দিয়ে দিলাম। অবশেষে এভাবে আমি শেষের ধাপে এসে পৌঁছালাম।

Picsart_22-06-19_17-31-10-553.jpg

IMG_20230409_212807.jpg

আসলে রঙিন মাছের রেসিপি আমি অনেক খেয়েছি, কিন্তু এভাবে মচমচে করে তেলে ভেজে নিয়ে কখনো তৈরি করা হয়নি। বন্ধুর কথামতো এই রেসিপি তৈরি করলাম। আমরা দুজন মিলেই রেসিপিটি খেয়েছি।সত্যি খেতে খুবই সুস্বাদু হয়েছিল।ভাজি করা মাছের রেসিপির একটা অন্য রকম মজাদার হয়। তাই আপনাদের সাথে শেয়ার করলাম।

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

New_Benner_ABB.png

standard_Discord_Zip.gif

ফোনের বিবরণ

ক্যামেরারেডমি
ধরণআলু, বেগুন দিয়ে মজাদার রুই মাছের ভুনা রেসিপি
ক্যমেরা মডেলNote 6pro
ক্যাপচার@mohamad786
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

IMG_20220404_165348.jpg

আমার পরিচয়

IMG_20220525_014109.jpg

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

Amar_Bangla_Blog_logo_png.png

👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 3 years ago 

সত্যি রুই মাছ যদি আগে তেলে ভাজি করে নেওয়া হয় তাহলে খেতে অনেক বেশি সুস্বাদু লাগে তবে ভাজির পরিমাণ একটু বেশি হয়ে গেলে তেমন একটা স্বাদ লাগে না। তবে রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে অনেক বেশি সুস্বাদু এবং লোভনীয় ছিল। মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আসলে রুই মাছ ভেজে এভাবে রান্না করলে খেতে খুবই মজাদার হয়। আপনার রেসিপির পরিবেশন আমার খুবই ভালো লেগেছে। দুই বন্ধু মিলে সুন্দর সময় পার করেছেন।

 3 years ago 

আপনারা দুই বন্ধু মিলে বেশ চমৎকার রুই মাছের রেসিপি তৈরি করেছেন । দেখে মনে হচ্ছে খেতে বেশ ভালোই হয়েছে । এভাবে বন্ধুরা মিলে রান্না করলে মনে হয় বেশ আনন্দ লাগে । প্রতিটি ধাপ সুন্দর করে দেখিয়েছেন । ভালো লাগলো ।ধন্যবাদ আপনাকে ।

 3 years ago 

বেগুন আমার খুবই পছন্দের। শুটকি মাছ বা মাছ দিয়ে যেভাবে রান্না করা হোক না কেন খেতে আমার কাছে ভালই লাগে। মাছ ভেজে এভাবে তরকারি রান্না করলে খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আপনার রেসিপির কালার দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। সুস্বাদুও মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপনার বন্ধু ঠিকই বলেছে রুই মাছ মচমচে করে ভেজে নিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগে। তাছাড়া আলু বেগুন দিয়ে যে কোন মাছ রান্না করলে খেতে ভালো লাগে। আমি তো কোন মাছ রান্না করলে আলু বেগুনই সবসময় দেই। আপনার আজকে রুই মাছের রেসিপিটি দেখে মনে হচ্ছে যে বেশ মজাদার হয়েছিল। রান্নার পদ্ধতি দেখেই বোঝা যাচ্ছে যে খেতে খুব সুস্বাদু হয়েছিল।

 3 years ago 

ভাইয়া রুই মাছ দিয়ে খুব সুন্দর একটি রেসিপি শেয়ার করেছেন। আসলে বেগুন অনেকে এলার্জির জন্য খেতে চায় না।কিন্তু আমার খুব ভাল লাগে। বড় যেকোনো মাছ দিয়ে দিয়ে বেগুন ও আলু দিয়ে রান্না করলে খেতে বেশ মজার হয়। আপনিও খুব মজা করে রুই মাছ রান্না করে শেয়ার করেছেন। দেখে খুব ভাল লাগলো। ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।

 3 years ago 

আলু বেগুন দিয়ে রুই মাছ ভুনা রেসিপি দারুন ভাবে উপস্থাপন করেছেন। বেঙ্গলি এলার্জি তাই তেমন একটা বেশি খাওয়া হয়না। তবে বেগুন দিয়ে মাছ রান্না করলে অনেক টেস্টি হয়। প্রতিটি ধাপ আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

আলু বেগুন আর ভাজা রুই মাছ দিয়ে বেশ সুন্দর আর ইয়ামি একটি রেসিপি আপনি আমাদের সাথে শেয়ার করলেন। তবে রুই মাছ ভেজে নেওয়াতে আপনার রেসিপির স্বাদ অনেকগুন বেড়ে গেছে বলে আমার মনে হয়। অত্যান্ত সুন্দর করে আপনি রেসিপির প্রতিটি ধাপ আমাদের মাঝে তুলে ধরেছেন। দেখেই বুঝা যাচ্ছে যে রেসিপিটি বেশ সুস্বাদু হয়েছে।

 3 years ago 

বন্ধুর কথা অনুযায়ী আপনি তো বেশ লোভনীয় রেসিপি তৈরি করেছেন ভাই। আলু বেগুন দিয়ে মজাদার রুই মাছের ভুনা রেসিপি দেখে মনে হচ্ছে, খেতে বেশ ভালোই লেগেছে। আপনি কিভাবে এই মজাদার রেসিপি তৈরি করেছেন তার প্রতিটি ধাপ তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64643.36
ETH 1912.74
USDT 1.00
SBD 0.37