শীতের সবজি দিয়ে ইলিশ মাছের সুস্বাদু রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমির সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যায়নরত আছি।

IMG_20240123_202202.jpg

আমি সকালবেলা বাজারে গিয়েছিলাম। বাজারে গিয়ে ইলিশ মাছ দেখতে পেলাম। আসলে ছোট ছোট ইলিশ মাছ দেখে আমার খুবই ভালো লাগলো। আর এই ছোট ছোট ইলিশ মাছগুলো ভাজি খেতে আমার খুবই পছন্দ। কারণ এই মাছগুলো ভাজি করে খেলে অনেক মজা হয়। তো আজকে আমি ভাবলাম এই মাছগুলো দিয়ে আমি শীতের সবজি দিয়ে রেসিপি তৈরি করব। বিশেষ করে শীতের আলু বেগুন এবং ফুলকপি দিয়ে এই মজাদার ইলিশ মাছের রেসিপি তৈরি করেছিলাম, আর খেতেও খুবই মজাদার হয়েছিল। তাই আপনাদের মাঝে আমার এই রেসিপি শেয়ার করতে আসলাম। আশা করছি আমার ইলিশ মাছের রেসিপি দেখে আপনাদেরও ভালো লাগবে। আসলে এই ইলিশ মাছের রেসিপি খেতে কিন্তু দারুণ মজাদার হয়েছিলো।

GridArt_20240123_202730689.jpg

উপাদানপরিমাণ
ইলিশ মাছ৫০০ গ্রাম ।
আলু২০০ গ্রাম ।
বেগুন১০০ গ্রাম।
তেলপরিমাণমতো।
লবণপরিমানমতো।
কাঁচা মরিচ৫০ গ্রাম।
মসলাপরিমাণমতো।
পিঁয়াজ১০০ গ্রাম।
ফুলকপি১০০ গ্রাম।

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScu8ozrDfYkQmAPtiVZvKiuvaPP1R8udSrcLDk1sWz8EzdZzZHPQTFKWmR4FihYzpXavpSjLvze7Ar8GL6wr9eCaXEh1vyHqsDQuECugvpFg (1).jpeg

IMG_20240123_202629.jpgIMG_20240123_202618.jpg
  • এই ইলিশ মাছের রেসিপি তৈরি করার জন্য, প্রথমে আমি মাছগুলো খুবই সুন্দর ভাবে কেটে মরিচের গুঁড়া ও হলুদের গুঁড়া লবণ দিয়ে মাখিয়ে নিলাম।
IMG_20240123_202606.jpgIMG_20240123_202458.jpg
  • তারপর পরিমাণ মতো পানি দিয়ে ঝোল করে, এই মাছ আমি জ্বাল দিয়ে নিলাম।
IMG_20240123_202540.jpgIMG_20240123_202533.jpg
  • তারপরে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ এবং অন্যান্য মসলা দিয়ে ইলিশ মাছের রেসিপি তৈরি করার জন্য, মসলার ঝোল তৈরি করে নিলাম।
IMG_20240123_202519.jpgIMG_20240123_202509.jpg
  • তারপরে কড়াইয়ের মধ্যে সকল সবজি দিয়ে, আমি মাখাতে লাগলাম।
IMG_20240123_202438.jpgIMG_20240123_202425.jpg
  • তারপর পরিমাণ মতো পানি দিয়ে ঝোল করে এই সবজিগুলো সিদ্ধ করে নিলাম। তারপরে সিদ্ধ করা সবজির মধ্যে জ্বাল দেওয়া ইলিশ মাছের পিসগুলো দিয়ে দিলাম।
IMG_20240123_202410.jpgIMG_20240123_202352.jpg
  • তারপরে আস্তে আস্তে জ্বাল দিয়ে এই মজাদার ইলিশ মাছের রেসিপি শেষের ধাপে এসে পৌঁছালাম। রেসিপিটি তৈরি হয়ে গেলে এই রেসিপি সুগন্ধি পেয়ে আমার খুবই ভালো লাগলো।

