স্বরচিত কবিতাঃ “ভালোবাসতে দিও”

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমির সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যায়নরত আছি।


পোস্টের টাইটেল দেখে ইতিমধ্যে আপনারা বুঝে ফেলেছেন যে আজ আমি আপনাদের মাঝে একটি স্বরচিত কবিতা উপস্থাপন করতে যাচ্ছি।কবিতাটির বিষয়বস্তু, এক কাল্পনিক নারীকে নিজের মত করে ভালোবেসে পাওয়ার জন্য আকুতি।সে আমাকে ভালো না বাসুক কিন্তু আমাকে ভালবাসতে দিবে,আমি নিজের মতো করে তাকে আজীবনের মত ভালোবাসব,নিজের মতো করে আকড়ে ধরে রাখবো।শীতের সকালের শিশিরের মত তাকে ভালোবাসবো,জোসনা রাতের চাঁদের আলোর মত ভালোবাসব, সমুদ্রের মৃদু জোয়ারের মতো ভালোবাসবো।সে আমাকে ভালো না বাসুক তাতে আমার কোন দুঃখ নেই,কিন্তু আমি তাকে আমার মত করে ভালোবাসতে চাই।এজন্যই এই কবিতার নাম দিয়েছি ❝ভালোবাসতে দিও❞।বিস্তারিত আর কিছু না বলি,কবিতাটি পড়লে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে।এবং কবিতাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।


1000015365.jpg

সোর্স

“ভালোবাসতে দিও”
মোঃ ফয়সাল আহমেদ


আমাকে তোমায় ভালোবাসতে দিও,
এক সত্যিকারের হৃদয় দিয়ে,
এমন একটি পৃথিবীতে যা কেবল
আমার এবং তোমার জন্য তৈরি।

আনন্দের মুহূর্তে,বেদনার সময়ে,
তোমাকে ধরে রাখতে দিও
এক গভীর এবং শক্তিশালী
ভালবাসার শক্তি দিয়ে।

তোমার হাসি আমার মধুরতম গান,
তোমার হাসিতে আমার প্রাণ।
তোমার প্রতিটি হাসি এবং অশ্রু
আমাকে লালন করতে দিও।

আমাকে তোমায় সকালের
শিশিরের মতো ভালোবাসতে দিও।
আমাকে তোমায় জোসনা রাতের
চাঁদের আলোর মত ভালোবাসতে দিও।
আমাকে তোমায় সমুদ্রের মৃদু
জোয়ারের মতো ভালোবাসতে দিও।

আমাকে তোমায় ভালোবাসতে দিও,
এখন এবং চিরকালের জন্য।

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

আমার পরিচয়

IMG_20230821_180423.jpg

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

Amar_Bangla_Blog_logo_png.png

বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

ভালোবাসা নিয়ে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। এই কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আসলে ভালোবাসার বহিঃপ্রকাশ এই কবিতার মাধ্যমে ফুটে উঠেছে। শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

বাহ্ ভালোবাসা নিয়ে চমৎকার একটি কবিতা লিখেছেন ভাইয়া।নিজের আবেগ খুব সুন্দর করে কবিতায় ফুটিয়ে তুলেছেন।কবিতার প্রতিটি লাইন জাস্ট অসাধারণ হয়েছে।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

কবিতা পড়তে খুবই ভালো লাগে আমার কাছে। তবে সব সময় হয়তোবা সময় করে কবিতা পড়া হয় না। আজকে আপনার কবিতাটা পড়ে ভালো লাগলো ভাইয়া। খুব সাবলীল ভাবে মনের অনুভূতিগুলোকে কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন। এভাবে কবিতা লিখে যান ভাইয়া আশা করি সামনে আবার পড়ার সুযোগ হবে।

 2 years ago 

অনেক সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইজান। আপনার লেখা সুন্দর এই কবিতা আবৃত্তি করে বেশ ভালো লেগেছে আমার। বেশ দারুণভাবে আপনি কবিতার প্রত্যেকটা লাইন সাজিয়ে গুছিয়ে ছন্দ মিলে লেখার চেষ্টা করেছেন। বেশ ভালো লেগেছে আমার আপনার এই অসাধারণ কবিতা আবৃতি করে।

 2 years ago 

বাহ আজকে তো আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন।ভালোবাসতে দিও কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আসলে ভালোবাসা এবং যা ভাষা প্রকাশ করা যায় না। তবে আপনি কবিতার মাধ্যমে খুব সুন্দর করে মনের অনুভূতি প্রকাশ করেছেন। এবং কবিতাটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে অনেক ভালো লাগলো। চমৎকার একটি কবিতা লিখে উপস্থাপনা করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

দারুন একটি কবিতা লিখলেন আপনি। আপনার প্রিয় মানুষকে নিয়ে প্রতিনিয়ত কবিতা লিখে যাচ্ছেন। কবিতার অনুভূতিগুলো পড়ে অনেক ভালো লেগেছে। প্রিয় মানুষের কাছে খুব সুন্দর আকুতি মিনতি করলেন ভালবাসতে দেয়ার জন্য। এমন সুন্দর কবিতাটি আপনি লিখে আমাদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ।

 2 years ago 

ভাইয়া আপনি খুবই ভালো কবিতা লিখেন। এর আগে আপনার লেখা কবিতা পড়া হয়েছিল।বেশ মনোযোগ দিয়ে আপনার লেখা কবিতা পড়েছি। প্রিয় মানুষটিকে নিয়ে অসাধারণ লিখেছেন আপনি। অনেক ভালো লেগেছে।

 2 years ago 

ভাইয়া আপনি অনেক সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন,।ভালোবাসা নিয়ে খুব চমৎকার একটি কবিতা লিখেছেন। আপনি কবিতার মাধ্যমে খুব সুন্দর ভাবে মনের অনুভূতিগুলো প্রকাশ করেছেন।আপনার লেখা কবিতার প্রতিটি লাইন খুব চমৎকার ছিল।আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি কবিতা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64757.06
ETH 1876.27
USDT 1.00
SBD 0.38