❝বাসার ছাদ থেকে তোলা রেনডম ফটোগ্রাফি❞

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমির সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যায়নরত আছি।

যারা আমার লেখাগুলো প্রতিদিন পড়েন তারা হয়তো জানেন অনেকদিন যাবত আমি ব্যস্ত সময় পার করছি এবং অনেক পরিশ্রম করতে হচ্ছে।যেকারণে আমি এখন অনেকটা অসুস্থ হয়ে পড়েছি।আমি অনেকটা ক্লান্ত হয়ে পড়েছি। গতকাল অনেক পরিশ্রম করার পর রাতে যখন ঘুমাতে যাব তখন চলে গেল বিদ্যুৎ।রাত বারোটার দিক বিদ্যুৎ চলে গেল আর বিদ্যুৎ আসলো রাত দুইটার দিকে।যে সময়টুকু ঘুমানোর আসল সময় সেই সময়টুকুই ঘুমাতে পারলাম না।যাই হোক রাত তিনটার দিকে ঘুমানোর চেষ্টা করলাম কিন্তু কিছুতেই আর ঘুম আসলো না।এমনভাবেই রাত পার হয়ে গেল।যেহেতু রাতে ভালোভাবে ঘুমাইতে পারি নাই।তাই শরীরটা কেমন জানি লাগতেছিল।বাসার মধ্যে দম বন্ধ হয়ে আসতেছিল।তাই আমি ভাবলাম একটু বাসার ছাদে গিয়ে ঘুরে আসি। আজকের বাইরের পরিবেশটা খুবই সুন্দর।মৃদু মৃদু বাতাস বইছে।তাই আমি আর দেরি না করে আমার বাসার ছাদে গেলাম।সাথে একটা গল্পের বই নিয়ে গেলাম।এরকম সুন্দর একটি পরিবেশে গল্পের বই পড়তে আমার অনেক ভালো লাগে।ছাদে বসে আমি সুন্দর ওয়েদারটি উপভোগ করতেছিলাম এবং একটি গল্পের বই পড়তেছিলাম।


IMG_20230923_144626.jpg

সকাল বেলার নিরব পরিবেশটা আমার অনেক ভালো লাগলো।আর আকাশের দিক তাকিয়ে আমার মনটা অনেক ভালো হয়ে গেল।তাই আমি ভাবলাম এত সুন্দর একটি মুহূর্ত ক্যামেরাবন্দি করে ফেলি।আপনারা হয়তো সবাই জানেন যে আমি ফটোগ্রাফি প্রেমি মানুষ।বিশেষ করে প্রকৃতির প্রতি আমার অন্যরকম একটি টান আছে ।তাই আমি প্রকৃতির ছবি তুলতে বেশি পছন্দ করি।সকাল বেলার এত সুন্দর একটি মুহূর্ত আমি আর ক্যামেরাবন্দি না করে থাকতে পারলাম না।খেটাঘ্যাট কয়েকটি ফটোগ্রাফি করে নিলাম। আর ফটোগ্রাফি করলে আমার মনটা অনেক ভালো হয়ে যায়।তাই ফটোগ্রাফি করার ফলে একটু হলেও আমার মন ভালো হয়ে গেল।আজ আর কথা বাড়াবো না।ইতিমধ্যে অনেক কথা বলে ফেলেছি।এখন আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি সকাল বেলার খুব সুন্দর একটি মনোরম পরিবেশের মনোমুগ্ধকর কিছু ফটোগ্রাফি।আশাকরি ফটোগ্রাফি গুলো আপনাদের অনেক ভালো লাগবে।তো চলুন তাহলে আর বেশি দেরি না করে ফটোগ্রাফি গুলো এক এক করে দেখতে থাকুন...


IMG_20230923_144617.jpg

ফটোগ্রাফি গুলো দেখেই বুঝতে পারছেন আমার বাসার ছাদ ভর্তি অনেক গাছ। আমি গাছ লাগাতে পছন্দ করি।তাই আমার ছাদে বিভিন্ন ধরনের গাছ রোপন করেছি।আমার ছাদ ভর্তি গাছ দিয়ে একদম পরিপূর্ণ করে ফেলেছি।প্রতিদিন সকাল বেলায় এবং বিকাল বেলায় আমি ছাদে এসে গাছগুলোর পরিচর্যা করি এবং কাজগুলোর মাঝে কিছু সময় ব্যয় করি।এতে আমার অনেক ভালো লাগে এবং মনটা অনেক ফ্রেশ ফ্রেশ লাগে।এছাড়াও অক্সিজেন নিতে অনেক ভালো লাগে। মনে হয় এখান থেকে আমি ফ্রেশ অক্সিজেন নিচ্ছি।