7b4bio5hobgskW8qdPdvSqcwwJTvbiCMpGmRey1Rtd8H5rUV5GhRDkgnuTDFYGJj3KotHYASwffqybuRRVKFPsXRX5uNSJxjoW5m8Yrn8G5K2hPapBBAj7RJ3BCdnRqCmHYmUzEud91KKKMCP8HXJLc3tZHG.jpeg

IMG-20240123-WA0011.jpg

সবজি দিয়ে মজাদার ইলিশ মাছের রেসিপি তৈরি করতে পেরে আমার খুবই ভালো লাগছে। আর এই রেসিপিটা খেতে খুবই মজাদার হয়েছিল। আসলে নিজের হাতে তৈরি করা কোন রেসিপি যদি খেতে সুস্বাদু হয় তাহলেই নিজের সার্থকতা আসে। তাই আমার এই রেসিপিটি সুস্বাদু হওয়াতে আমি খুবই আনন্দিত। আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আরো ভালো লাগছে।

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

.

ফোনের বিবরণ

ক্যামেরারেডমি নোট ৬ প্রো
ধরণরেসিপি।
ক্যমেরা মডেলredmi note 5 Pro
ক্যাপচার@mohamad786
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

আমার পরিচয়

IMG_20230821_180423.jpg

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

Amar_Bangla_Blog_logo_png.png

👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 3 years ago 

ইলিশ মাছের সাথে সবজি বাহ্ দারুন। এভাবে আমি কয়েকবার খেয়েছিলাম। খেতে ভীষণ সুস্বাদু লাগে। আপনার রেসিপি দেখে বোঝা যাচ্ছে খেতে সুস্বাদু হয়েছিলো। বেশ চমৎকার ভাবে রেসিপি পরিবেশন করেছেন ধন্যবাদ আপনাকে ভাইয়া।

Posted using SteemPro Mobile

 3 years ago 

একদম ঠিক বলেছেন ভাই ছোট সাইজের ইলিশ মাছ ভাজি করলে খেতে দারুন মজা হয়। তাছাড়া শীতকালীন সবজি দিয়ে রেসিপি করলে খেতে দারুন লাগে। যেটা আপনি খুব সুন্দর করে বড় সাইজ রেখে শীতকালীন সবজি দিয়ে রেসিপি তৈরি করেছেন খুবই সুন্দর হয়েছে। এই ধরনের রেসিপি খেতে আমি খুবই পছন্দ করি ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 3 years ago 

শীতকালীন সবজির সাথে ইলিশ মাছ রান্নার চমৎকার একটি রেসিপি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই রেসিপি তৈরিতে মসলাগুলো সুন্দরভাবে প্রস্তুত করে নেওয়াটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। নিশ্চয়ই আপনার এই রেসিপিটি খেতে অনেক বেশি সুস্বাদু ছিল।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ইলিশ মাছ আমার খুব পছন্দের। আপনার রেসিপি দেখে খেতে খুব ইচ্ছে করতেছে। আপনার রন্ধন প্রক্রিয়া বেশ দুর্দান্ত হয়েছে। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে সবজি দিয়ে ইলিশ মাছের সুস্বাদু রেসিপি তৈরি করেছেন। সবজির মাঝে ইলিশ মাছ দেওয়াতে খেতে বেশ মজাদার এবং সুস্বাদু হবে। এত চমৎকার রান্নার প্রক্রিয়া আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

শীতকাল সবজি দিয়ে ইলিশ মাছের দারুণ সুস্বাদু রেসিপি শেয়ার করেছেন ভাইয়া।খেতে নিশ্চই খুব সুস্বাদু হয়েছে। চমৎকার লাগছে রেসিপিটি। রান্নার পদ্ধতি খুব সুন্দর করে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

মাছ গুলো দেখে মনে হচ্ছে ঝাটকা ইলিশ। তবে এই মাছ খেতেও খুবই সুস্বাদু লাগে। সবজি দিয়ে ইলিশ মাছের যে কোন রেসিপি তৈরি করলে আমার কাছে খুব ভালো লাগে। আপনি খুব সুন্দর ভাবে সবজি দিয়ে ইলিশ মাছের রেসিপি তৈরি করেছেন। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। আপনার উপস্থাপনা খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 65284.65
ETH 1965.46
USDT 1.00
SBD 0.37