❝জবা ফুল এবং হ্যামেলিয়া পেটেন্স ফুলের সৌন্দর্যময় ফটোগ্রাফি❞

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমির সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যায়নরত আছি।

IMG_20230926_191834.jpg

আজকের সকালে একটা কাজে সিরাজগঞ্জ ডিসি অফিসে গিয়েছিলাম।ডিসি অফিসে গিয়ে দেখি সেখানে বড় বড় দুটি ফুলের বাগান।ফুলের বাগানে বিভিন্ন জাতের ফুল গাছ রোপন করা হয়েছে।দেখেই বোঝা যাচ্ছিল ফুল গাছগুলো অনেক আগের।কারণ ফুল গাছগুলো বেশ বড় ছিল এবং গাছ ভর্তি ফুল ছিল।ফুল বাগানে বিভিন্ন জাতের ফুল থাকায় ফুলবাগানের কাছে যেতে না যেতে সুগন্ধিতে মনটা একদম ভরে গেল।বিশেষ করে গোলাপ ফুল গাছ, জবা ফুল গাছ,গাঁদা ফুল গাছ,হ্যামেলিয়া পেটেন্স ফুল গাছ, জুঁই ফুল গাছসহ আরো অনেক।আমার পছন্দের সব ফুল গাছ দেখে আমার অনেক ভালো লাগলো।তাই আমি ছুটে গেলাম ফুলের ফটোগ্রাফি করতে।সেখানে আমি অনেকগুলো ফটোগ্রাফি করেছি।তার মধ্যে আজকে আমি আপনাদের মাঝে জবা ফুলের এবং হ্যামেলিয়া পেটেন্স ফুলের ফটোগ্রাফি গুলো শেয়ার করবো৷ আশাকরি ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের অনেক ভালো লাগবে।তো চলুন তাহলে এবার ফটোগ্রাফি গুলো একটি একটি করে দেখতে থাকুন...


IMG_20230926_185552.jpg

IMG_20230926_185437.jpg

জবা ফুল আমার অনেক প্রিয় একটি ফুল।বিশেষ করে লাল রঙের জবা ফুল আমি অনেক পছন্দ করি।তো ডিসি অফিসের ফুলবাগানে ঢুকতে না ঢুকতেই দেখি অনেকগুলো জবা ফুল গাছ।এতগুলো জবা ফুল গাছ একসাথে দেখতে পেয়ে আমার খুবই ভালো লাগলো।সবগুলো জবা ফুল গাছে জবা ফুলে ভরে গেছে।জবা ফুলের সৌন্দর্যে চারপাশ মেতে উঠেছে।জবা ফুলের সৌন্দর্য সবসময় আমাকে মুগ্ধ করে।কারণ জবা ফুলের এই লাল রঙের ফুল দেখতে অন্যরকম একটা ভালো লাগে।বিশেষ করে সবুজ কালার পাতার মধ্যে লাল রঙের জবা ফুল গুলো একদম ফুটে ওঠে। দেখে যেন মনে হয় সবুজের মাঝে লালের সমারহ।

IMG_20230926_185612.jpg

জবা ফুল বেস কয়েকটি রঙের পাওয়া যায়।বিশেষ করে লাল রঙের জবা ফুল,হলুদ রঙের জবা ফুল, সাদা রঙের জবা ফুল,গোলাপি রঙের জবা ফুল ইত্যাদি।প্রত্যেকটা রঙের জবা ফুল দেখতে খুবই সুন্দর।বিশেষ করে জবা ফুল গাছের পাতা সবুজ রঙের হাওয়ায় সব রঙের ফুলে সবুজ গাছের মধ্যে অনেক ভালো দেখায়। যা চারপাশের সৌন্দর্যকে অনেক গুন বৃদ্ধি করে তোলে।যেহেতু জবা ফুল আমার অনেক পছন্দের।তাই ডিসি অফিসের ফুলবাগানের যখন অনেকগুলো জবা ফুল গাছ দেখতে পেলাম তখন সাথে সাথে জবা ফুলের বেশ কয়েকটি ফটোগ্রাফি করে নিলাম।এবং তা এখন আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20230926_185655.jpg

IMG_20230926_185902.jpg

বাগানের একটি কোনায় দেখি হ্যামেলিয়া পেটেন্স ফুল গাছ।এই ফুল গাছটি এর আগে আমি কখনো দেখিনি এবং এই ফুলের নামও আমি জানতাম না।আজকে সকালে যখন ডিসি অফিসের ফুল বাগানে গিয়েছিলাম তখন দেখি ফুলবাগানে এই ফুল গাছ গুলো অনেক।এই ফুল গাছ এর আগে আমি কখনো দেখিনি।তাই এই ফুল কার সম্পর্কে আমার কিছু তথ্য জানার ইচ্ছা হল। তাই আমি সাথে সাথে এই ফুল গাছের ফুলের কয়েকটি ফটোগ্রাফি করে নিলাম।এবং বাসায় এসে গুগলে সার্চ করে এই ফুল সম্পর্কে কিছু তথ্য জেনে নিলাম সাথে ফুলের নামটিও জেনে নিলাম। ফুলের নামটি হল হ্যামেলিয়া পেটেন্স।

