মুচমুচে বাঁধাকপির পকোড়া রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমির সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যায়নরত আছি।

SAVE_20231212_112643.jpg

আজকে আমি মজাদার একটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করলাম। এই রেসিপিটি হল মুচমুচে বাঁধাকপির পকোড়া রেসিপি। আর বাঁধাকপির পকোড়া রেসিপি খেতে সত্যি অসাধারণ লাগে।তাই গতকাল আমি বাজারে গিয়েছিলাম আর বাজারে গিয়েছিলাম এই বাঁধাকপির কিনে নিয়ে এসেছি। একটি বাঁধাকপির দাম নিয়েছে ৩০ টাকা। দাম কম হলেও এই বাঁধাকপির পকোড়া অসাধারণ লেগেছে। তাই আমি বাসায় এনে এই বাঁধাকপি সুন্দরভাবে কেটে। মুচমুচে পকোড়া রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। আশা করছি আমার এই রেসিপি দেখে আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা চলুন আমার তৈরি করা রেসিপি দেখা শুরু করা যাক।


উপাদানপরিমাণ
বাঁধাকপি১টি ।
মরিচ কুচি৬ টি।
পেঁয়াজ কুচি৪ টি।
তেলপরিমাণমতো।
হলুদের গুঁড়াপরিমানমতো।
মরিচের গুঁড়াপরিমাণমতো।
বেসন১/২ কাপ।
আটা২ কাপ।
লবণপরিমানমতো।

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScu8ozrDfYkQmAPtiVZvKiuvaPP1R8udSrcLDk1sWz8EzdZzZHPQTFKWmR4FihYzpXavpSjLvze7Ar8GL6wr9eCaXEh1vyHqsDQuECugvpFg (1).jpeg

SAVE_20231212_112549.jpgSAVE_20231212_112539.jpg
  • বাঁধাকপির এই পকোড়া রেসিপি তৈরি করার জন্য, প্রথমে আমি বাঁধাকপি সুন্দর ভাবে কুচি কুচি করে কেটে নিলাম।
SAVE_20231212_112559.jpgSAVE_20231212_112554.jpg
  • তারপরে আমি এই মজাদার রেসিপি তৈরি করার জন্য, পেঁয়াজ কুচি কুচিসহ কাঁচা মরিচ ও সকল মসলা আর তার মধ্যে আটা ও বেসন দিয়ে নিলাম।
SAVE_20231212_112621.jpgSAVE_20231212_112610.jpg
  • আটার সাথে এই সকল উপকরণ গুলো ভালো করে মাখিয়ে আমি পকোড়ার গোলা তৈরি করে নিলাম।
SAVE_20231212_112632.jpgSAVE_20231212_112616.jpg
  • তারপর কড়াইয়ের মধ্যেই এই পকোড়া গোলা দিলে ভালো করে ভাজতে লাগলাম। আস্তে আস্তে ভেজে মুচমুচে করে শেষের ধাপে এসে পৌঁছালাম।

7b4bio5hobgskW8qdPdvSqcwwJTvbiCMpGmRey1Rtd8H5rUV5GhRDkgnuTDFYGJj3KotHYASwffqybuRRVKFPsXRX5uNSJxjoW5m8Yrn8G5K2hPapBBAj7RJ3BCdnRqCmHYmUzEud91KKKMCP8HXJLc3tZHG.jpeg

SAVE_20231212_112654.jpg

আমি আস্তে আস্তে তেলে ভালো করে ভেজে মুচমুচে করে নিয়ে ছিলাম।এই পকোড়া রেসিপি খেতে সত্যি অসাধারণ হয়েছিল। বিশেষ করে বাঁধাকপির পকোড়া খেতে যে এতটা মজা হবে সেটা আমি ভাবিনি। তাই আজকে আমার তৈরি করা এই পকোড়া রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে পেরে খুবই ভালো লেগেছে। আমার কাছে রেসিপি সত্যি অসাধারণ মজাদার ছিলো।

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

ফোনের বিবরণ

ক্যামেরারেডমি পোকো x2
ধরণরেসিপি।
ক্যমেরা মডেলPoco X2
ক্যাপচার@mohamad786
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

