❝মুরগির মাংসের মজাদার ভুনা রেসিপি❞

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমির সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যায়নরত আছি।

আজ আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি মুরগির মজাদার ভুনা রেসিপি।মুরগি আমরা কম বেশি সকলেই খেতে পছন্দ করি।মুরগি দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করা যায়।তবে আজকে আমি আপনাদের মাঝে আলু দিয়ে মুরগির মাংস ভুনা রেসিপি নিয়ে হাজির হয়েছি।রেসিপি তৈরির প্রত্যেকটা ধাপ খুব সুন্দরভাবে এখন আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে।তো চলুন তাহলে আর বেশি দেরি না করে শুরু করি...


IMG_20230921_120833.jpg

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScP6RbaD9rFuS4qvEg6DdcAmatE96rTjJXF71btC8vgYA6FdaGCfySYEXjhECxJhtN4tk4wx6KEAJUUKE7JwmSFRm3nB8qoebLCec2TB5mup (1).jpeg

IMG_20230921_120435.jpgIMG_20230921_120536.jpgIMG_20230921_120502.jpg
উপাদানপরিমাণ
মুরগি১টি ।
আলু৫ টি ।
মরিচ কুচি৬ টি।
পেঁয়াজ কুচি৪ টি।
তেজপাত২ টি।
সজের গুঁড়াপরিমাণমতো।
হলুদের গুঁড়াপরিমানমতো।
মরিচের গুঁড়াপরিমাণমতো।
জিরার গুঁড়াপরিমাণমতো।
আদা বাটাপরিমাণমতো।
রসুন বাটাপরিমাণমতো।
লবণপরিমানমতো।
তেলপরিমাণমতো।

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScu8ozrDfYkQmAPtiVZvKiuvaPP1R8udSrcLDk1sWz8EzdZzZHPQTFKWmR4FihYzpXavpSjLvze7Ar8GL6wr9eCaXEh1vyHqsDQuECugvpFg (1).jpeg

IMG_20230921_120605.jpgIMG_20230921_120617.jpg


মুরগির মাংস ভুনা রেসিপি তৈরি করার জন্য প্রথমেই একটি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি গুলো ভেজে নিলাম।

IMG_20230921_120633.jpg

পেঁয়াজ ও মরিচ ভাজার পর কড়াইয়ের মধ্যে এবার সজের গুঁড়া,মরিচের গুঁড়া,হলুদের গুঁড়া,জিরা গুঁড়া, আধা বাটা,রসুন বাটা,তেজপাত এবং পরিমাণ মতো লবণ দিয়ে অল্প পরিমান পানি দিয়ে কিছু সময় নিয়ে জ্বাল দিলাম।

IMG_20230921_120647.jpgIMG_20230921_120658.jpg

এবার কড়াইয়ের মধ্যে আলু ও মুরগির মাংসগুলো দিয়ে দিলাম।এবং সকল উপকরণের সাথে মুরগির মাংস গুলো ভালোভাবে মাখিয়ে নিলাম।

IMG_20230921_120711.jpg

মাখিয়ে রাখা মুরগির মাংস গুলো কিছু সময় নিয়ে ভেজে নিলাম।

IMG_20230921_120724.jpgIMG_20230921_120737.jpg

এরপর মুরগির মাংসের ভিতর পরিমাণ মতো পানি দিলাম। পরিমাণ মতো পানি দেওয়ার পর মাংসগুলো ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম।

IMG_20230921_120747.jpg

১০ থেকে ১২ মিনিট মুরগির মাংস গুলো জ্বাল দেওয়ার পর তৈরি হয়ে গেল মুরগির মাংসের মজাদার ভুনার রেসিপি।

7b4bio5hobgskW8qdPdvSqcwwJTvbiCMpGmRey1Rtd8H5rUV5GhRDkgnuTDFYGJj3KotHYASwffqybuRRVKFPsXRX5uNSJxjoW5m8Yrn8G5K2hPapBBAj7RJ3BCdnRqCmHYmUzEud91KKKMCP8HXJLc3tZHG.jpeg

