নতুন বছরের শুভেচ্ছা //হ্যাপি নিউ ইয়ার ২০২৪

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমির সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যায়নরত আছি।

মনের গভীর থেকে সবার প্রতি নতুন বছরের রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আমার বাংলা ব্লগ পরিবারের সাথে দীর্ঘদিন ধরে আমি রয়েছি। আর এই বাংলা ব্লগের সাথে অনেকগুলো বছরই পার করলাম। সত্যি এবারের বছরটা আরো আনন্দের সাথে পার করেছি। বিশেষ করে হাংআউটের সবাই সাথে নিয়ে অনেক সুন্দর মুহূর্ত উপভোগ করেছি আর নতুন বছরকে বরণ করেছি।আর এই নতুন বছর প্রত্যেকটা মানুষের জন্য আনন্দ বয়ে নিয়ে আসুক এই দোয়া কামনা করি। আমার পরিবারের সাথে সাথে প্রত্যেকটা পরিবারের যেন নতুন সূর্য এবং নতুন আশা নিয়ে প্রতিটা পথ চলা হয় আর এই আশাগুলো যেন পূরণ হয় এই দোয়া করি।


আসলে পুরনো দিনকে ভুলে গিয়ে আমরা নতুনকে বরণ করে নেই। আর এই নতুনকে বরণ করার সাথে সাথে পুরনো দিনের হাজার স্মৃতি দিয়ে আমাদের মনের গভীরে জমা হয়ে যায়। সেখানে ভালো-মন্দ অনেক স্মৃতি যেন রয়ে যায়। তবে এই স্মৃতিগুলো আমরা মাঝেমধ্যে মনে করে আর আমরা চেষ্টা বা আনন্দ পায়। পুরনো দিন যত মনে করবো ততই যেন কষ্ট এবং অভিমান বা আনন্দ পাব। তাই পুরনো দিনের কথা না ভেবে নতুনকে আঁকড়ে ধরে নতুনকে সাথে নিয়ে আগামী পথ চলাগুলো আনন্দময় সাথে উপভোগ করা উচিত। কারণ আমরা অতীতে অনেক দিন পার করে এসেছি। আর এই দিনগুলোতে আমাদের কি ঘাটতি রয়েছে। যার কারণে আমরা সফলতা অর্জন করতে পারিনি। সেই দিনগুলো বেছে নিয়ে সেই দিনগুলোকে শিক্ষা হিসেবে কাজে নিয়ে নতুন বছরের নতুন পথ চলাকে শক্তিশালী করতে হবে। তাহলে পুরনো দিনের এই অনুভূতি এবং পুরনো দিনের ঘাটতি গুলো আমরা উপলব্ধি করতে পারব।

new-year-1972850_1280.jpg

Source

আজকে বছরের প্রথম দিন। আর এই বছরের প্রথম দিন আমি খুবই আনন্দের সাথে উপভোগ করেছি। বিশেষ করে বছরের প্রথম দিন আমি বন্ধুদের সাথে অনেক আনন্দ মুহূর্ত উপভোগ করেছি। বিশেষ করে আমার সকল বন্ধুদের সাথে নিয়ে আমরা একসাথে পিকনিক আয়োজন করেছিলাম। সেখানে খাওয়া-দাওয়ার ব্যবস্থা ছিল। আসলে বন্ধুদের সাথে এবং পরিবারের সাথে আজকের দিনটা খুবই আনন্দের সাথে উপভোগ করেছি। কারণ বছরের প্রথম একটা দিন এই দিনে হাজারো মানুষ তার প্রিয়জনকে সাথে নিয়ে ভ্রমণ করতে যায়। তবে বন্ধুদের সাথে ভ্রমণ করার মুহূর্তটা আমার কাছে বেশি ভালো লাগে। তাই পুরনো দিনকে বিদায় দিয়ে, বন্ধুদেরকে সাথে আগামী দিনগুলো যেন হাতে হাত রেখে পথ চলতে পারি এবং পরিবারের সাথে দারুন মুহূর্ত গুলো উপভোগ করতে পারি। অতীতের শত অভাব যেন দূর করতে পারি। এই শপথ নিয়েই নতুন বছর শুরু করেছি। আসলে নতুন বছরের দিনটা আমার কাছে অনেক আনন্দময় ছিল।


২০২৩ আমার জীবন থেকে অনেক কিছুই হারিয়ে ফেলেছি। বিশেষ করে ২০২৩ সালে আমি আমার দাদাকে হারিয়েছি। আমার দাদা আমাকে খুবই ভালোবাসতো। দাদা আমাকে ছাড়া যেন কিছু বুঝতোই না। আমিও দাদাকে খুবই ভালবাসতাম। সেই প্রিয় দাদাকে ২০২৩ এ হারিয়েছি। জানিনা দাদা ওপারে কেমন আছে। তবে সৃষ্টিকর্তার কাছে খুবই দোয়া করি দাদাকে যেন খুবই ভালো রাখে। আর ২০২৩ সালে আমার এইচএসসি পরীক্ষার রেজাল্ট তবে আশা অনুরুপ রেজাল্ট করতে পারিনি। যার কারণে এখনো কোনো ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারেনি। তাই ২০২৩ আমার জীবনে আনন্দময় ছিল না। আশা করছি ২০২৪ সালে প্রতিটা মুহূর্ত এবং প্রতিটা দিন আমি আমার মনের মতো করে পাব। আশা করছি ২০২৪ সালে আমার মনের আশা গুলো পূরণ হবে। তাই আপনাদের কাছে দোয়া চায়।আর ২০২৪ যেন আপনাদের প্রত্যেকের আশা পূরণ করে, সেই সাথে আমারও মনের আশা যেন পূরণ হয়।