আমার পরিচয়

IMG_20230821_180423.jpg

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

Amar_Bangla_Blog_logo_png.png

👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 3 years ago 

আমার পছন্দের একটি খাবার শেয়ার করেছেন ভাইয়া। বাঁধাকপির পকোড়া খেতে আমার কাছে খুবই সুস্বাদু লাগে। গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। পকোড়া তৈরির ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছে যা অনেকেই তৈরি করতে অনেক সাহায্য পাবে এই পোষ্টের মাধ্যমে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভাইয়া আপনার বাঁধা কপির পাকোড়া দেখে লোভ সামলানো মুশকিল। অনেক দিন হলো বাঁধাকপির পাকোড়া খাওয়া হয়নি। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। আসলে নিজের হাতে পাকোড়া তৈরি করে খাওয়ার মজাই আলাদা। ধন্যবাদ ভাইয়া সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার অনেক প্রিয় একটি খাবার ভাই,আমাদের এদিকে এটি শুধু নাস্তা হিসেবে নয়,ভাতের সাথেও খাওয়া হয়। একদিন ডাল ভাতের সাথে খেয়ে দেখবেন অনেক মজা লাগবে। ধন্যবাদ ভাইয়া সুস্বাদু মুখরোচক স্ন্যাক্সটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

বাঁধাকপির সাথে মুচমুচে পকোড়া রেসিপি দেখেই খেতে ইচ্ছা করছে। সত্যি আপনার এই রেসিপির পরিবেশন অসাধারণ হয়েছে। রেসিপি ধাপ গুলো দেখেই যেন অনেক মজাদার মনে হচ্ছে। তাই খেতে ইচ্ছা করলো, শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

বাঁধাকপির পাকোড়া আমার অনেক পছন্দ আপনার রেসিপিটা দেখেই জিভে জল চলে এসেছে। রেসিপি টা দেখে একটু টেস্ট করতে ইচ্ছা করছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

শীতকালে আমার খুবই পছন্দের একটি রেসিপি হচ্ছে বাঁধাকপির পাকোড়া। আমি প্রায় সময় এটি বাসায় বানিয়ে থাকি বিকালের নাস্তা হিসেবে। ডাল ভাতের সাথে খেতে ও বেশ মজার লাগে আমার কাছে।অসংখ্য ধন্যবাদ ভাইয়া বাঁধাকপির মজাদার পাকোড়া রেসিপি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

গরম গরম পাকোড়া খেতে ভীষণ ভালো লাগে। ভাইয়া আপনার তৈরি করে রাখা পাকোড়া গুলো দেখে মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই। বাঁধাকপির পাকোড়া তৈরি করার প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ ভাইয়া এরকম মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

বিকেলবেলা গরম গরম পাকোড়া খেতে বেশ ভালোই লাগে। বেশির ভাগ শীতের এই সময় পাকোড়া তৈরি করা হয়। আপনার পাকোড়া গুলো দেখে খেতে ইচ্ছে করছে। শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করার ধাপগুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। চাইলে যে কেউ খুব সুন্দর ভাবে তৈরি করে নিতে পারবে। মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আপনার রেসিপি দেখে লোভ লেগে গেলো ভাই। বাঁধা কপি দিয়ে দারুণ দারুণ পকোড়া তৈরি করছেন। এগুলো গরম গরম খেতে খুবই ভালো লাগে। আপনার রেসিপি দেখে বুঝা যাচ্ছে পকোড়া গুলো অনেক টেস্ট হয়েছে। রেসিপির ধাপ গুলো সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই

 3 years ago 

শীতকালটা সত্যি সবজি খাওয়ার জন্য উপযুক্ত একটি সময়।
এ সময় বিভিন্ন ধরনের সবজি থাকে। বাঁধাকপি দিয়ে আপনি মজাদার পাকোড়া প্রস্তুত করেছেন। বাঁধাকপি সবজি হিসেবে আমার খুবই প্রিয় ঘন্ট অথবা ভাজি। তবে আপনার প্রস্তুত করা পাকড়া দেখে খুব লোভ হচ্ছে নিশ্চয়ই খেতে খুব মজা হবে।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64959.81
ETH 1889.66
USDT 1.00
SBD 0.38