আমার লেখা কিছু অনু কবিতা

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমির সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যায়নরত আছি।


ভালোবাসার প্রিয় মানুষের কথা আজ খুবই মনে পড়তে ছিল।তাই ভালোবাসার প্রিয় মানুষকে নিয়ে কিছু অনু কবিতা লিখেছি। আসলে ভালোবাসার প্রিয় মানুষের প্রতি মনের যে অনুভূতি এবং ভালোবাসা থাকে, এগুলো যেন কখনোই শেষ হয়ে যায় না। এই অনুভূতিগুলোই আজকে আপনাদের মাঝে কবিতা মাধ্যমে শেয়ার করলাম। তাই ভালোবাসার প্রিয় মানুষটি যখন ধোঁকা দিয়ে চলে যায়, তখন হৃদয়ে মাঝে অনেক কষ্ট লাগে। আর হৃদয়ের এই কষ্টময় অনুভূতিগুলো কেউ বুঝতে পারে না। সেই অনুভূতিগুলো যেন হৃদয়কে ধীরে ধীরে শেষ করে দেয়। তাই মনের এই কষ্ট নিয়ে এবং ভালোবাসার প্রিয় মানুষের ভালোবাসার অনুভূতি নিয়ে কিছু অনু কবিতা লিখে আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি আমার এই অনু কবিতা গুলো পড়ে আপনাদের ভালো লাগবে।


20240513_231915.jpg

“ অনু কবিতা ”
মোঃ ফয়সাল আহমেদ


কবিতা-১

ভালোবাসার স্বপ্ন নিয়ে এসেছি,
আমি তোমার দুয়ারে।
ভালোবাসার অধিকার দিয়ে,
নিয়ে যাব আমি তোমায় বহু দূরে।

থাকবো তোমাকে নিয়ে আমি,
স্বপ্নের ঘর সাজিয়ে।
ভালোবাসায় ভরিয়ে দেবো আমি,
তোমার জীবন জুড়ে।

কবিতা-২

ভালবেসে ধরেছি তোমার হাত,
শক্ত করে আমি।
এই হাত ছাড়বো না কখনো যে।
হাজার বাঁধার মাঝেও,

ছাড়বো না তোমাকে আমি।
ধরে রাখবো তোমার হাতদুটি,
জনম জনম আমি।

কবিতা-৩

তোমাকে হারানোর বেদনা,
আজও আমি ভুলতে পারিনা।
বুকের মাঝে হাজারো কষ্ট নিয়ে,
বেঁচে আছি আমি তোমার কথা ভেবে,

তুমি ছিলে আমার হৃদয়ের মাঝে,
চলে যাওয়াতে হৃদয়ের শূন্যতায়,
বুকের ব্যথা তাই জাগে।

কবিতা-৪

আজও ভাবি আমি তোমার কথা,
নীরবে তাই দিন কাটে আমার একা।
তোমার কথা ভাবতে ভাবতে,
হাজারো স্বপ্ন মনের ভিতরে জাগে।

স্বপ্নগুলো পূরণ হলো না শুধু তোমারই জন্য।
তুমি চলে গেলে আমায় ধোঁকা দিয়ে,
অন্য কারো জন্য ।
আছো হয়তো অনেক সুখে এই আমাকে ভুলে।

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

আমার পরিচয়

IMG_20230821_180423.jpg

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

Amar_Bangla_Blog_logo_png.png

বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 2 years ago 

ভাইজান আপনার লেখা কবিতাগুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। প্রতিটি চরণের সঙ্গে প্রতিটি চরণের ভীষণ মিল রয়েছে।আসলে ভালোবাসার মানুষকে ভালোবেসে অনেক দূরে নিয়ে যাওয়া যায় যেখানে খুশি সেখানে ধন্যবাদ ভাই এত সুন্দর একটি কবিতা পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

ভালোবাসার মানুষকে কেন্দ্র করে খুবই সুন্দর কবিতা লিখেছেন। এই কবিতাগুলো পড়ে আমার অনেক ভালো লাগলো। আসলে ভালোবাসার প্রিয় মানুষ যখন চলে যায় তখন সেই মুহূর্তগুলো অনেক কষ্টে কাটে। সেই অনুভূতি নিয়ে অসাধারণ কিছু কবিতা লিখেছেন। পড়ে অনেক ভালো লেগেছে আমার।

 2 years ago 

আপনি খুব সুন্দর অনু কবিতা লেখেন। আজকের প্রত্যেকটা অণু কবিতা বেশ সুন্দর হয়েছে। বরাবরের মতোই দারুন লিখেছেন কবিতা গুলো। নিজের মনের কিছু কষ্ট এবং প্রিয় মানুষকে নিয়ে খুব সুন্দর কবিতা লিখেছেন। একগুচ্ছ অনু কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি নিজের মনের অনেক সুন্দর কিছু অনুভূতিকে তুলে ধরে আজকের এই অনু কবিতাগুলো লিখেছেন। যে অনু কবিতা গুলো পড়তে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। ভালোবাসার মানুষটাকে নিয়ে আমাদের মনের ভিতর অনেক রকমের অনুভূতি সৃষ্টি হয়। আর সেই অনুভূতিগুলো নিয়ে কবিতা লিখলে অনেক সুন্দর হয়। আর আপনিও সেই অনুভূতি নিয়ে লিখেছেন দেখে অনেক ভালো লাগলো কবিতাগুলো। কবিতার প্রত্যেকটা লাইন ছিল অনেক বেশী সুন্দর। ছন্দ মিলিয়ে প্রত্যেকটা লাইন লেখার কারণে খুব ভালো লেগেছে আমার কাছে আপনার লেখা সবগুলো অনু কবিতা পড়তে।

 2 years ago 

আজ আপনার লেখা বেশ কয়েকটি অনু কবিতা পড়ে আমার খুব ভালো লাগলো। ভালোবাসা নিয়ে অনু কবিতাগুলো বেশ চমৎকার লিখেছেন। আপনি কবিতার চরণ ছন্দের মাধ্যমে মিলিয়ে লিখেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর অনু কবিতাগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

ভালোবাসার অনুভূতি দিয়ে খুব সুন্দর অনু কবিতা রেখেছেন ‌। আপনার অনুভূতির কবিতা গুলো পড়ে অনেক ভালো লাগলো। আসলে অনু কবিতাগুলো ছোট হলেও এই কবিতাগুলো বেশ চমৎকার লাগে পড়তে। কষ্ট মাখা কবিতাগুলোর মধ্যে অন্যরকম একটা অনুভূতি লক্ষ্য করা যায়। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.106
BTC 64716.05
ETH 1912.55
USDT 1.00
SBD 0.37