champagne-4734176_1280.jpg

Source

আশা করছি আজকের দিনটা অনেক আনন্দের সাথে আমরা সবাই পার করেছি। কেউ বা বন্ধুদের সাথে কেউ বা পরিবারের সাথে মুহূর্তটা খুবই আনন্দের সাথে উপভোগ করেছি। এভাবেই যেন বছরের প্রথম দিনের মত প্রত্যেকটা দিন আমাদের আনন্দময় হয়। আর এই বছরের প্রথম দিনের মত প্রত্যেকটা মুহূর্ত যেন হাসি খুশি থাকে। তাই পরিবারের সকলের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো। প্রত্যেকটা পরিবার যেন তাদের সন্তানদের নিয়ে আনন্দের হাসি দিতে পারে। আর আমরা প্রত্যেকে যেন বাবা মাকে সাথে নিয়ে নতুন বছরের মত প্রত্যেকটা দিন আনন্দময় ভাবে পালন করতে পারি এবং আপনাদের কাছেও আমি দোয়া চাই। আমি যেন আমার পরিবার ও আমার মনের আশাগুলো নতুন বছরে পূরণ করতে পারি।

আমার বাংলা ব্লগ আমার একটি পরিবার। আর এই পরিবারকে সাথে নিয়ে নতুন বছরের পথ চলা যেন আনন্দময় হয়। আমি যেন পরিবারের সকলের সাথে প্রত্যেকটা দিন আনন্দময় এর সাথে উপভোগ করতে পারি, সেটাই কামনা করি। আর এই নতুন বছরে আমি আমার পরিবারের সাথে থাকতে চাই। তাই আবারও নতুন বছরের শুভেচ্ছা রইল।প্রতিটা দিন প্রত্যেকটা মুহূর্ত যেন আনন্দের সাথে আমরা সবাই উপভোগ করতে পারি। আর আমাদের সবার মনের আশা যেন পূরণ হয় সৃষ্টিকর্তার কাছে এটাই প্রার্থনা করি।

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

আমার পরিচয়

IMG_20230821_180423.jpg

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

Amar_Bangla_Blog_logo_png.png

👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 3 years ago 

পুরাতনের সব ভুল ভুলে গিয়ে ভাল গুলো সাথে নিয়ে যাওয়ার নাম বছরের শুরু। এভাবে দিন সপ্তাহ মাস বছর এভাবে কেটে যাবে আমাদের সবার জীবন। আপনার দিন ভাল কাটুক সেই কামনা করি।

 3 years ago 

বছরের শুরু উপলক্ষে সবাই বন্ধুদের সাথেই পিকনিক করে। আর সবাই মিলে একসাথে পিকনিক করলে এমনিতেই অনেক মজা হয়। তবে ২০২৩ সালে আপনি আপনার দাদাকে হারিয়েছেন সেটা হয়তো আপনার কাছে স্মরণীয় হয়ে থাকবে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনাকে ভাইয়া।আপনি বছরের প্রথম দিনটি খুবই চমৎকার ভাবে কাটিয়েছেন। বন্ধুদের সাথে খুব বেশী আনন্দ করেছেন। পরিবার পরিজন নিয়ে দারুন সময় উপভোগ করলেন।বন্ধুদের নিয়ে পিকনিক করলেন।আপনার অনুভূতি গুলো পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া আপনাকে,অনুভূতি গুলো শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা।আসলে নতুন বছর অনেকে অনেকভাবে উদযাপন করে। কেউ কেউ নতুন বছরে গান-বাজনা দিয়ে উদযাপন করে। কেউ কেউ পিকনিক করে উদযাপন করে।আবার কেউ বাজি ফুটিয়ে উদযাপন করে। তবে একেকজন আনন্দ একেক ভাবেই উপভোগ করে। সর্বোপরি সকলের একটাই চাওয়া যাতে করে নতুন বছরে সবাই ভালোভাবে চলতে পারে। ধন্যবাদ সুন্দর কিছু কথা তুলে ধরার জন্য ভালো থাকবেন।

 3 years ago 

নতুন বছর উপলক্ষে বন্ধুদের সঙ্গে খুবই সুন্দর একটা মুহূর্ত অতিবাহিত করেছেন জেনে ভালো লাগলো। নতুন বছর উপলক্ষে সকলেই ফ্যামিলি বন্ধু-বান্ধব এদের সঙ্গে দারুন মুহূর্ত অতিবাহিত করে এটাই স্বাভাবিক তবে গতবছরের দাদাকে হারিয়েছিলেন জেনে খুবই খারাপ লাগলো। পাওয়া না পাওয়া হারানো এসব কিছু নিয়েই একটা বছর, আশা করি এ বছরটা খুবই ভালোভাবে অতিবাহিত করবেন, শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 3 years ago 

পুরনো কে ভুলে গিয়ে নতুনকে নিয়ে জীবনটাকে শুরু করতে হবে আমাদের। গত বছরে হয়তো অনেকে অনেক কিছু হারিয়েছে, আবার অনেকেই পেয়েছে। তবে যারা হারিয়েছে তাদের দিশেহারা হলে চলবে না। তাদেরকে নতুন বছরে নতুন করে স্বপ্ন দেখতে হবে, এবং সুন্দরভাবে জীবন পরিচালনা করার জন্য এগিয়ে যেতে হবে। আপনি আপনার প্রিয় দাদাকে হারিয়েছেন, এটা জেনে সত্যি খারাপ লাগলো ভাইয়া। আর এইচএসসিতে আশা অনুরূপ রেজাল্ট করতে পারেনি জেনে খারাপ লাগলো। আমি দোয়া করি ২৪ সাল টা ভালো কাটে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 65163.60
ETH 1897.12
USDT 1.00
SBD 0.38