❝জবা,অলকানন্দ এবং রঙ্গন ফুলের সৌন্দর্যময় আলোকচিত্র❞
প্রথমেই আপনাদের মাঝে যে ফুলের ফটোগ্রাফিটি তুলে ধরলাম এই ফুলটি আপনারা প্রায় সকলেই চেনেন।এই ফুলটি আমাদের সকলের সুপরিচিত জবা ফুল।আমরা যারা ছোটখাটো ফুলবাগান করতে পছন্দ করি। বা যাদের বাসায় ফুলবাগান আছে,তাদের বাগানে অবশ্যই এই জবা ফুল গাছ আছে বলে আমি মনে করি। কারণ এই জবা ফুল আমাদের ফুলবাগানকে সুন্দর এবং আকর্ষণীয় করে রাখে।বিশেষ করে জবা ফুল আমি অনেক পছন্দ করি। এর সৌন্দর্য আমাকে মুগ্ধ করে তুলেছে। তাই আমি আমার ফুল বাগানে বিভিন্ন জাতের জবাব ফুল গাছ লাগিয়েছি।বিভিন্ন রঙের জবা ফুল হয়ে থাকে। আমি আপনাদের মাঝে যে জবা ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি এটি হলুদ রঙের ফুল।এছাড়াও লাল এবং হালকা গোলাপি রঙের জবা ফুলও পাওয়া যায়।আমার ছাদে লাল রঙের জবা ফুলও রয়েছে।তা আমি আপনাদের পরবর্তী পোস্টে দেখাবো ইনশাল্লাহ।
এখন আপনাদের মাঝে যে ফুলের ফটোগ্রাফি তুলে ধরছি এটিও আমরা অনেকেই চিনি।এই ফুলটির নাম অলকানন্দ।হলুদ রঙের ফুল এবং সবুজ পাতার জন্য এই ফুল আমি অনেক পছন্দ করি।সবুজ পাতাগুলোর মধ্যে হলুদ রঙের এই ফুলগুলো দেখতে খুবই আকর্ষণীয় লাগে।অলকানন্দা ফুলের কোন সুগন্ধি নেই।কিন্তু এই ফুলের সৌন্দর্যের জন্য আমরা ফুলবাগানে এই ফুল রোপন করি।হলুদ রঙের ফুলই বেশি দেখতে পাওয়া গেলেও হালকা বেগুনি রঙের ফুলও হয়ে থাকে।বাগানের সৌন্দর্যবর্ধন ছাড়াও এটি ম্যালেরিয়ার চিকিৎসায় ব্যবহৃত হয়।অনেকে অলকানন্দা ফুল গাছকে ঔষধি গাছও থাকে।
এখন আপনাদের মাঝে যে ফুলের ফটোগ্রাফিটি তুলে ধরতে যাচ্ছি আমাদের সকলের সুপরিচিত রঙ্গন ফুল।রঙ্গন ফুল গাছ অনেকটা ঝোপের মত।অনেকখানি জায়গা নিয়ে ঝোপঝাড়ের মত এই ফুলগাছটি থাকে এবং এই ফুল গাছে বিভিন্ন রঙের ফুল ধরে।বিশেষ করে লাল রঙের,হালকা গোলাপী রঙের, হলুদ রঙের।আমার ফুল বাগানে লাল রঙের রঙ্গন ফুল গাছ আছে।জায়গা সংকটের কারণে বাকি রঙে রঙ্গন ফুল গাছগুলো রোপন করতে পারছি না।রঙ্গন ফুলের কোন সুগন্ধি না থাকলেও ব্যক্তিগত ভাবে রঙ্গন ফুল আমি অনেক পছন্দ করি।কারণ এ ফুলের সৌন্দর্য আমাকে মুগ্ধ করে তুলেছে।বিশেষ করে যখন সবুজ পাতার মধ্যে লাল রঙের রঙ্গন ফুল গুলো ফুটে থাকে তখন দেখতে অনেক ভালো লাগে এবং মনে অন্য রকম একটা শান্তি পাই।অনেকটা বাংলাদেশের জাতীয় পতাকার মতো মনে হয় তখন।বাংলাদেশের জাতীয় পতাকা যেমন সবুজের বুকে লাল বৃত্ত তেমনি রঙ্গন ফুল গাছ সবুজ পাতার মধ্যে লাল রঙের ফুল।মূলত এজন্যই আমি রঙ্গন ফুল গাছ একটু বেশি পছন্দ করি।রঙ্গন ফুল আপনাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন।
ফটোগ্রাফি সমূহের লোকেশন এবং ডিভাইসের নামঃ
Device:Poco X2
আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
ফোনের বিবরণ
| ক্যামেরা | রেডমি পোকো x2 |
|---|---|
| ধরণ | ❝জবা,অলকানন্দ এবং রঙ্গন ফুলের সৌন্দর্যময় ফটোগ্রাফি❞ |
| ক্যমেরা মডেল | Poco X2 |
| ক্যাপচার | @mohamad786 |
| অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ |
👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺
