স্বরচিত কবিতাঃআজও তোমার অপেক্ষায়

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমির সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যায়নরত আছি।


আজকে আমি আপনাদের মাঝে ভালোবাসার একটি কবিতা শেয়ার করলাম। আসলে প্রিয় মানুষের জন্য আমাদের হৃদয়ের অনুভূতির শেষ নেই। হৃদয়ের অনুভূতি থেকে আজকের এই কবিতাটি লেখা। প্রিয় মানুষের জন্য অপেক্ষা করা এবং প্রিয় মানুষকে ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা যেন আমাদের হৃদয়ে তৈরি হয়। আর এই আকাঙ্ক্ষা অনুভূতি থেকেই আজকের কবিতাটি লেখা। আসলে প্রিয় মানুষ যদি আমাদের ছেড়ে চলে যায়। তখন তার শূন্যতা যেন হৃদয়ের মাঝে থেকে যায়, আর এই শূন্যতা কখনোই পূরণ হয় না। তাই প্রিয় মানুষের জন্য অপেক্ষা করতে ভাল লাগে এবং প্রিয় মানুষটি কখন ফিরে আসবে, সেই আকাঙ্ক্ষা যেন বারবার মনের ভিতরে তৈরি হয়। সেই আকাঙ্ক্ষা নিয়ে আজকের এই কবিতাটি লেখা। তো বন্ধুরা আশা করছি আমার আজকের এই কবিতাটি পড়ে আপনাদের ভালো লাগবে। ঞ

sunset-3156176_1280.jpg

সোর্স

“ আজও তোমার অপেক্ষায়”
মোঃ ফয়সাল আহমেদ


তোমার ভালোবাসার স্মৃতি নিয়ে,
আজও বেঁচে রয়েছি আমি।
তোমারই কথাই ভেবে দিন পার তাই করি,
আসবে কি তুমি ফিরে অপেক্ষার প্রহর কাটিয়ে,
আমার ভালোবাসার ছোট্ট ঘরে।

হৃদয়ের যত আশা যত ভালোবাসা,
দিয়েছিলাম আমি তোমাকে উজাড় করে।
তোমার ভালোবাসা পেতে,
আমি আজও অপেক্ষায় রয়েছি দাঁড়িয়ে।

তুমি আসবে সকল বাঁধা পেরিয়ে।
তাইতো পাখিরা গাইছে গান নীল আকাশের মাঝে,
পাখিদের গানের সুরে মন হারিয়ে যায়,
আমার ভালোবাসার বৃষ্টিতে।

জোসনাময় রাতে তোমারই সাথে,
হাজারো স্মৃতি রয়েছে আমার এই জীবনের মাঝে।
সেই স্মৃতিগুলো মনে করে দেয়,
কেন চলে গেলে তুমি আমাকে একা রেখে।

তোমার স্মৃতি নিয়েই বেঁচে,
থাকতে চায় আমি যুগ যুগ ধরে।
যতই দূরে থাকো না তুমি,
ফিরে এসো প্রিয়ও আমারই কাছে,
তোমার অপেক্ষায় রয়েছি আমি আজও ভালোবাসার ফুলটি লাল নিয়ে।

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

আমার পরিচয়

IMG_20230821_180423.jpg

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

Amar_Bangla_Blog_logo_png.png

বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 2 years ago 

আপনি অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন। সত্যি বলেছেন ভাইয়া প্রিয় মানুষের জন্য অপেক্ষা করতে অনেক ভালো লাগে। যাইহোক প্রিয় মানুষকে না পেলে তার স্মৃতি নিয়েই বেঁচে থাকতে হয়। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার কবিতা গুলো মাঝেমধ্যেই পড়া হয়। খুব সুন্দর কবিতা লেখেন আপনি। আজকের এই কবিতাটি ও তার ব্যতিক্রম নয়। বেশ ভালো লাগলো কবিতার লাইন গুলো পড়ে। আসলেই তাই, প্রিয় মানুষের শূন্যতা কখনো পূরণ হয় না। ভালো লাগলো কবিতাটি। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

প্রিয় মানুষটার জন্য অপেক্ষা করার মধ্যেও আলাদা রকম অনুভূতি এবং আনন্দ থাকে। আর সেই অপেক্ষার প্রহর যদি সুন্দর হয়, তাহলে তো আর কোন কিছুরই প্রয়োজন হয় না। আজও তোমার অপেক্ষায় কবিতাটা যত পড়ছিলাম, ততই খুব ভালো লাগছিল আমার কাছে। আর অপেক্ষা করার সময় মনের ভেতর আলাদা রকম একটা আকাঙ্ক্ষা থাকে। আকাঙ্ক্ষাটাকে আপনি সুন্দর করে কবিতার মধ্যে তুলে ধরেছেন। আপনার এই কবিতার প্রত্যেকটা লাইনের মাধ্যমে এটা সুন্দরভাবে ফুটে উঠেছে। সুন্দর একটা টপিক নিয়ে কবিতা লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি চমৎকার প্রেম অনুভূতিমূলক কবিতা লিখে থাকেন। আপনার কবিতা গুলো আবৃত্তি করতে বেশ ভালোলাগে আমার। অনেক সুন্দর আজকের কবিতাটা ছিল। আবৃত্তি করতেও বেশ ভালো লেগেছে। আশা করব এভাবেই সুন্দর সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করে যাবেন।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া প্রিয় মানুষের চলে যাওয়ার শূন্যতা হয়তো কোনদিনই পূরণ হয় না সে না আসা পর্যন্ত ।আপনার কবিতাটি পড়ে আসলে অনেক কিছু বুঝলাম ।আপনি আপনার কবিতার মাধ্যমে প্রিয় মানুষের না পাওয়ার বেদনা তুলে ধরেছে । ধন্যবাদ ভাইয়া আপনার জন্য শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

জানিনা আপনি আজও কার অপেক্ষায় রয়েছেন। তবে যার অপেক্ষায় থাকেন না কেন, আশা করি আপনার এই অপেক্ষা সমাপ্তি ঘটবে। যাহোক একটু মজা করলাম ভাই। আপনি আজকে আজও তোমার অপেক্ষায় নিয়ে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতাটি পড়ে ভীষণ ভালো লেগেছে। আপনাকে ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ভাইয়া মনে হচ্ছে আপনাকে একা করে দিয়ে আপনার প্রিয়তমা আপনাকে ছেড়ে চলে গিয়েছে। কবিতার লাইনগুলো পড়ে মনে হচ্ছে কবিতাটি আপনি খুব গভীর থেকে রচনা করেছেন। প্রিয় মানুষটার স্মৃতি আকড়ে ধরে এই পথ চলা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65173.80
ETH 1902.70
USDT 1.00
SBD 0.38