স্বরচিত কবিতাঃ প্রকৃতি মায়া

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমির সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যায়নরত আছি।


প্রকৃতির অপরূপ সুন্দরময় দৃশ্য কার না ভালো লাগে। এই প্রকৃতির অপরূপ মায়া ভরা রূপ রয়েছে। এই রূপের মাঝে আমরা যখন হারিয়ে যাই এবং তখন যেন একটা অন্যরকম শান্তি খুঁজে পায়। আসলে প্রকৃতির ভালোবাসার এই গভীর টানে আমরা সকলেই মুগ্ধ হয়ে যায়। আমরা সকলেই প্রকৃতির মায়া ভরা রূপের কাছে নিজেকে বিলিয়ে দিতে চাই। কারণ প্রকৃতির এত সুন্দর দৃশ্য আমরা আর কোথাও খুঁজে পাবো না। কোথাও যেন এই শান্তি নেই। প্রকৃতির মাঝে গেলে যতটুকু শান্তি পায় এই শান্তি আর কোথাও নেই। বিশেষ করে ছয় ঋতুর দেশ আমাদের বাংলাদেশ। আর এই ঋতুতে প্রকৃতির নতুন নতুন রূপের মাঝে নিজেকে হারিয়ে যেতে ইচ্ছা করে। আর এই প্রকৃতির ভালোবাসার মাঝে যেন সারা জীবন বাঁচতে ইচ্ছা করে। যদিও আমরা প্রকৃতির মায়া ছেড়ে চলে যাই তারপরেও যেন এই প্রকৃতির ভালোবাসা টানে আবার ফিরে আসতে ইচ্ছা করে। সেই অনুভূতি নিয়ে আজকের এই কবিতাটি লেখা। আশা করছি প্রকৃতির মায়া নিয়ে এই কবিতাটি পড়ে আপনাদের ভালো লাগবে।


flowers-276014_1280.jpg

সোর্স

“প্রকৃতি মায়া ”
মোঃ ফয়সাল আহমেদ


জন্মেছি আমি এই প্রকৃতির মাঝে,
তাই তো মায়া ভরা স্বপ্ন এঁকেছি আমি প্রকৃতির সাথে।
হারিয়ে যেতে চাই প্রকৃতির মায়া ভরা এই রূপের মাঝে।
যেখানে থাকবো আমি ভালোবাসে প্রকৃতির সাথে।

প্রকৃতির সাথে নিবিড় সম্পর্ক,
রয়েছে আমার জীবন ধরে।
এই প্রকৃতির মায়া ভরা রূপের মাঝে,
বাঁচতে চায় আমি যুগ যুগ ধরে।

এই প্রকৃতির মায়া ছেড়ে,
যদি যায় আমি বহু দূরে।
তবুও ফিরে আসবো আমি,
এই প্রকৃতির ভালোবাসার মায়ার টানে।

বিভিন্ন ঋতুর আগমনে,
প্রকৃতি সাজে তার নতুন রূপে,
প্রকৃতির এই রূপের মাঝে।
জীবন গড়েছি আমি আনন্দের সাথে।

প্রকৃতির তার সৌন্দর্যের মায়ায় ডাকে আমাকে।
এই মায়া ছেড়ে কিভাবে চলে যাব না ফেরার দেশে,
তাইতো ফিরে আসতে চায় আমি বারে বারে,
এই প্রকৃতির ভালোবাসার গভীর টানে।

তাইতো প্রকৃতির মায়া ভরা রূপের মাঝে,
নিজেকে হারিয়ে ফেলেছি আমি।
এই প্রকৃতির মায়া ভরা ভালোবাসা নিয়ে,
বাঁচতে চায় আমি।

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

আমার পরিচয়

IMG_20230821_180423.jpg

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

Amar_Bangla_Blog_logo_png.png

বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 2 years ago 

বাহ আজকে আপনি অনেক সুন্দর করে মনের অনুভূতি দিয়ে কবিতা লিখেছেন।প্রকৃতি মায়া কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। তবে আমাদের দেশে ছয় ঋতুর দেশ। আর প্রকৃতির সৌন্দর্যের মাঝে সবাই বাঁচতে চাই। আর প্রকৃতির সৌন্দর্য মানুষকে বেশি মুগ্ধ করে। সত্যি বলতে আপনি প্রকৃতি নিয়ে সুন্দর কবিতা লিখে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। এত সুন্দর করে কবিতাটি লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

প্রকৃতি সর্বদাই আমাদের অনেক আপন করে নেয়। প্রকৃতি সবকিছু উজাড় করে দেয় আমাদের। এইজন্যই প্রকৃতির কাছে গেলে আমাদের মন ভালো হয়ে যায়। যাইহোক বেশ চমৎকার ছিল আপনার কবিতা টা। বাংলার প্রকৃতি সত্যি বৈচিত্র্যময়। কখনো কুয়াশার চাদরে ঢাকা আবার কখনো বর্ষার বৃষ্টিতে ঝাপসা সারাবেলা। আবার কখনো শরৎ এর কাশফুলে ছেয়ে ফেলা প্রকৃতি। সবমিলিয়ে অসাধারণ একটা অনূভুতি। প্রকৃতি কে নিয়ে কবিতা টা দারুণ লিখেছেন ভাই। এককথায় চমৎকার। ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

প্রকৃতির অপরূপ সুন্দরময় দৃশ্য সবসময় অনেক বেশি ভালো লাগে। আসলেই প্রকৃতির মাঝে গেলে একটা অন্যরকম অনুভুতি কাজ করে। আপনার লেখা প্রকৃতি মায়া শিরোনামের কবিতা পড়ে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। কবিতার প্রতিটি লাইন খুবই দারুন ছিলো। ছন্দ মিলিয়ে চমৎকার লিখেছেন আবৃত্তি করে অনেক বেশি ভালো লেগেছে। সবমিলিয়ে এতো সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

প্রকৃতির সৌন্দর্য যেমন বলে শেষ করা যায় না যে তেমন প্রকৃতির সৌন্দর্য দেখেও শেষ করা যায় না। এই প্রকৃতির মাঝে হারিয়ে যেতেও খুব ভালো লাগে। প্রকৃতিকে নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখছেন ভাইয়া। কবিতাটি সহজ ভাষায় লিখার কারণে আরো বেশি ভালো লেগেছে আমার কাছে। কবিতার প্রকৃতির সৌন্দর্য খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন।

 2 years ago 

প্রকৃতি অসাধারণ একটি সৌন্দর্য এবং প্রকৃতিকে আমরা সবসময় ভালোবেসে থাকি। এই প্রকৃতি সবসময় আমাদেরকে অনেক ধরনের শিক্ষা দেয় এবং অনেক ধরনের সুযোগ-সুবিধাও দিয়ে থাকে। আজকে আপনি সেরকমই প্রকৃতি মায়া নিয়ে একটি সুন্দর কবিতা তৈরি করেছেন যা খুবই সুন্দর হয়েছে৷ এই কবিতা সবগুলো লাইন আমার অনেক বেশি পরিমাণে পছন্দ হয়েছে। তার মধ্যে কিছু লাইন হল:

প্রকৃতির তার সৌন্দর্যের মায়ায় ডাকে আমাকে।
এই মায়া ছেড়ে কিভাবে চলে যাব না ফেরার দেশে,
তাইতো ফিরে আসতে চায় আমি বারে বারে,
এই প্রকৃতির ভালোবাসার গভীর টানে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59946.16
ETH 1579.66
USDT 1.00
SBD 0.42