বাহ আপনার করা আলোকচিত্রগুলো অসম্ভব সুন্দর হয়েছে। জবা, অলকান্দন এবং রঙ্গন ফুলের সৌন্দর্যময় আলোকচিত্রগুলো অসাধারণ হয়েছে। আমার কাছে আপনার প্রতিটি আলোক চিত্রই ভালো লেগেছে কিন্তু জবা ফুলের আলোকচিত্রটি একটু বেশি ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর আলোকচিত্র আমাদের মাঝে তুলে ধরার জন্য।
টুইটার লিংক
https://twitter.com/FaisalA45225288/status/1693595412266160161?s=20
জবা,অলকানন্দা ও রঙ্গন ফুলের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। ভাইয়া আপনি চমৎকার ফটোগ্রাফি করেন।আপনার তোলা ফুলের ফটোগ্রাফি গুলো আমার ভীষণ ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আপু।
ভাইয়া আপনার পোষ্টের জবা ফুলটা আমি মনে হয় প্রথম দেখলাম। মাঝখানে সাদার মধ্যে লাল ফুলটা আনকমন লাগছে। আমি জানতাম সম্পূর্ণ জবা এক কালার হয়। এখন দেখছি তিন চার কালারও হয়। ধন্যবাদ।
আমিও জানতাম না।ঐদিন বাগানে গিয়ে দেখি এমন ফুল ফুটেছে।
বা বেশ চমৎকার কিছু ফটোগ্রাফি দেখলাম আপনার আজকের অ্যালবামের মাধ্যমে। আমার কাছে আপনার জবা ফুলের ফটোগ্রাফিটি বেশি ভালো লেগেছে এবং এটির কালার কম্বিনেশন খুব দারুন ছিল। সম্ভবত এটি হাইব্রিড প্রজাতির জবা ফুল।ধন্যবাদ আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
অপরূপ সৌন্দর্যময় কিছু ফুলের ফটোগ্রাফি আজকে আমাদের সাথে শেয়ার করলেন।এই ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো। বর্ণনা ছিল অসাধারণ।
ধন্যবাদ ভাইয়া।
ভাই আজকে আপনি তিনটি ফুলের সমন্বয়ে খুব দারুণ একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। ফুল হলো সৌন্দর্যের প্রতীক আর ফুল সবাই পছন্দ করে। আপনার শেয়ার করা ফুলের মধ্যে জবা ফুলটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। জবা শুধু ফুল নয় এটি কিন্তু ওষুধে গুণে ভরা। তিনটি ফুল মনোমুগ্ধকর ছিল ধন্যবাদ আপনাকে।
আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।
ফুল বরাবরই পরিবেশকে অনেক বেশি সুন্দর রাখতে অনেক বেশি সহায়তা করে বিশেষ করে বাড়ির আঙিনায় অথবা বাসার ছাদে যদি ফুল গাছ লাগানো হয় তাহলে বিকেল বেলা সেই সময়টাতে বাগানে গিয়ে সময় কাটাতে অনেক বেশি ভালো লাগে। আপনি খুবই চমৎকারভাবে আমাদের মাঝে তিন জাতের ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখে আমি মুগ্ধ বিশেষ করে জবা ফুলের ফটোগ্রাফি গুলো অসাধারণভাবে আপনি করেছেন। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন ভাই,ফুল বাগানে বিকেলে বসে থাকতে অনেক ভালো লাগে।
এমনিতে তো বিভিন্ন রকমের কালারফুল ফুলের ছবি দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। আজকে আপনি তিনটা ফুলের চমৎকার ছবি শেয়ার করেছে দেখারও ভালো লাগে। দেখে বোঝা যাচ্ছে অনেক কষ্ট করে এই ফুলের ফটোগ্রাফি করে আমাদের মাঝে তুলে ধরবেন। সুন্দরভাবে ফুলে পোস্টিও আমাদের মাঝে শেয়ার করলেন।
জ্বি ভাই,ছবি গুলো তুলতে ভালোই সময় এবং শ্রম দিয়েছি।
প্রতিটি ফুলের রং অনেক সুন্দর । আর ফটোগ্রাফিগুলোও বেশ সুন্দর হয়েছে। জবা ফুল অনেক ধরনের হয় । আজ আপনি একটি অন্য ধরনের জবা ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। দেখতে বেশ সুন্দর লাগছে। সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।