IMG_20230921_120905.jpg

আজ আমি আপনাদের মাঝে মুরগির মাংসের মজাদার ভুনা রেসিপি উপস্থাপন করলাম।রেসিপিটির শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ধাপ আপনাদের মাঝে খুবই সুন্দরভাবে ধাপে ধাপে উপস্থাপন করার চেষ্টা করেছি।আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে।আর হ্যাঁ, মুরগির মাংস ভুনা খেতে খুবই মজা হয়েছিল।গরম ভাতের সাথে পেট ভরে খেয়েছিলাম।


আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

ফোনের বিবরণ

ক্যামেরারেডমি পোকো x2
ধরণ❝মুরগির মাংসের মজাদার ভুনা রেসিপি❞
ক্যমেরা মডেলPoco X2
ক্যাপচার@mohamad786
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

আমার পরিচয়

IMG_20230821_180423.jpg

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

Amar_Bangla_Blog_logo_png.png

👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

আপনি আলু এবং মুরগির মাংস দিয়ে খুব সুন্দর করে ভুনা রেসিপি করেছেন। তবে আলু আমার খুব প্রিয় আমি প্রত্যেক দিনই পাই আলু খাওয়ার চেষ্টা করি। আর মুরগির মাংস এভাবে ভুনা করে রেসিপি করলে খেতে অনেক সুস্বাদু হয়। এবং খুব সুন্দর করে রেসিপিটা আমাদের মাঝে উপস্থাপনা করছেন। এত সুন্দর রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 
 3 years ago 

মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন আপনি। মুরগির মাংস এভাবে আলু দিয়ে ভুনা করলে খেতে আমার কাছে বেশ ভালো লাগে। আপনার রেসিপিটি দেখে লোভনীয় লাগছে। দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। সুস্বাদু ও মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

অন্য যেকোনো মাংস থেকে মুরগির মাংস খেতে মজাই অন্যরকম। মুরগির মাংস ঘুনা করে রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। আপনি আজকে খুব মজাদার ভাবে মুরগির মাংস ভুনা করে খেয়েছেন। রান্নার প্রতিটা ধাপ খুব চমৎকারভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনাকে অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

মুরগির মাংসের রেসিপি চমৎকার তৈরি করলেন ভাইয়া। প্রায় সময় আপনার রেসিপি গুলো আমি দেখে থাকি ভালো লাগে খুবই। কারণ আপনার রেসিপির পরিবেশনা এবং উপস্থাপনা খুবই সুন্দর হয়। যেভাবে মুরগির মাংস ভুনা করেছেন খেতে অনেক ভালো লাগবে। অনেক লোভনীয় ভাবে আপনি তৈরি করলেন খেতে মন চাইছে।

 3 years ago 

মজাদার একটি রেসিপি তৈরি করে আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। এমনিতে মুরগির মাংস আমার খুবই ফেভারিট। আর তা যদি খুব ভালোভাবে রান্না করা হয় বিভিন্ন মসলা দ্বারা তাহলে তো টেস্ট আলাদা। অনেক অনেক ভালো লেগেছে আপনার সুন্দর এই রেসিপি দেখে।

 3 years ago 

বাহ্ ভাই রেসিপিটা তো দেখে অনেক লোভনীয় লাগছে। মুরগির মাংসের ভুনা রেসিপি খুবই সুন্দরভাবে ধাপে ধাপে আমাদের সাথে শেয়ার করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

মুরগির মাংস ভুনা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। আপনার রেসিপি দেখে লোভ লেগে গেল। সত্যি মুরগির মাংস যদি আলু দিয়ে এভাবে ভুনা করা যায় তাহলে অনেক মজা লাগে। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

মুরগির মাংস এবং আলু দিয়ে ভুনা রেসিপি করেছেন। মুরগির মাংস খেতে অনেক ভালো লাগে। আর আলু সব জিনিসের সাথে রান্না করা যায়। আপনি যেভাবে রেসিপিটি তৈরি করেছেন দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক মজাই হয়েছে। সত্যি বলতে রেসিপিটি দেখে আমার জিভে জল এসে গেল। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে রেসিপিটি উপস্থাপনা করার জন্য।

 3 years ago 

খুবই সুন্দর ভাবে আপনি এই মুরগির মাংসের ভুনা রেসিপিটি শেয়ার করেছেন। অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য৷ আমিও চেষ্টা করব এরকম একটি রেসিপি তৈরি করে দেখার জন্য৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64827.97
ETH 1922.06
USDT 1.00
SBD 0.39