বন্ধুত্বের বন্ধন কখনোই ভোলা যায় না

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমির সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যায়নরত আছি।

বন্ধু ছাড়া জীবনে কখনোই আনন্দময় মুহূর্তগুলো উপভোগ করা যায় না। আর বন্ধুদের সাথে হাজারো স্মৃতি জড়িয়ে রয়েছে, আমাদের বন্ধুুতের সেই স্মৃতিগুলো যেন এখনো মনে করতে পেরে খুবই ভালো লাগে। এই বন্ধুদের সাথে কত রকমের গল্প রয়েছে। যে গল্পগুলো আমরা ফেলে এসেছি সেই স্মৃতির পাতাতে। আসলে বন্ধুদের সাথে নিয়ে অনেক আনন্দময় মুহূর্ত করেছি, কোন বাধা ছিল না সেই জীবনে।বন্ধুত্বের বন্ধন খুবই শক্তিশালী। এই বন্ধন কখনোই মুছে ফেলা যায় না। তাই ঈদ আনন্দ উপভোগ করার জন্য বাড়িতে এসে বন্ধুদের আবারও কাছে পেয়েছি। তাই অনেক আনন্দময় মুহূর্ত উপভোগ করেছি। সেই মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। আশা করছি আজকের এই গল্পটি পড়ে ভালো লাগবে।

people-2569234_1280.jpg

source

ঈদের আনন্দ উপভোগ করার জন্য সকল ব্যস্তময় জীবন ফেলে সবাই বাড়িতে আসে। পরিবারের সাথে ঈদের আনন্দ উপভোগ করার জন্য। আর এই ঈদের আনন্দ উপভোগ করার মুহূর্তগুলো সত্যি অসাধারণ। তাই পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে সকল কর্মব্যস্ততাকে রেখে দিয়ে যেন পরিবারের সাথে ঈদের আনন্দ আমরা উপভোগ করি। সেই ঈদের আনন্দ উপলক্ষেই গ্রামের সকল ছোটবেলা সেই বন্ধুগুলো গ্রামে এসেছে। আমিও আজকে গ্রামে গিয়েছি, গ্রামে গিয়ে বন্ধুদের দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। অনেক বন্ধুর সাথে অনেক অনেক দিন পর দেখা হল। সত্যি তাদের নিয়ে খুবি ভালো লাগতেছিল।সকল বন্ধুদের অনেকদিন পর দেখতে পেয়ে এবং তাদের সাথে কিছু মুহূর্ত উপভোগ করতে পারব বলে, মনের ভিতর যেন অন্যরকম একটা শান্তি কাজ করতে ছিল।


আসলে অনেকদিন পর সকল বন্ধুরা গ্রামে এসেছে, তাই পরিবারের সাথে কিছু মুহূর্ত তারা উপভোগ করছে এবং আমরা একটা সময় ঠিক করে নিলাম। যে রাত নয়টার দিকে সকল বন্ধুরা আমাদের গ্রামের প্রাইমারি স্কুল মাঠের ছাদে আসবে, আর স্কুল মাঠের ছাদের উপরে বসে সকল বন্ধুরা আড্ডা দেবো। সবাই রাজি হল এবং রাত নয়টার দিকে আমরা সকল বন্ধুরা স্কুল মাঠে আসলাম এবং সকলেই যেন স্কুল মাঠে সেই ছাদে বসে আড্ডা দিতে লাগলাম। আর পুরনো সেই গল্পগুলো করতে লাগলাম এবং বর্তমান মুহূর্ত গুলো আলোচনা করতে ছিলাম।