IMG_20230926_185829.jpg

এই ফুলের নাম শুধু হ্যামেলিয়া পেটেন্স নয়।এই ফুলের আরো কয়েকটি নাম আছে,যেমনঃ ফায়ারবুশ,হামিংবার্ড বুশ,স্কারলেট বুশ এবং রেডহেড।আবার এই ফুল গাছটি অরণ্যের অভিভাবক নামেও পরিচিত।হ্যামেলিয়া পেটেন্স ফুল রং দুই ধরনের হয়ে থাকে।একটি লাল রঙের আরেকটি কমলা রঙের। আজকে আমি আপনাদের মাঝে লাল রঙের ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি।আবার যদি কখনো কমলা রঙের হ্যামেলিয়া পেটেন্স ফুল দেখতে পাই তখন কমলা রঙের ফুলের ফটোগ্রাফি শেয়ার করব ইনশাআল্লাহ।

IMG_20230926_185847.jpg

শেয়ার করা প্রত্যেকটা ছবির লোকেশন এবং ডিভাইসের নামঃ

Location
Device:Poco X2

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

ফোনের বিবরণ

ক্যামেরারেডমি পোকো x2
ধরণ❝জবা ফুল এবং হ্যামেলিয়া পেটেন্স ফুলের সৌন্দর্যময় ফটোগ্রাফি❞
ক্যমেরা মডেলPoco X2
ক্যাপচার@mohamad786
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

আমার পরিচয়

IMG_20230821_180423.jpg

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

Amar_Bangla_Blog_logo_png.png

👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 3 years ago 

জবা ফুল এবং হ্যামেলিয়া পেটেন্স ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম।হ্যামেলিয়া পেটেন্স এই ফুল প্রথম বারের মতো আপনার পোস্টের মাধ্যমে দেখতে পেলাম। এই ফুল দেখতে খুবই সুন্দর। ফটোগ্রাফির খুব সুন্দর বর্ণনা দিয়েছেন। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 
 3 years ago 

হ্যামেলিয়া পেটেন্স ফুল এর আগে দেখিনি ভাইয়া। আজকে প্রথম দেখলাম। ফুলগুলো দেখতে অনেক সুন্দর। আর জবা ফুলের ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে ভাইয়া। দারুন সব ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 3 years ago 

ডিসি অফিস গুলোতে এখন ভালোই ফুলের পরিচর্যা করে সবাই।আমাদের এখানেও আছে অনেক সুন্দর সুন্দর ফুল।

আপনি ডিসি অফিস থেকে জবা এবং হ্যামেলিয়া পেটেন্স ফুলের সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

কমলা রঙের হ্যামেলিয়া পেটেন্স ফুল দেখতে পেলে অবশ্যই শেয়ার করবেন ভাইয়া সেই ফুলটাই দেখতে চাই। বাগানটা আরেকটু ঘুরে দেখতেন। যাইহোক জবাব ফুল অনেক সুন্দর, রক্ত জবা ফুল আসলেই মানুষকে মুগ্ধ করে। অনেক ধরনের জবা ফুল রয়েছে ভিন্ন ধরনের জবা ফুলের ভিন্ন ভিন্ন সৌন্দর্য থাকে।

 3 years ago 

আর যাই বলুন ভাইজান জবা ফুল কিন্তু আমার খুবই প্রিয় একটি ফুল। আর এই ফুল যদি সুন্দরভাবে ক্যামেরাবন্দি করা হয় তাহলে প্রত্যেকটা ফটোগ্রাফির চমৎকার লাগে। ঠিক তেমনি চমৎকার একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি।

 3 years ago 

ফুল হলো সৌন্দর্যের প্রতীক। যারা ফুলকে ভালোবাসে তাদের মন অনেক ভালো। আপনি চমৎকার দুটি ফুলের ফটোগ্রাফি করেছেন। ফুল দুটি মনে হচ্ছে লাল রক্তে রঙিন হয়ে গেছে। দুইটা ফুল আমার কাছে ভীষণ ভালো লেগেছে ভাই। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর দুইটা ফুল আমাদের মাঝে উপহার দেয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago (edited)

জবা ফুল এবং হ্যামেলিয়া পেটেন্স ফুলের চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন ভাইয়া। কিন্তু হ্যামিলিয়া পেটেন্স ফুল এই প্রথম দেখলাম এবং নামটাও আজ প্রথম শুনলাম।বিভিন্ন অজানা বিষয় সম্পর্কে আমরা খুব সহজেই ঘরে বসে গুগল এর মাধ্যমে জেনে নিতে পারি । আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ফুলের ফটোগ্রাফি গুলো দেখলেই অনেক বেশি ভালো লাগে। আপনি খুবই দক্ষতার সাথে এই ফটোগ্রাফি গুলো করেছেন। জবা ফুলের ফটোগ্রাফি আমার অনেক বেশি ভালো লাগলো, শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

হ্যামেলিয়া পেটেন্স ফুলের সৌন্দর্যময় ফটোগ্রাফি গুলো জাস্ট অসাধারন লাগতেছে ভাইয়া। এই ফুল গুলো আমি আজকে প্রথম বারের মত দেখলাম। জবা ফুল আমার পছন্দের একটি ফুল। ধন্যবাদ আপনাকে চমৎকার ফুলের ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64364.05
ETH 1873.87
USDT 1.00
SBD 0.36