IMG_20230923_144634.jpg

আমি আমার ছাদ বাগানে বিভিন্ন জাতের ফুল গাছ রোপণ করেছি। আপনার এখন ছবিতে যে ফুল গাছটি লক্ষ্য করছেন,এটি লাল রঙের একটি রঙ্গন ফুল গাছ।এই ফুল গাছটি আমার ছাদের সবচেয়ে বড় গাছ। এই ফুল গাছ অনেক বড় হয়ে গেছে এবং প্রায় সব সময় এখানে লাল রংয়ের রঙ্গন ফুল ফুটে থাকে।তাই দেখতে অনেকটা ভালো লাগে আমার।ছাদের সৌন্দর্য এই রঙ্গন ফুল গাছের জন্য অনেক বৃদ্ধি পেয়েছে।তাই ছাদে এসে আমার অন্যরকম একটা ভালো লাগা কাজ করে।

IMG_20230923_144730.jpg

আপনারা ছবিতে এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটি মরিচ গাছ।আমি আমার ছাদে একটি মরিচ গাছ রোপন করেছি।এই মরিচ গাছে ছোট ছোট অনেকগুলো মরিচ ধরেছে। মরিচগুলো আমি মাঝে মাঝে তুলে নিয়ে আম্মুকে দেই।এই মরিচ দিয়ে আম্মু রান্না করে।আসলে ছাদ বাগানে বিভিন্ন ধরনের সবজি গাছ রোপন করলে অনেক ভালো।এ থেকে আমরা আমাদের নিজের হাতে চাষ করা টাটকা সবজিগুলো খেতে পারি।এর মাঝে অন্যরকম একটা ভালো লাগা,অন্যরকম একটা আনন্দ পাওয়া যায়।

IMG_20230923_144742.jpg

আপনারা এখন ছবিতে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি বেলি ফুল গাছের।ফুলের কলি এসেছে। কিছুদিনের মধ্যেই ফুল ফুটে যাবে।বেলি ফুল আমার অনেক পছন্দ। কারণ বেলি ফুলের সুগন্ধি এত মধুর যা আমাকে অনেক মুগ্ধ করে তুলেছে। বেলি ফুলের সুগন্ধের আমি প্রেমে পড়ে গেছি।বিশেষ করে বেলি ফুল রাত্রিবেলায় অনেক বেশি সুগন্ধি ছড়ায়। যা আমি আমার বাসার মধ্যে থেকেই বুঝতে পারি।তাই আমি আমার ছাদ বাগানে দুইটি বেলি ফুল গাছ রোপন করেছি।

IMG_20230923_144642.jpg

আমার বাসার আশেপাশ একদম সবুজে ঘেরা।চারপাশে অনেক ধরনের গাছ।সেজন্যে আমার ছাদে গেলেই মনটা ভালো হয়ে যায়।কারণ আমি সবুজের মাঝে থাকতে সব সময় পছন্দ করি।এখন আপনারা অনেক দূর থেকে যে বড় একটি গম্বুজ দেখতে পাচ্ছেন এটি আমাদের সিরাজগঞ্জ শহরের জামে মসজিদের গম্বুজ। গম্বুজটি আমাদের সিরাজগঞ্জ জেলার সবচেয়ে বড় গম্বুজ এবং সিরাজগঞ্জ জেলার মধ্যে সবচেয়ে বড় মসজিদের গম্বুজ।সিরাজগঞ্জ জামে মসজিদটি সিরাজগঞ্জ শহরের ঠিক মাঝখানে অবস্থিত।এ মসজিদে প্রায় চার হাজার মানুষ একসাথে নামাজ আদায় করতে পারে।

IMG_20230923_144650.jpg

আজ আমি আপনাদের মাঝে আমার বাসার ছাদ থেকে তোলা অনেকগুলো ফটোগ্রাফি শেয়ার করলাম। সকালবেলায় বাসার ছাদে গিয়ে সুন্দর এই মুহূর্তের ফটোগ্রাফি গুলো করেছিলাম।যা এখন আপনাদের মাঝে তুলে ধরলাম।আশা করি ফটোগ্রাফি গুলো আপনাদের অনেক ভালো লেগেছে।

ফটোগ্রাফি করার স্থান এবং ফোন ডিভাইসের নামঃ

Location
Device:Poco X2

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

ফোনের বিবরণ

ক্যামেরারেডমি পোকো x2
ধরণ❝বাসার ছাদ থেকে তোলা রেনডম ফটোগ্রাফি❞
ক্যমেরা মডেলPoco X2
ক্যাপচার@mohamad786
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

