আলু দিয়ে মজাদার মুরগী মাংসের রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমির সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যায়নরত আছি।

IMG_20230608_031207.jpg

আমরা কম বেশি সবাই মুরগির মাংস পছন্দ করে থাকি। আর মুরগির মাংস খায়নি এমন মানুষও কমই রয়েছে। তবে মুরগির মাংস রান্না করা খুব সহজ। আর এই মুরগি মাংস রান্না করা আমি শিখে নিয়েছি অনেকদিন আগেই। তাই আজকে আমি আপনাদের মাঝে আমার প্রিয় এই মুরগির মাংসের রেসিপি নিয়ে এসেছি। আর এই মুরগির মাংসের রেসিপি তৈরি করতে পেরে আমার খুবই ভালো লেগেছে। আলু দিয়ে মুরগির মাংসের রেসিপি খেতে খুবই মজাদার হয়েছিল। তাই আজকে আমার এই মজাদার মুরগির মাংসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আমার রেসিপি আপনাদের ভালো লাগবে। আসলে এই গরমের মধ্যে মুরগির ভুনা রেসিপি খেতে ভালোই লেগেছিলো।


Picsart_22-06-19_17-14-20-812.jpg

উপাদানপরিমাণ
মুরগী মাংসের৬০০ গ্রাম ।
আলু১/২ কেজি ।
মসলাপরিমানমতো।
হলুদপরিমানমতো।
লবণপরিমানমতো।
তেল৩০০ গ্রাম।
পিঁয়াজ২০০ গ্রাম।
আদা বাটাপরিমানমতো

Picsart_22-06-19_17-36-37-094.jpg


IMG_20230608_032554.jpg

IMG_20230608_030802.jpgIMG_20230608_030820.jpg
  • এই মুরগির মাংসের রেসিপি তৈরি করতে আমি সকল উপকরণ নিয়ে মুরগির মাংস রান্না করা শুরু করে দিলাম। প্রথমে মুরগি মাংসগুলো সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি, এবং আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ ভাজতে শুরু করলাম।
IMG_20230608_030843.jpgIMG_20230608_030859.jpg
  • তারপরে পিঁয়াজ ভাজির মধ্যে আদা মসলা দিয়ে অল্প কিছু পানি দিয়ে ঝোল করে জ্বাল দিলাম।

IMG_20230608_030915.jpg

IMG_20230608_030933.jpgIMG_20230608_030948.jpg
  • পিঁয়াজ ভাজির ও মসলার ঝোল ভালো করে জ্বাল দেওয়ার পরে এর মধ্যে আমি মুরগির মাংস পিস গুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম।
IMG_20230608_031022.jpgIMG_20230608_031049.jpg
  • তারপর পরিমাণ মতো পানি দিয়ে এই মুরগির মাংস জ্বাল দিতে লাগলাম ভালো করে সিদ্ধ করার জন্য।
IMG_20230608_031104.jpgIMG_20230608_031121.jpg
  • তারপরে আস্তে আস্তে জ্বাল দিয়ে এই ঝোল শুকিয়ে নিলাম এবং মুরগির মাংসের রেসিপি তৈরি করে নিলাম। এই মুরগির মাংস রেসিপি খেতে অনেক মজাদার হয়েছিল।

Picsart_22-06-19_17-31-10-553.jpg

IMG_20230608_031136.jpg

এই মুরগি মাংস রেসিপি খেতে সত্যি অনেক মজাদার হয়েছিল। আমার মুরগির মাংস খুবই পছন্দের তবে মুরগির মাংসের মধ্যে আমি রোস্ট রেসিপি খেতে বেশি পছন্দ করি। তারপরেও আজকে এই রেসিপিটি আলু দিয়ে তৈরি করার কারণে খেতে অনেক মজাদার হয়েছিল। তাই আপনাদের সাথে আমার এই মজাদার রেসিপিটি শেয়ার করলাম। আমার বাংলা ব্লগ পরিবারের সাথে আমার রেসিপি শেয়ার করতে পেরে খুবি আনন্দিত আমি।

