স্বরচিত কবিতাঃ ফিরিয়ে আনো স্বাধীনতা
“ফিরিয়ে আনো স্বাধীনতা”
মোঃ ফয়সাল আহমেদ
আমার দেশের স্বাধীনতা আজ কোথায় চলে গেলো,
যে স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল সোনার ছেলে গুলো।
শহীদ হয়েছে হাজারো মায়ের কোলের স্বপ্নখানি।
কেন হারিয়ে যাবে আবার এই স্বাধীনতা ফিরিয়ে তোমারা আনো।
ফিরিয়ে আনো আবারো সেই সোনার বাংলাখানি।
যে বাংলার জন্য হাজারো মায়ের হয়েছে কোল খালি।
বাংলার জন্য হাজারে বীর রক্ত দিয়েছে ঢেলে।
সেই বাংলা তুমি ফিরিয়ে দাও আবারো মায়ের কলে।
মায়ের জন্য সোনার বাংলা হাসবে দুলে দুলে।
সেই সোনার বাংলার জন্য মোরা দিয়েছি রক্ত ঢেলে।
কেন সোনার বাংলা হারিয়ে যাবে আবারও আমাদের মাঝে থেকে।
ফিরিয়ে আনো লাখো শহীদের সেই সোনার দেশটিকে।
সোনার বাংলার সোনার ফসল ফুটবে সোনালী সাজে।
কেন সেই সোনার বাংলায় রক্তে মাখানো রাজপথ আজও রাঙ্গে।
কেন সোনার বাংলার সোনার ফসল আমরা দেখতে পাই না।
সোনার বাংলা কেন আজও কান্নার আওয়াজ বাজে।
সোনার বাংলায় কেন আজ আমরা কথা বলার স্বাধীনতা
পাইনা।
মায়ের ভাষায় প্রতিবাদ করব সেই সাহসটাও দেওয়া হয় না।
প্রতিবাদের মুখ কেন তারা আজ ধরেছে গলা চেপে।
এই আওয়াজ কেন বের হতে দেয় না আমাদের মুখ থেকে।
লাখো শহীদের রক্তে কেনা আমাদের এই সোনার বাংলা।
কোথায় গেল মোর স্বাধীনতা আমি খুঁজে তো পাই না।
স্বাধীনতা কি হারিয়ে ফেলেছি আমাদের সমাজ থেকে।
তাহলে লাখো শহীদের রক্তের কেনা বাংলার কি হবে?
আবারো জেগে ওঠো হে বীর সন্তান।
জেগে ওঠো আরো একবার।
হাতে নাও অস্ত্র বুকে নাও সাহস।
স্বাধীনতা ফিরিয়ে আনো আরও একবার।
আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺
ভাই আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর একটি স্বরচিত কবিতা শেয়ার করেছেন। আজকে আপনার শেয়ার করা কবিতার মধ্যে ছিল ফিরিয়ে আনো স্বাধীনতা। কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
আপনি আজকে খুব সুন্দর একটা কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতাটি পড়ে ভীষণ ভালো লেগেছে। কবিতা লিখতে যেমন ভালো লাগে পড়তো তেমন ভালো লাগে। ফিরিয়ে আনো স্বাধীনতা নিয়ে কবিতাটি পড়ে আমার কাছে বেশ ভালো লাগলো ধন্যবাদ শেয়ার করার জন্য।
আপনি এত সুন্দর একটা টপিক তুলে ধরে কবিতাটা লিখেছেন দেখে, আমার খুব ভালো লেগেছে সম্পূর্ণ কবিতাটি পড়তে। কবিতা লিখতে এবং কবিতা পড়তে দুটোই আমি খুব পছন্দ করি। তেমনি আপনার লেখা কবিতাটাও ভালো লেগেছে।
বিশেষ করে কবিতার উপরের এই লাইনগুলো আমার কাছে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ এরকম টপিক নিয়ে কবিতা লিখে শেয়ার করার জন্য।
একটি দেশের স্বাধীনতা অর্জন করা যত কঠিন তার চেয়ে আরো বেশি কঠিন স্বাধীনতা রক্ষা করা। কিন্তু আমাদের মনে হচ্ছে যে দিন দিন আমাদের দেশে স্বাধীনতা ক্ষুন্ন হয়ে যাচ্ছে। খুব সুন্দর একটি কবিতা লিখলেন আপনি স্বাধীনতা নিয়ে। ফিরিয়ে আনো স্বাধীনতা আপনার লিখা কবিতাটি অনেক ভালো লেগেছে।
ভাই আপনি কিন্তু সত্যি অনেক সুন্দর কবিতা লিখেছেন। এই কমিউনিটির প্রত্যেকটা সদস্য দেখছি এখন একে একে কবি হয়ে উঠতেছে। তেমনি আপনিও কবিতা লিখতেছেন দেখে ভালো লাগলো। এভাবে যদি প্রতিনিয়ত কবিতা লিখে যান তাহলে একসময় ভালো কবিতা লিখতে পারবেন। সত্যি আপনার কবিতা লেখার প্রশংসা করা লাগে। আজকের এই কবিতা লেখার টপিকটা দারুন ছিল। স্বাধীনতাকে নিয়ে কবিতাটা লেখার কারণে সবথেকে বেশি ভালো লাগলো।
আসলে দিন যত যাচ্ছে ততই কঠিন হচ্ছে। মানুষের যে স্বাধীনতা সেটা আস্তে আস্তে হরণ হচ্ছে। যেটা কোন ভাবেই কাম্য নয় । প্রতিটা মানুষ চায় স্বাধীনভাবে মত প্রকাশ করতে এবং বেঁচে থাকতে । যেটা আরো সুন্দর করে তুলে। আমাদের স্বাধীনতার যে প্রত্যাশা সেটা এখন অনেকটা দূরে সেই বিষয়ে দারুন কবিতা লিখেছেন পড়ে অনেক ভালো লাগলো।