একগুচ্ছ অনু কবিতা✍️
ঈদের আনন্দ, অতিথি আপ্যায়ন, আর উৎসবের ব্যস্ততা কাটিয়ে আবারও আপনাদের মাঝে ফিরে এলাম। ঈদের এই আনন্দময় মুহূর্তগুলো কাটিয়ে একটু শান্তিতে বসে যখন অবসর পেলাম, তখন ভাবলাম কিছু নতুন লেখা শেয়ার করি। তাই আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একগুচ্ছ অনু কবিতা। এই ছোট ছোট কবিতাগুলো আমি বিভিন্ন বিষয় নিয়ে লিখেছি-প্রকৃতি, ভালোবাসা, স্মৃতি, জীবন, রাতের আকাশ, এবং মানুষের অভ্যন্তরীণ অনুভূতি। প্রতিটি কবিতায় তুলে ধরার চেষ্টা করেছি এক বিশেষ অনুভূতির রেশ, যা আপনাদের মনকে স্পর্শ করবে।চলুন তাহলে সবাই মিলে ছোট ছোট কবিতার শব্দে হারিয়ে যাই...
মোঃ ফয়সাল আহমেদ
তোমার চোখে চাঁদের আলো,
স্বপ্ন বুনে হাজার রং।
ভালোবাসার নীলে ডুবি,
শব্দ মেখে গড়ি ঢং।
বৃষ্টির ধারা ঝরে রাতে,
গল্প বলে জানালাতে।
আকাশ ভেজা সুরের তালে,
মন ভাসে রূপকথাতে।
পথের শেষে পথিক আমি,
নেই ঠিকানা, নেইকো থামি।
ভোরের সূর্য ডাকছে ডেকে,
নতুন পথে চলতে দেখি।
নদী চলে বয়ে বয়ে,
জীবন ভাসায় ঢেউয়ে ঢেউয়ে।
স্রোতের টানে দূরে কোথায়,
স্বপ্ন রয়ে স্মৃতির বয়ে।
স্মৃতির পাতায় খেলা করে,
বর্ণমালার ছায়া ঝরে।
কোথায় হারায় সেসব কথা,
শুধু রয়ে মনকে ধরে।
তারার মেলা রাতের কোলে,
স্মৃতিরা সব বাজে দোলে।
চাঁদের আলো স্বপ্ন আঁকে,
নিশীথ রাতে মনকে ডাকে।
আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
X-Promotion
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
Daily Tasks
Comment Link:-
https://x.com/mohamad786FA/status/1907676602751922383?t=7FuUoW6kHcF4J4FLjQHcCQ&s=19
https://x.com/mohamad786FA/status/1907677105443450906?t=GhbSLn3UCm7vF2opG6kgGA&s=19
https://x.com/mohamad786FA/status/1907677595967066450?t=sCtRr293iCCyToZP4WrduA&s=19
https://x.com/mohamad786FA/status/1908101249268138281?t=WMEpzjX_J6usay7-NkeAQg&s=19
https://x.com/mohamad786FA/status/1908102647909064890?t=az50ZutWEKDtJL42bdQ-cA&s=19
https://x.com/mohamad786FA/status/1908122921173934459?t=7wdyNmbTUDzZqitjcwWwfQ&s=19
Ss.
চমৎকার কয়েকটি কোন কবিতা শেয়ার করে নিয়েছেন আপনি আমাদের সাথে প্রত্যেকটা কবিতা পড়ে কবিতার অন্তর্নিহিত অনুভূতিগুলোর রস্বাস্বাদন করার চেষ্টা করলাম। লিখে যান এভাবেই সুন্দর করে।
আপনার একগুচ্ছ অনু কবিতা পড়ে মুগ্ধ হয়ে গেলাম ভাই। প্রত্যেকটি অনু কবিতা নিজস্বভাবে সুন্দর হয়েছে। জীবন চলতে থাকে জীবনের গতিতে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।
বাহ বেশ চমৎকার ভাই। অনুকবিতা গুলো দারুণ লিখেছেন আপনি। শব্দে আর ছন্দে বেশ মিলে গিয়েছে। অসাধারণ লাগল আপনার লেখা অনুকবিতা টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।