আজকে প্রচন্ড শীত পড়েছে। গ্রামের বাড়িতে রয়েছেআমি যার কারণে গ্রামের বাড়িতে শীতের আবহাওয়াটা যেন শহরে তুলনায় অনেক বেশি। আর এই শীতের মধ্যে বাইরেই বের হতে মন চাচ্ছে না। লেপের ভিতরে শুয়ে থাকতে খুবই ভালো লাগে। আর এই লেপের ভিতর থেকে উঠে আমি কবিতা লেখা শুরু করে দিলামম আমার জানালা খুলে মিষ্টি মিষ্টি রোদের দৃশ্য দেখতে পেলাম। আর এই মিষ্টি মিষ্টি রোদ গুলো খুবই ভালো লাগতেছিল। আসলে শীতের সকালে মিষ্টি রোদ দেখলেই যেন গ্রামের মানুষ এই রোদে ছুটে আসে। ঠিক আমিও এই রোদে যাব তার আগে একটি কবিতা লেখা শুরু করে দিলাম। মিষ্টি এই আবহাওয়াতে প্রিয় মানুষের কথা খুবই মনে পড়ছিলো। তাই মনের মানুষ নামে এই কবিতাটি লিখে আপনাদের মাঝে শেয়ার করলাম।আশা করছি আমার লেখা কবিতাটি পড়ে আপনাদের ভালো লাগবে।
“আমার মনের মানুষ”
মোঃ ফয়সাল আহমেদ
আমার মনের ছোট্ট ঘরে,
রেখেছি প্রিয় তোমার জায়গা খুব যত্ন করে।
তুমি যে আমার মনের মানুষ,
থাকবে তাই মনের এই ছোট্ট ঘরে।
আমার মনের ঘরে রেখেছি তোমাকে,
ভালোবাসার আদর দিয়ে।
হারাতে দেবনা তোমাকে কখনো,
ধরে রাখবো তাই ভালোবাসার শক্তি দিয়ে।
আমার মনের মাঝে হাজারো কল্পনা,
শুধু তোমায় ঘিরে।
তুমি যে আমার মনের মানুষ।
আছো তাই কল্পনার রাজ্য জুড়ে।
কল্পনার রাজ্যে যত স্বপ্ন আমি দেখি,
শুধু তোমায় নিয়ে।
তুমি যে আমার মনের মানুষ।
তোমায় নিয়ে বাঁচতে চাই আমি জনম জনম ধরে।
জোসনা ভরা রাতে তোমার হাতটি ধরে,
হেঁটে যেতে চাই যে আমি,
তুমি যে আমার মনের মানুষ।
তোমায় ছাড়া তাই পথ চলতে চায়না আমি একা যে।
জীবনে মরণে প্রতিটা ক্ষণে,
তোমার হাতটি ধরে রাখবো আমি শক্ত করে।
আমার মনের মানুষ হয়ে,
থাকবে তুমি আমার হৃদয়ের গভীরে।
আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

আমার পরিচয়

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺
আসলে আপনি ঠিকই বলেছেন গ্রাম অঞ্চলে শীত একটু বেশি। আর এই শীতের মধ্যে যখন সকালবেলা মিষ্টি রোদ আসে। তখন এই মিষ্টি রোদে বসে থাকতে খুবই ভালো লাগে। আজকে আপনি সকাল সকাল এই সুন্দর একটি কবিতা লিখলেন। ভালোবাসার প্রিয় মানুষের কেন্দ্র করে এই কবিতাটি লেখা আর কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে।
আপনাকে ধন্যবাদ ভাই
মিষ্টি আবহাওয়াতে প্রিয় মানুষের কথা খুব মনে পড়ছিল তাই সুন্দর একটি কবিতা লিখে ফেললেন ভাই জেনে বেশ ভালো লাগলো। আপনার স্বরচিত কবিতা আমার মনের মানুষ বেশ ভালো লেগেছে পড়ে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।
সুন্দর মতামতের জন্য ধন্যবাদ
আপনি তো দেখছি আপনার মনের মানুষকে নিয়ে খুব সুন্দর করে একটা কবিতা লিখে ফেলেছেন। শীতের সকালের মিষ্টি রোদ সবার কাছেই সত্যি খুব ভালো লাগে। আসলে এখন কিন্তু প্রচুর ঠান্ডা পড়তেছে। শহরে আমার মনে হয় না খুব একটা ঠান্ডা রয়েছে বলে। গ্রামে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা পড়তেছে। আর আপনি যেহেতু গ্রামে রয়েছেন তাই গ্রামের ঠান্ডাটা বেশ ভালোই উপলব্ধি করতে পারছেন নিশ্চয়ই। আমার কাছে কিন্তু খুব ভালোই লাগতেছে এই ঠান্ডাটা। রোদে যাওয়ার আগে তাহলে সুন্দর করে কবিতাটা লিখে সবার মাঝে শেয়ার করলেন। ভালো লাগলো পুরোটা।
মতামতের জন্য অনেক ধন্যবাদ
ভাইয়া আপনি খুব সুন্দর কবিতা লিখেছেন। আপনার কবিতা পড়ে অনেক ভালো লেগেছে। প্রতিটা লাইন খুব সুন্দর ভাবে মিলিয়ে লিখেছেন। শীতের সকালের মিষ্টি রোদে বসে মনের মানুষকে নিয়ে আপনার লেখা কবিতা কিন্তু খুবই চমৎকার হয়েছে। ধন্যবাদ এত সুন্দর কবিতা শেয়ার করার জন্য।
আপনার মতামতের জন্য ধন্যবাদ
দারুন একটি কবিতা শেয়ার করলেন আপনি ভালো লাগলো কবিতাটি পড়ে। যেহেতু শীতের সকালে মিষ্টি রোদে বসে আপনি আপনার প্রিয় মানুষকে মনে করেছিলেন। তাই সাথে সাথে আপনি খুব সুন্দর একটি কবিতা লিখে নিলেন। প্রিয় মানুষকে নিয়ে লেখা কবিতাটি পড়তে আমার খুবই ভালো লেগেছে।
আপনার মতামতের জন্য অনেক ধন্যবাদ
আপনি যে এত সুন্দর কবিতা লিখে থাকেন সেগুলো খুবই ভালো লাগে পড়তে। এত সুন্দর করে যে একটা কবিতা লিখেছেন আপনি, খুবই সুন্দর ছিল এবং খুব ভালো লেগেছে। সকাল সকাল মিষ্টি রোদ দেখলেই খুব ভালো লাগে এই শীতের সময়। এরকম একটা মিষ্টি আবহাওয়াতে প্রিয় মানুষটার কথা অনেক বেশি মনে পড়ছিল বলে, আপনি তাকে নিয়ে খুব সুন্দর করেই একটা কবিতা লিখে ফেলেছেন। আপনার লেখা কবিতার পছন্দ গুলো অনেক বেশী সুন্দর ছিল।
সুন্দর মতামতের জন্য অনেক ধন্যবাদ ভাই
"আমার মনের মানুষ" কবিতাটি কিন্তু দারুন লিখেছেন ভাইয়া। আসলে কবিতা খুব একটা ভাল বুঝিনা এবং লিখতেও পারিনা। কিন্তু এই ধরনের কবিতা গুলো পড়তে খুবই ভালো লাগে। অনেক ধন্যবাদ এত চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাকে ধন্যবাদ