স্মৃতিচারণঃছোট বেলা মাছ ধরার গল্প//পর্ব-১

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমির সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যায়নরত আছি।

আমাদের জীবনে অনেক গল্প রয়েছে। আসলে ফেলে আসা সেই দিনগুলো যেন আমাদের জীবনের গল্প হয়ে আজো আমাদের স্মৃতির পাতায় রয়ে আছে।আর এই দিনগুলো আমরা কখনোই ফিরে পাবো না। তবে স্মৃতির সেই দিনগুলোর কথা মনে করতে পেরে খুবই ভালো লাগে। পুরনো সেই দিনগুলো যদি আবারো ফিরে পাওয়ার কোন সুযোগ থাকত তাহলে সেই দিনগুলো অনেক আনন্দের সাথে উপভোগ করতে পারতাম। আসলে ছোটবেলা থেকে ভাবতাম কবে বড় হবো কবে কি হব। এটা ভাবতাম কিন্তু এখন ভাবছি বড় হয়ে যেন ভুল হয়েছে। ছোটবেলার সেই দিনগুলো যেন অনেক আনন্দ মজার ছিল। তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে ছোটবেলার একটি গল্প নিয়ে হাজির হয়েছি। আর এই গল্পটি হল আমার বাড়ির পাশে বন্ধুদের নিয়ে নদীতে মাছ ধরার স্মৃতিময় গল্প। আশা করছি এই গল্পটি পড়ে ভালো লাগবে।


boy-909552_1280.jpg

Source

আমি তখন ক্লাস ফাইভে পড়ি, আর আমাদের গ্রামের স্কুলে আমি পড়াশোনা করেছি।আমাদের বাড়ির পাশে অনেক বন্ধু ছিল সেই বন্ধুদের সাথে প্রতিদিন স্কুলে যেতাম। আসলেই স্কুল ফাঁকি দেওয়া যেত না, কারণ আমাদের স্কুলে যে মাস্টার্স ছিল সে আমার চাচা। একদিন স্কুল ফাঁকি দিলে ধরা খেতাম। যার কারণে স্কুল ফাঁকি দেওয়ার কোন সুযোগ ছিল না। তবে বন্ধুদের সাথে স্কুল শেষে অনেক আনন্দময় মুহূর্ত উপভোগ করতাম। কারণ আমাদের স্কুলের পাশ দিয়ে নদী বয়ে চলেছে। এই নদীর পাড়ে অনেকেই মাছ ধরে প্রতিদিন। তাদের এই মাছ ধরার দৃশ্যগুলো আমরা দেখতাম। একদিন বৃহস্পতিবার স্কুল শেষে বাড়িতে না গিয়ে এই বন্ধুদের সাথে নদীর পাড়ে আসলাম। নদীর পাড়ে এসে দেখতে পেলাম অনেকেই বড়শি দিয়ে মাছ ধরছে। আর নদীতে বড়শি দিয়ে মাছ ধরার দৃশ্য দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। কারণ তারা বড়শি দিয়ে মাছ ধরার জন্য অনেকক্ষণ বসে রয়েছে এবং তাদের মধ্যে একজনের অনেক বড়শিতে বড় একটি মাছ ধরেছে।


আসলে বড়শি দিয়ে মাছ ধরার মুহূর্ত অনেক আনন্দের সাথে উপভোগ করেছি সেদিন কারণ যার বড়শিতে মাছ ধরেছে, সে বড়শি আস্তে আস্তে উপরে উঠেছিল এবং এই সুতা টানতে যখন উপরে উঠালো।তখন খুবই ভালো লাগলো। সে অনেক আনন্দের সাথে হাসতে ছিল এবং দেখাচ্ছিলো অন্যদের।তার এই আনন্দময় মুহূর্ত আসলে এতটা আনন্দময় ছিলো সেদিন আমি বুঝেছিলাম। তার এই বড়শিতে বড় একটি মাছ ধরেছিল এবং অন্যরাও এই বড়শি দিয়ে মাছ ধরার দৃশ্য দেখে খুবই আনন্দিত হল এবং তারাও যেন এই মাছ ধরার জন্য আরো আগ্রহ প্রকাশ করল। দৃশ্যগুলো দেখে খুবই ভালো লাগতেছিল। যার কারণে আমিও আমার বন্ধু দাঁড়িয়ে এই মাছ ধরার দৃশ্য দেখতে ছিলাম।


boy-1807518_1280.jpg

Source

তাদের এই মাছ ধরার দৃশ্য দেখে আমার খুবই ভালো লাগলো এবং ইচ্ছা করলো আমরাও মাছ ধরবো। তাই বন্ধু এবং আমি বড়শি কেনার জন্য দোকানে আসলাম এবং দোকানে এসে আমরা এই বড়শি কিনলাম। তবে কিভাবে বড়শি তৈরি করতে হয় সেটা জানি না। যার কারণে আমি বাড়িতে আসলাম। বাড়িতে এসে দেখি মা বকাবকি করছে। স্কুল ছুটি হয়েছে কখন এখনো আসেনি এবং আমাকে খেতে দিল। খাওয়া শেষে আমি বড় ভাইয়ের কাছে গেলাম আমার চাচাতো ভাই হয়। চাচাতো ভাইকে বললাম যে নদীর পাড়ে অনেকে বড়শি দিয়ে মাছ ধরছে। আমরা আজকে দেখে এসেছি সকল ঘটনা বলার।


সকল ঘটনার শোনার পরে বড় ভাই বলল ঠিক আছে। আমরা বড়শি দিয়ে মাছ ধরবো নদীতে। তাহলে তোরা বিকেলবেলা আসিস, বিকেল বেলা আমি এই বড়শি দিয়ে মাছ ধরার জন্য সকল ব্যবস্থা করব এবং কালকে থেকে আমরা মাছ ধরতে যাব। কথা শুনে খুবই ভালো লাগলো এবং আমি তখনই আমার বন্ধুর বাড়িতে গেলাম। বন্ধুকে ডেকে নিয়ে আসলাম। সেও বড় ভাইয়ের সাথে বিকেল বেলা এক জায়গায় হয়ে এই বড়শি গুলো খুবই সুন্দরভাবে তৈরি করল। আসলে বড়শি দিয়ে মাছ ধরার জন্য অনেক প্রসেসিং করতে হয়। বড় ভাই এইসব কিছু জানে। যার কারণে বড় ভাইয়ের সাথে আমরা সেদিন মাছ ধরার জন্য সকল ব্যবস্থা ঠিক করলাম।


আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

আমার পরিচয়

IMG_20230821_180423.jpg

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

Amar_Bangla_Blog_logo_png.png

👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 3 years ago 

আসলে ভাইয়া ছোট বেলার স্মৃতিময় গল্প পড়ে অনেক ভালো লাগলো। আসলে ভাইয়া মাছ বড়শি দিয়ে ধরতে অনেক ভালো লাগে। আপনি বড় ভাইয়ের সাথে মাছ ধরার ব্যবস্হা করেছেন জেনে অনেক ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া স্মৃতিময় গল্পটা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার মতামতের জন্য অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64670.05
ETH 1868.19
USDT 1.00
SBD 0.38