স্বরচিত কবিতাঃআমি স্বাধীনতা

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমির সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যায়নরত আছি।


আসলে আমরা বাঙালি কিন্তু বাঙালি হিসেবে আমাদের মধ্যে বাঙালির ঐতিহ্য যেন আমরা ভুলে গেছি। এমনকি আমাদের স্বাধীনতাকেও আমরা ভুলে গেছি এবং স্বাধীনতার সম্মান করতে পারি না। আমাদের লাখো শহীদের রক্তে কেনা, আমার ভাই মা-বোনদের রক্তেকে কেনা এই সোনার বাংলার। আর এই সোনার বাংলা স্বাধীনতাকে আমরা স্বাধীনভাবে বসবাস করতে বা স্বাধীনতাকে মূল্য দিতে পারছি না। আর এই স্বাধীনতা নিজে থেকেই যেন তার পরাধীনতাকে আর মেনে নিতে পারছে না। তাই স্বাধীনতাই যেন তার মুখ ফুটে এই মনের আকুতিগুলো প্রকাশ করেছে। তাই আজকে আমি আপনাদের মাঝে স্বাধীনতার মনের অনুভূতি নিয়েই এই কবিতাটি লিখেছি। স্বাধীনতা তার মনের ভিতর কতটা আধুনিকতার জন্য অনুতপ্ত ও আমাদের ভিতর থেকে হারিয়ে যাচ্ছে এবং তার মনের ভিতর কতটা চাওয়ার রয়েছে সেই আকুতি যেন আমি স্বাধীনতার নামে এই কবিতাটির মাধ্যমে লিখে আপনাদের সাথে শেয়ার করলাম।আশা করি আমি স্বাধীনতা এই কবিতাটি পড়ে আপনাদের ভালো লাগবে।


bangladesh-1838529_1280.jpg

সোর্স

“আমি স্বাধীনতা”
মোঃ ফয়সাল আহমেদ


স্বাধীনতা আমি বজ্র শক্তির অধিকারী,
আমি এসেছি লাখো শহীদের রক্তের কারণে,
আমি হয়েছি তাই স্বাধীন,
বীর বাঙ্গালির রক্তের বিনিময়ে।

লাখো শহীদের রক্তের বিনিময়ে হয়েছি আমি স্বাধীন,
আমাকে কেন করো এখন অবহেলা।
দিয়েছো তাই পরাধীনতার মর্যাদা।
আমি চাইনা এই স্বাধীনতা।

স্বাধীন হয়েও কেন আজ আমি,
পরাধীনতার পথে হাঁটি,
কেন পরাধীনতার গ্লানি নিয়ে,
আমি এই সমাজের বেঁচে থাকি।

আমাকে স্বাধীন করতে,
তোমার মায়ের কুল হয়েছে খালি।
তার চোখের পানিতে মুছে যাবে কি,
এই স্বাধীনতার বিজয় খানি।

যদি আজ স্বাধীনতা বড়ই অবহেলা,
তাহলে কেন অর্জন করে ছিলে,
লাখো শহীদের রক্তের কেনা,
এই সোনার বাংলা।

আমি স্বাধীনতা আমি স্বাধীনতা,
আমাকে অর্জন করতে হাজারো শহীদ রক্ত দিয়েছে ঢেলে,
তাহলে কেন আমাকে মর্যাদা দিচ্ছোনা,
তোমাদের এই আধুনিকতার যুগের মাঝে।

কেন হলো আজ এত আধুনিকতা।
যে আধুনিকতার পূর্বপুরুষদের চিনতে পারে না।
যে আধুনিকতা বীর শহীদের ,
স্বাধীনতাকে মর্যাদা দিতে পারেনা।

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

আমার পরিচয়

IMG_20230821_180423.jpg

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

Amar_Bangla_Blog_logo_png.png

বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

বেশ সুন্দর কবিতা ছিল আপনার। যেখানে স্বাধীনতা আর দেশপ্রেম আর নিজের দেশ প্রেম অনুভূতি কে ঘিরে লেখা। খুবই ভালো লাগলো আপনার লেখাকে কবিতা আবৃত্তি করতে পেরে। আমি এমনিতে কবিতা লিখতে ভালোবাসি পাশাপাশি অন্যের কবিতা আবৃত্তি করতে ভালোবাসি কারণ এই থেকে নিজে অন্যান্য কবিতা লেখার প্রতি আগ্রহ সৃষ্টি হয় আর কবিতা সম্পর্কে ধারণা পায়।

 2 years ago 

স্বাধীনতা অর্জন করতে লাখো শহীদের রক্ত দিতে হয়েছে। এই স্বাধীনতা আমরা অনেক কষ্টে পেয়েছি, কিন্তু স্বাধীনতাকে আমরা সঠিকভাবে ব্যবহার করছি না। আমরা যেন স্বাধীনতাকে পরাধীনতার মধ্যে রেখে দিয়েছি। তাই স্বাধীনতা আজও আমাদের মধ্যে থেকে তার সঠিক অধিকার পাচ্ছে না। সত্যিই এই অনুভূতি নিয়ে কবিতাটি সুন্দর ভাবে লিখেছেন। কবিতার ভাষাগুলো ছিল অসাধারণ, শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

স্বাধীনতা নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার কবিতাটি পড়ে সত্যি আমার কাছে অনেক ভালো লাগলো। আমরা লাখো শহীদের রক্তের বিনিময়ে এই স্বাধীন দেশ পেয়েছি। কিন্তু আমরা কতটুকু স্বাধীন হতে পেরেছি আজও জানিনা। তবে আপনার কবিতার মাধ্যমে স্বাধীনতা নিয়ে সুন্দর অনুভূতি প্রকাশ করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ওয়াও অসাধারণ আজকে আপনার কবিতাটি।আমি স্বাধীনতা কবিতাটি খুব সুন্দর করে লিখেছেন। তবে স্বাধীনতা নিয়ে খুব সুন্দর মনের ভাব প্রকাশ করেছেন। তবে এটি একদম সত্য আমরা কি স্বাধীন। আমরা কি স্বাধীনতা পেয়েছি। মনের ভাব আদান-প্রদান কে স্বাধীনতা বলে না। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর করে কবিতাটি লিখে আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 62554.16
ETH 1783.65
USDT 1.00
SBD 0.38