ডিম ও মুরগির মাংসের মজাদার রোস্ট রেসিপি
আজকে আমি আপনাদের মাঝে মজাদার রেসিপি নিয়ে হাজির হলাম। আর আজকে রেসিপি হলো ডিম ও মুরগির মাংসের সুস্বাদু রোস্ট রেসিপি।এই রেসিপি আমার খুবই প্রিয়। আমি রোস্ট খেতে খুবই পছন্দ করি। সেজন্য আজকের এই ডিম ও মুরগির রোস্ট রেসিপি তৈরি করেছি। আর এই রেসিপি খুবি মজাদার হয়েছিলো। যার কারণে রেসিপিটা খেতে খুবই ভালো লেগেছে আমার। আর অনেক মজাদার হয়েছিল। আর এই রেসিপিটা তৈরি করতে পেরে আমার খুবই ভালো লেগেছে। তাই আজকে আপনাদের ডিম ও মুরগির মাংসের রোস্ট রেসিপি শেয়ার করলাম।
| উপাদান | পরিমাণ |
|---|---|
| মুরগির | ৩ পিস। |
| ডিম | ৬ টি । |
| রোস্ট মসলা | ২ প্যাক । |
| পেঁয়াজ | ১০ টি। |
| কাঁচা মরিচ | ৮ টি। |
| মরিচের গুঁড়া | পরিমানমতো। |
| হলুদের গুঁড়া | পরিমানমতো। |
| লবণ | পরিমানমতো। |
| তেল | ২৫০ গ্রাম। |
- সকল উপকরণ দিয়ে মজাদার রোস্ট রেসিপি তৈরি করার জন্য, প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ এবং মশলা ভালো করে জ্বাল দিতে লাগলাম।
- তারপরে মুরগির মাংসের রোস্ট এর পিস গুলো আমি রোস্ট এর মসলা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম।
- তারপরে কড়াই এর মধ্যে অল্প পানি দিয়েই এই রোস্টের রেসিপি জ্বাল দিতে লাগলাম।
- রোস্ট এর সকল উপকরণ দিয়ে আমি আস্তে আস্তে জ্বাল দিতে লাগলাম।
- এই রোস্ট এর মধ্যে আমি মুরগির ডিম গুলো দিয়ে মাখিয়ে নিলাম।
- এই রোস্ট এর মধ্যে মুরগির ডিম গুলো দিয়ে আমি আস্তে আস্তে জ্বাল দিয়ে সুস্বাদু মুরগির ডিম ও মুরগির মাংসের রোস্ট রেসিপি তৈরি করে নিলাম। শেষের ধাপে এসে আমার খুবই ভাল লাগল। এই রেসিপিটা দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছিলো।
আমার প্রিয় রোস্ট এর রেসিপি তৈরি করতে পেরে আজকে খুবই ভালো লাগছে। আর এই রোস্ট রেসিপি সাথে আমি ডিমের রোস্টও তৈরি করে নিয়েছি। সত্যিই এই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে পেরে খুবই ভালো লাগছে। আর এই মজাদার রেসিপি খেতে অনেক বেশি ভালো লেগেছে। পরিবারের সকলের সাথে নিয়েই রেসিপি একসাথে খাবার মুহূর্তটা আনন্দ উপভোগ করেছি।
আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
ফোনের বিবরণ
| ক্যামেরা | রেডমি |
|---|---|
| ধরণ | ডিম ও মুরগির মাংসের মজাদার রোস্ট রেসিপি। |
| ক্যমেরা মডেল | Note 6pro |
| ক্যাপচার | @mohamad786 |
| অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ |
আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।
👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺
ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন ডিম ও মুরগির মাংসের মজাদার রোস্ট রেসিপি। কিছুদিন আগে এই রেসিপি বাড়িতে তৈরি করা হয়েছিল বেশ মজা করে খেয়েছিলাম। আপনার রেসিপিটি দেখতে বেশ ইউনিক ছিল। এত সুন্দর ভাবে রেসিপি তৈরি করে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।