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

New_Benner_ABB.png

standard_Discord_Zip.gif

ফোনের বিবরণ

ক্যামেরারেডমি
ধরণআলু দিয়ে মজাদার মুরগী মাংসের রেসিপি
ক্যমেরা মডেলNote 5 Pro
ক্যাপচার@mohamad786
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

IMG_20220404_165348.jpg

আমার পরিচয়

IMG_20220525_014109.jpg

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

Amar_Bangla_Blog_logo_png.png

👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 3 years ago 

আলু দিয়ে মুরগির মাংস রান্না করলে খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আপনার রেসিপি দেখে খেতে ইচ্ছা করছে। কালার দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। রান্নার ধাপগুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

মুরগির মাংসের রান্না শিখে খুব ভালো করেছেন ভাইয়া। মাঝে মধ্যে রান্না করে খেতে পারবেন। মুরগির মাংসে এভাবে আলু দিলে স্বাদ আরো বেড়ে যায়। আপনার আজকের মুরগির মাংস রান্নার রেসিপি দেখেই বোঝা যাচ্ছে যে খেতে বেশ মজাদার হয়েছিল। কালারও বেশ লোভনীয় লাগছে দেখতে।

 3 years ago 

আলু দিয়ে মুরগির মাংসের রেসিপি তৈরি করেছেন। আমার খুবই ভালো লেগেছে। এত সুস্বাদু রেসিপি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আলু দিয়ে মাংস রান্না খেতে খুবই সুস্বাদু লাগে। আপনি যে মুরগির মাংস রেসিপি তৈরি করেছেন রেসিপিটা দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছিল। মুরগির মাংস খেতে আমি খুব পছন্দ করি। আর মুরগির মাংসের ভিতরে এভাবে আলু দিলে মাংসের স্বাদ আরো বেড়ে যায়। এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

সুন্দর রেসিপি তৈরি করেছেন আপনি ।আপনার রেসিপি উপস্থাপন খুবই দুর্দান্ত হয়েছে । রন্ধন প্রক্রিয়া ধাপে ধাপে উপস্থাপন করেছেন। দেখে মনে হচ্ছে খুবই মজাদার এবং সুস্বাদু হয়েছে। এত সুন্দর রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

আপনার মুরগির মাংসের রেসিপি দেখে লোভ লেগে গেল। আসলে ভাইয়া আমার মনে হয় মুরগির মাংস ছোট বড় সবাই পছন্দ করে। আর মুরগির মাংসের আলু গুলো অনেক মজা লাগে। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য

 3 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন আলু দিয়ে মজাদার মুরগী মাংসের রেসিপি। আপন রেসিপি দেখে মনে হচ্ছে খেতে বেশি সুস্বাদু হবে। আমরা মেসে প্রায় প্রত্যেকদিন এই রেসিপি তৈরি করে খেয়ে থাকি। ধন্যবাদ এত সুন্দর ভাবে রেসিপি তৈরি করে ধাপে ধাপে শেষ করার জন্য।

 3 years ago 

আলু দিয়ে দেশি মুরগির মাংস রান্না দারুন একটা রেসিপি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন ভাইয়া। দেশি মুরগির মাংসগুলো অনেক শক্ত হয় তাই আমার কাছে এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে।

 3 years ago 

আলু দিয়ে মুরগির মাংসের রেসিপি তৈরি করলে খুব সুস্বাদু হয় এমনিতে। আপনি কিন্তু আলু দিয়ে মুরগির মাংসের খুবই মজাদার এবং সুস্বাদু রেসিপি তৈরি করেছেন এবং সবার মাঝে ভাগ করে নিয়েছেন। আপনার রেসিপিটা দেখেই বোঝা যাচ্ছে খুবই সুস্বাদু এবং ইয়াম্মি হয়েছে এটি। রেসিপিটা তৈরি করার সম্পূর্ণ ধাপ খুব সুন্দর ভাবে তুলে ধরলেন, যা দেখে যে কেউ খুব সহজে এটি তৈরি করে নিতে পারবে। অনেক বেশি ভালো লাগলো রেসিপিটা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64978.52
ETH 1881.05
USDT 1.00
SBD 0.39