people-2608145_1280.jpg

source

বন্ধুদের সাথে অনেক আড্ডা দিলাম খুবই ভালো লাগলো মুহূর্তটা। সত্যি অনেক বেশি ভালো লেগেছে কারণ অনেক অনেক দিন পর বন্ধুদের সাথে এভাবে সময় পার করতে পেরেছি এবং আমরা বন্ধুত্ব মিলে সিদ্ধান্ত নিলাম। আগামীকাল ঈদ হবে আর ঈদের পরেই সকল বন্ধুরা মিলে ভ্রমণ করতে যাব। সেই নদীর পাড়ে ভ্রমণ করব এবং অনেক সুন্দর একটি সময় পার করবো। সকল বন্ধুরা রাজি হল। বলল যে যেরকমই ব্যস্ততায় থাকো না কেন, তার পরেও বিকেলবেলা আমাদের সময় দিতে হবে।সকল বন্ধুরা মিলে স্মৃতিময় একটি দিন পার করবো। তাই সকল বন্ধুরা মিলে সিদ্ধান্ত নিলাম আমরা ঈদের দিন বিকেল বেলা ৫ টার দিকে ভ্রমনে বের হবো।


ঈদের দিন বিকেলবেলা বন্ধুদের সাথে স্মৃতিময় একটি দিন পার করতে পারব জেনে খুবই ভালো লাগলো। আসলে এরকম মুহূর্ত আর কবে পাবো সেটা বলা যায় না। তাই ঈদের আনন্দ এবং বন্ধুদের সাথে নিয়ে ভ্রমণের সেই মুহূর্তগুলো আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করবে ইনশাল্লাহ।

আজ এখানেই শেষ করছি। আবারো অন্য কোনদিন ভিন্ন কোনো কন্টেট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, এই দোয়া রইল। আল্লাহ হাফেজ।🙏🤲🙏

banner-abbVD.png

আমার পরিচয়

IMG_20220525_014109.jpg

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

Amar_Bangla_Blog_logo_png.png

👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 3 years ago 

বন্ধুত্ব শব্দ টা খুবই ছোট হলেও বন্ধুত্বের মহত্ব অনেক বেশি। বন্ধুত্বটা কিছু কিছু সময় এতটা বেশি গভীরে চলে যায় যে একে অপরে ছাড়া কল্পনা করা সম্ভব নয়। পৃথিবীতে অনেক রকম সম্পর্কই আছে সকল সম্পর্কেরই একটা নাম আছে একটা পরিচয় আছে কিন্তু বন্ধুত্বের এই সম্পর্কের নাম পরিচয় বাদেও ছোট্ট একটি শব্দের মাধ্যমে আমরা আবদ্ধ করে রেখেছি যেটা ব্যাপক অর্থ বহন করে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

বাহ তাহলে তো সব বন্ধুরা মিলে বেশ আড্ডায় আছেন আপনারা। আসলে কর্মব্যস্তময় জীবনে সবাই একেক জায়গায় চলে যায় কিন্তু ঈদ আসলে সবাই একত্রিত হয় সময় গুলো বেশ ভালো যায়। সব বন্ধুরা একত্রিত হয়ে অতীতের এবং বর্তমানের কথা গুলো নিয়ে সব বন্ধুরা আলোচনা করতেছেন ভালোমন্দ শেয়ার করতেছেন অনেক ভালো লাগলো শুনে।

 3 years ago 

একদম মনের মত কথা নিয়ে আজ আপনি আমাদের মাঝে একটি সুন্দর পোস্ট উপস্থাপনা করেছেন। আপনার এই পোষ্টের সাথে আমিও একমত কারণ বন্ধুত্বের বন্ধন ভোলা বড়ই কঠিন।

 3 years ago 

বন্ধুত্বের বন্ধন কখনোই ভোলা যায় না। এই বন্ধুত্বের বন্ধন থেকে যায় সারাটা জীবন। ঈদের আনন্দময় মুহূর্তে উপভোগ করতে বন্ধুদের সাথে আবারও দেখা হয়ে খুবই সুন্দর সময় পার করলেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.097
BTC 63547.19
ETH 1834.86
USDT 1.00
SBD 0.38