স্মৃতির পাতা থেকে ফুটবল খেলা নিয়ে একটি গল্প//পর্ব-১
ফুটবল একটি জনপ্রিয় খেলা, প্রত্যেকটা মানুষই এই ফুটবল খেলা পছন্দ করে। আসলে ফুটবল খেলা পছন্দ করে না এমন মানুষ কমই রয়েছে। গ্রাম থেকে শহর পর্যন্ত সকল মানুষ যেন এই খেলা পছন্দ করে। বিশেষ করে যখন বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হয়ে যায় তখন প্রতিটি বাড়িতেই খেলা দেখার একটা ধুম পড়ে যায়। সকলে যেন তার কাজকর্ম সেরে খেলা দেখার সময় টিভির সামনে এসে বসে থাকে। আসলে এই খেলা দেখার অনুভূতি অসাধারণ এবং ফুটবল খেলার অনুভূতিও অসাধারণ। আমি যখন ক্লাস টেন এ পড়ি তখন আমাদের এখানে বিশাল বড় একটি ফুটবল ম্যাচের আয়োজন করেছিল। গ্রামের সবাই মিলে ফুটবল খেলা দেখার জন্য প্রতিদিন বিকেলবেলা মাঠে যেতাম। আসলে আমাদের গ্রাম এবং আশেপাশের আরো চার-পাঁচটি গ্রামে নিয়ে ফুটবল খেলার আয়োজন করেছিল। প্রত্যেকটা গ্রামের মানুষ এই খেলা দেখার জন্য আসতো। আর এই খেলাতে পুরষ্কার হিসেবে টিভি এবং ফ্রিজ ছিলো। যার কারণে অনেক বড় পুরষ্কার। গ্রামের মধ্যে এই পুরস্কার অনেক বড় ছিলো।সে জন্য সকলেই খেলা দেখার জন্য আসত এবং মাইকিং করে খেলা প্রচার করা হতো।
এই ফুটবল খেলার আয়োজনটা অনেক বড় ছিলো। যার কারণে সবাই এই খেলা দেখার জন্য আসতো। খেলাকে কেন্দ্র করে যেন মেলার আয়োজন হয়ে যায়। চারপাশে দোকানপাট ছিলো কারণ অনেক গ্রাম থেকে মানুষ খেলা দেখতে আসত। আর মাঠে কানায় কানায় মানুষ ভরপুর হয়ে যেত। তার পরে এই খেলাতে আমাদের গ্রাম ও পাশের গ্রামের মধ্যে খেলা হচ্ছিল। সেই খেলা দেখার জন্য আমি আর আমার বাড়ির পাশে সকল বন্ধুরা মিলে গিয়েছিলাম। সেই খেলা দেখার অনুভূতিটা সত্যিই অসাধারণ ছিল। আমাদের গ্রামের প্লেয়ারদের ভাড়া করে আনা হয়েছিল এবং আমাদের গ্রামের কিছু ভালো খেলোয়াড় ছিল যার কারণে আমাদের গ্রাম অনেক ভালো খেলতে ছিল এবং আমাদের দল থেকে যখন একটি গোল দেওয়া হল, তখন আমরা আনন্দে আত্মহারা খু্বি উল্লাস করতে লাগলাম।
আর আমাদের গ্রাম যে খেলা হচ্ছিল এই খেলাটি হচ্ছিল নলকা গ্রাম এর সাথে। আর এই খেলাটি ছিল সেমি-ফাইনাল খেলা। যার কারণে এই খেলাটি অনেক গুরুত্বপূর্ণ ছিল এবং সকলেই খেলা দেখতে ছিল এর আগে আমাদেরকে যখন একটি দল গোল দিলো তখন আমরা অনেক খুশি এবং বিপক্ষ দল আরও ভালো খেতে লাগলো।মাঠের মধ্যে ও বাইরে টানটান উত্তেজনা আর গোল হওয়া নিয়ে খুবই উত্তেজনা হচ্ছিল। দুই দলের দর্শকরা যেন চিৎকার করে ওঠে সত্যিই উত্তেজনামূলক দৃশ্যটা আমার এখনো চোখের সামনে ভাসে। খুবই ভালো লাগতেছিল এবং ৮০ মিনিটের মাথায় আমাদের গ্রাম থেকে আরেকটি গোল দিলো। তখন আমাদের জয় প্রায় নিশ্চিত হয়ে গেল। যার কারণে আমরা অনেক আনন্দ উল্লাসে মেতে উঠলাম। বিপক্ষে দলের ও দর্শকের অবস্থা তখন খারাপ।