ডিম ও মুরগির মাংস রোস্ট রেসিপি দেখেই খেতে ইচ্ছা করছে। রোস্ট আমার খুবই প্রিয়। আর আপনার রেসিপির পরিবেশন অসাধারণ হয়েছে। দেখে খুবই ভালো লাগলো। এত মজাদার ও সুস্বাদু রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভাই, আমরা সব সময় মুরগির রোস্ট ও ডিমের কোরমা আলাদা আলাদা ভাবে রান্না করি। তবে আজ আপনার পোস্টে ডিম ও মুরগির মাংসের মজাদার রেসিপি দেখে কিছুটা ভিন্ন মনে হচ্ছে। এভাবে কখনো মুরগির মাংস ও ডিম রোস্ট করা হয়নি। মনে হচ্ছে এভাবে তৈরি করতে পারলে সময় অনেকটাই বেঁচে যাবে। অনেক অনেক ধন্যবাদ ভাই, একদম নতুন পদ্ধতিতে মুরগির মাংস ও ডিম রোস্ট রেসিপি আমাদের মাঝে তুলে ধরার জন্য।
মুরগির মাংসের রোস্ট খেতে আমি একটু বেশি ভালোবাসি। আপনি খুবই মজাদার ভাবে ডিম ও মুরগির মাংসের রোস্ট রেসিপি তৈরি করেছেন। খুবই লোভনীয় একটা রেসিপি তৈরি করেছেন যা দেখে বোঝা যাচ্ছে খুবই সুস্বাদু এবং ইয়াম্মি হয়েছিল। আসলে এরকম মজাদার রেসিপি গুলো দেখলে একটু বেশি লোভ লেগে যায়। আপনার রেসিপির কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছে। উপস্থাপনার মাধ্যমে আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে ভীষণ ভালো লেগেছে।
ডিম এবং মুরগির রোস্ট আলাদা আলাদা করে খাওয়া হয়েছে। এভাবে একসাথে রোস্ট করে কখনো খাওয়া হয়নি। দেখে খুব খেতে ইচ্ছে করছে। আপনার রেসিপিটি আমার কাছে ইউনিক লেগেছে। রেসিপির কালার দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই মজা হয়েছে। সুস্বাদু ও মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
দারুণ রেসিপি করলেন আপনি ভাইয়া একসাথে ডিম ও মুরগির মাংস রোস্ট দেখতে কালারটা অসাধারণ হয়েছে। একসাথে ডিম এবং মুরগির মাংস রোস্ট করেছেন সুন্দর একটি আইডি আপনার একসাথে মাংস এবং ডিম দুইটা খাওয়া হলো। দুর্দান্ত রেসিপি করেছেন আপনি কালার দেখে আমার খেতে ইচ্ছে করতেছে। কারণ সবাই রোস্ট খেতে পছন্দ করে তেমনি আমারও অনেক পছন্দের রোস্ট।
ডিম ও মুরগির মাংসের রোস্ট রেসিপি দেখতে বেশ লোভনীয় লাগছে ভাই। মুরগির রোস্ট আমার খুব পছন্দ। প্রায়ই মুরগির রোস্ট খাওয়া হয়। তবে ডিম এবং মুরগির রোস্ট একসাথে রান্না করে কখনো খাওয়া হয়নি। রেসিপির কালার দেখেই বুঝা যাচ্ছে খেতে খুব ইয়াম্মি হয়েছে। রেসিপিটা দেখে খুব ভালো লাগলো ভাই। তবে পরিবেশনটা আরো সুন্দর ভাবে করতে পারতেন।
রোস্ট মসলার সাহায্যে খুব সহজে এবং অল্প সময়ের মধ্যেই আপনি রোস্ট তৈরি করে ফেলেছেন দেখছি। ব্যক্তিগতভাবে আমি অনেকবারই রোস্ট তৈরি করেছি। তবে এত সহজভাবে রেসিপি কখনো হয়নি। যাই হোক মুরগির সাথে ডিম একসাথে দিয়ে দারুন একটা রেসিপি তৈরি করেছেন। একসাথে দুটো স্বাদ নেওয়া যাবে।