আমার লেখা কিছু অনু কবিতা

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমির সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যায়নরত আছি।


আজকে সারাদিন ঘুরি ঘুরি বৃষ্টি হয়েছে। আর এই গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে বাইরে কোথাও বের হতে পারিনি। যার কারণে বাসায় বসে ছিলাম। আর বাসায় বসে থেকে প্রিয় মানুষের কথা আর প্রকৃতির এই সৌন্দর্যময় দৃশ্যগুলোর কথা মনে বার বার করতেছিলাম। তাই মনের অনুভূতি আর ভালোবাসার প্রিয় মানুষের জন্য মনের অনুভূতি নিয়ে আজকে কিছু অনু কবিতা লিখেছি। আর এই অনু কবিতা গুলো লিখতে পেরে অনেক ভালো লেগেছে।যার কারণ নীরবে যখন বসে থাকি তখন কবিতা লিখতে আমার খুবি ভালো লাগে। মনের অনুভূতিগুলো যেন কবিতার আকারে তখন বের হতে থাকে। তাই আজকে কিছু অনু কবিতা লিখে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি আমার লেখা এই অনু কবিতাগুলো পড়ে আপনাদের ভালো লাগবে।


20240701_183926.jpg

“ অনু কবিতা ”
মোঃ ফয়সাল আহমেদ


কবিতা-১

বৃষ্টি ভেজা এই সুন্দর বিকালে,
ভিজবো আমি তোমার হাতটি ধরে।
ভালবাসায় রংধনু ফুটবে তাই নীল আকাশে।
তোমায় হাতে হাত রেখে,
চেয়ে দেখব নীল আকাশের সুন্দর দৃশ্যটাকে।

কবিতা-২

নীল আকাশের ওই সাদা মেঘের মাঝে,
ভেসে বেড়াই আমি পাখির মত ডানা মেলে।
উড়াল দিয়ে ভাসবো আমি,
নীল আকাশে মেঘের সাথে।
এই প্রকৃতির মাঝে হারাবো আমি,
তাই আপন মনে।

কবিতা-৩

তোমার পথ চেয়ে থাকি আমি,
অপেক্ষায় দাঁড়িয়ে।
তুমি আসবে বলে দিয়েছিলে কথা,
তাইতো আজও রয়েছি আমি দাঁড়িয়ে।
তোমার জন্য ভালোবাসার গোলাপ,
সাজিয়ে রেখেছি আমি রক্তে রাঙ্গিয়ে।

কবিতা-৪

আজ খুবই মনে পড়ছে তোমার কথা,
দিয়েছিলে কথা থাকবে আমার সাথে,
জনম জনম ধরে।
কিভাবে চলে গেলে আমায় ছেড়ে।
অন্যের হাত ধরে।

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

আমার পরিচয়

IMG_20230821_180423.jpg

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

Amar_Bangla_Blog_logo_png.png

বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 2 years ago 

লেখার প্রথমে দুইটা শব্দ ভুল রয়েছে। আশা করি ঠিক করে নিবেন। আপনি আজকে বেশ কয়েকটি অনু কবিতা লিখেছেন। আপনার লেখা অনু কবিতা গুলো প্রতি সপ্তাহ আমি পড়ে থাকি। আপনি খুব দারুণ লিখেন অনু কবিতা গুলো। আজকেও খুবই চমৎকার লিখেছেন। এত সুন্দর অনু কবিতা গুলো লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago (edited)

আজ আমাদের এদিকেও সারাদিন গুরি গুরি বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টির মধ্যে কবিতা লেখার মজাই আলাদা। আপনার অনু কবিতাগুলো অসাধারণ ছিল। সেই সাথে এই কবিতাগুলোর মাঝেও কিন্তু একটি আবেগ অনুভব করতে পেরেছি আমি।

আজকে সারাদিন ঘুরি ঘুরি বৃষ্টি হয়েছে

এখানে একটু বানানের ভুল রয়েছে, ঠিক করে নিবেন।

 2 years ago 

আপনার লেখার প্রথমেই দুইটা বানান ভুল আছে। আশা করি খুব শীঘ্রই ঠিক করে নিবেন। আপনি আজ অনেক সুন্দর সুন্দর অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার লেখা অনু কবিতা পড়ে খুবই ভালো লাগলো। আপনি প্রতিটি লাইন খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আমাদের মাঝে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি তো খুব সুন্দর অনু কবিতা লিখেছেন। আনু কবিতা পড়তে আমার কাছে খুব ভালো লাগে। মনের অনুভূতি দিয়ে সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন। তবে আপনার অনু কবিতার ভাষা অসাধারণ। ভিন্ন ভিন্ন অনুভূতি দিয়ে সুন্দর অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 66032.43
ETH 1931.95
USDT 1.00
SBD 0.39