৮০ মিনিটের মাথায় গোল দেওয়া মানেই জয় পাওয়া। এই গোল সহজে শোধ করা যাবে না, কারণ এমনিতেই দুইটা গোল দেওয়া হয়েছে। আর বিপক্ষ নলকা দলের থেকে আমরা এগিয়ে আসি ২-০ গোলে। তাপ আমরা অনেক আনন্দ উল্লাসে মেতে উঠলাম। তখন গ্রামে মানুষ ঢাকঢোল পিটাচ্ছে। সেমিফাইনালে জয় নিয়ে ফাইনালে গেছে। আমাদের চ্যাম্পিয়নের সপ্ন, সত্যিই আনন্দ উল্লাসে মেতে উঠেছিল এবং মাঠের বাইরে বিপক্ষ দলের দর্শকরা যেন মনের ভিতর খুব রাগ আরো বেড়ে গেল। তারা আমাদের এই উল্লাসে দেখে যেন আর সহ্য করতে পারলো না। মাঠের এক সাইটে কিরকম যেন শব্দ হতে লাগলো।অনেক মানুষই সেই দিকে চলে গেল। তারপরে আমরা খেলাটা দেখতেই লাগলাম। অবশেষে আমাদের খেলা শেষ হল আমরা চ্যাম্পিয়ন হলাম। আনন্দ-উল্লাসে মেতে উঠতে লাগলাম। ওদিক দিয়ে যেন আরো মারামারির শব্দ হতে লাগল এবং তখন শুনেছি ওইদিকে মারামারি শুরু হয়ে গেছে। এগিয়ে গেলাম এবং আমাদের গ্রামের বড়রা এগিয়ে গেল, যে কাদের সাথে কিভাবে মারামারি হল। আসলে একজনের আনন্দ আর একজনের কান্না। সে জন্য মারামারি শুরু হলো।
আজ এখানেই শেষ করছি। আবারো অন্য কোনদিন ভিন্ন কোনো কন্টেট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, এই দোয়া রইল। আল্লাহ হাফেজ।🙏🤲🙏
আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।
👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
ছোটবেলায় আমি নিজেও ফুটবল খেলতে খুব পছন্দ করতাম। তবে সময়ের সাথে সাথে সেটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। আসলে আপনার এই গল্পের সাথে আমার নিজের ফুটবল খেলা নিয়ে যে গল্পগুলো আছে সেটার অনেকটাই মিল আছে। আমাদের গ্রামেও এরকম খেলার আয়োজন করা হতো। বিশেষ করে বাইরে থেকে প্লেয়ার ভাড়া করে নেয়া হতো। তারপর একটা উৎসবমুখর পরিবেশে খেলার আয়োজন করা হতো। বেশ উপভোগ করতাম সেই দিনগুলো।
সুন্দর মতামতের জন্য ধন্যবাদ
আপনি ঠিকই বলেছেন ভাইয়া ফুটবল খেলা পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া যাবে না। বিশেষ করে গ্রাম অঞ্চলে ফুটবল খেলা গুলো অনেক আনন্দমুখ হয়ে থাকে যদিও এরকম কোন অভিজ্ঞতা আমার নেই। আমি আমার বাবার মুখে অনেক শুনতাম ফুটবল খেলা নিয়ে তার অনেক অভিজ্ঞতার কথা। যাই হোক আপনারা ফুটবল খেলার চ্যাম্পিয়ন হয়েছেন সেটা শুনে ভালো লাগলো তবে খেলার পরে মারামারি টা এটা কখনোই কাম্য নয়। যাইহোক পরবর্তী পর্বে নিশ্চয়ই জানতে পারবো কেন মারামারি হয়েছে আর যারা করেছে, সে পর্যন্ত অপেক্ষায় রইলাম।
আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ
ফুটবল খেলা আমারও বেশ পছন্দের।গ্রামে ফুটবল খেলা গুলো এরকমই হয়ে থাকে বাইরে থেকে খেলোয়াড় আসেন।ভালো লেগেছে আপনার স্মৃতির পাতা থেকে নেওয়া গল্পটি।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
আপনার মতামতের জন্য ধন্যবাদ