আমার পরিচয়

IMG_20230821_180423.jpg

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

Amar_Bangla_Blog_logo_png.png

👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

বাহ চমৎকার ছিল আপনার ফটোগ্রাফি গুলো। একদিকে ছাদের উপর উঠে প্রাকৃতিক দৃশ্য দেখতে অনেক ভালো লাগে। সেই সাথে বাসার ছাদে বাগান করলেন অনেক সুন্দর দেখাচ্ছে। ছাদ বাগানের দৃশ্য এবং আকাশের দৃশ্যে যেন একাকার হয়ে গেছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে ছাদ বাগানের সাথে আকাশের ফটোগ্রাফি গুলো।

 3 years ago 
 3 years ago 

ওয়াও ভাই আপনি বাসার ছাদ থেকে তোলা রেনডম ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ ছিল। দেখে আমি চোখ ফেরাতে পারছি না ফুলসহ আকাশের ফটোগ্রাফি ধন্যবাদ এত সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

বাসার ছাদ থেকে তোলা খুব সুন্দর কিছু রেনডম ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখতে খুবই সুন্দর লাগছে। দেখে মুগ্ধ হয়ে গেলাম ‌। ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আমি যখন গ্ৰামে আমার শ্বশুর বাড়ি যাই তখন আমার এই সমস্যাটা হয়। তাদের দিকে প্রতিদিন রাতের বেলা এক ঘন্টা কারেন্ট থাকে আর তিন ঘণ্টার জন্য চলে যায়। এবার তো গিয়ে আমি একদম অসুস্থ হয়ে পড়েছিলাম। সারা রাত না ঘুমানোর কি যন্ত্রণা তা আমি বুঝি। তবে সারা রাত জেগে সকাল সকাল ছাদে গিয়ে খুব সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছেন। সেই মুহূর্তের বেশ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন যা দেখে অনেক ভালো লাগলো। আপনার প্রতিটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

ভাইয়ার ছাদ বাগানের কিছু অসাধারণ ফটোগ্রাফি দেখলাম। আপনার ফটোগ্রাফি পোস্টটি আমার কাছে বেশ ভালো লেগেছে। সবগুলো ছবিতেই কি সুন্দর স্নিগ্ধ একটা ভাব রয়েছে। ভোরের ছবি তো, তাই হয়তো। রংগন ফুলগুলো এই সৌন্দর্য আরো বহুগুণে বাড়িয়ে দিয়েছে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

রাতে ঠিকমতো ঘুম না হলে তো দিনটাই খারাপ যায়। আর শরীরের একেবারে বেহাল দশা হয়ে যায়। গল্পের বই নিয়ে ছাদে চলে গিয়েছেন বিষয়টি বেশ চমৎকার। আর আপনার ছাদটা দেখছি বেশ দারুণ। অনেক গাছ রয়েছে। বেশ চমৎকার ফটোগ্রাফি করেছেন ভাই। ছাদ থেকে আকাশ টা অসাধারণ লাগছিল। বেশ চমৎকার ফটোগ্রাফি করেছেন ভাই। ধন্যবাদ আমাদের সঙ্গে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলে রাতে যদি কারেন্ট চলে যায় তখন একেবারে ঘুম হয় না। আপনি তো দেখছি পুরো রাত ঘুমাতে পারেননি। আর এভাবে রাতটা পেরিয়ে গিয়েছিল এবং সকালবেলায় আপনি ছাদে গিয়েছিলেন এবং অনেক ভালো মুহূর্ত অতিবাহিত করেছিলেন দেখে ভালো লেগেছিল। সকালবেলায় ছাদে গেলে মুহূর্তটা ভালোভাবে উপভোগ করা যায়। আর ছাদের উপর থেকে তোলা ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে।

 3 years ago 

ভাই আপনি বাড়ির ছাদের উপর থেকে এত চমৎকার কিছু ফটোগ্রাফি তুলে ধরেছেন। এই ফটোগ্রাফি গুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। প্রাকৃতিক দৃশ্য সবসময় মানুষের কাছে ভালো লাগে। এত সুন্দর ফটোগ্রাফি গুলো তুলে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

রাতে বিদ্যুৎ চলে গেলে আসলে বিরক্তই লাগে।রাতে আর ঘুমাতেই পারলেন না।সকালে ছাদে গেলেন আপনার ছাদ বাগানের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে ফটোগ্রাফি করলেন।আবার আমাদের মাঝে শেয়ার ও করলেন।চমৎকার হয়েছে আপনার ফটোগ্রাফি গুলো। আপনার মরিচ গাছে দেখছি অনেক মরিচ ধরেছে।আপনি মরিচ আপনার আম্মুকে রান্না করতে দেন।আসলে নিজের হাতে লাগানো গাছের সবজি খেতে পারা ভাগ্যের ব্যাপার।আমার বেলি ফুল খুব পছন্দ। এমন সবুজ প্রকৃতি আমার ও ভীষণ ভালো লাগে।ধন্যবাদ ভাইয়া সুন্দর কিছু ছাদ বাগানের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64611.11
ETH 1868.29
USDT 1.00
SBD 0.38