মজাদার আলুর ও ডিমের চপ রেসিপি
সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। মাহে রমজান মাস চলছে, আর এই মাসে আমরা প্রত্যেকেই বিভিন্ন চপ তৈরি করি। প্রতিদিনই আমরা আলুর চপ, বেগুনের চপ এবং আরো অন্যান্য চপ তৈরি করে থাকি, আর ইফতারের সময় চপ রেসিপি খেতে আমরা সবাই পছন্দ করি। আমাদের প্রত্যেকের বাড়িতে বিভিন্ন রকমের চপ রেসিপি তৈরি করা হয়। তাই আজকে আমি আলু ও ডিমের মজাদার চপ রেসিপি তৈরি করেছি, আসলে ডিমের চপ আমার খুবই প্রিয়।তাই আমার প্রিয় ডিমের চপ তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আমার রেসিপি দেখে ভালো লাগবে।<b
| উপাদান | পরিমাণ |
|---|---|
| ডিম | ২ টি |
| আলু | ৩০০ গ্রাম। |
| আটা | ১/2 কাপ। |
| বেসন | ১কাপ |
| পেঁয়াজ | ৪টি। |
| কাঁচা মরিচ | ৪টি। |
| মরিচের গুঁড়া | পরিমানমতো। |
| হলুদের গুঁড়া | পরিমানমতো। |
| লবণ | পরিমানমতো। |
| তেল | ২৫০ গ্রাম। |
- প্রথমেই আমি চপ রেসিপি তৈরি করার জন্য ডিম সিদ্ধ করে নিয়ে পিস পিস করে কেটে নিলাম এবং আলু সিদ্ধ করে মসলা দিয়ে মাখিয়ে চপের ভর্তা বানিয়ে নিলাম।
- তারপরে ডিম পিস পিস করে কেটে নিয়ে এর মধ্যে ভর্তা ভাল করে মাখিয়ে চপের আকার ধারণ করে নিলাম।
- তারপরে এই ভর্তা মাখানো চপ রেসিপি আমি চপের মসলার ভিতরে মাখিয়ে নিলাম।
- তারপর চুলাতে কড়াই এর মধ্যে তেল গরম করে এই চপ রেসিপি ভাজার জন্য দিয়ে দিলাম।
- তারপরে গরম তেলে এই চপ রেসিপি আমি ভাল করে ভেজে মচমচে করে নিলাম। চপ রেসিপি তৈরি করতে পেরে ভালই লাগছে।
রমজান মাসে ইফতারের সময় চপ রেসিপি খেতে খুবই মজা লাগে। তাই আমার প্রিয় চপ রেসিপি তৈরি করেছি। আলু ও ডিমের চপ রেসিপি তৈরি করতে পেরে খুবই ভালো লেগেছে। তাই রেসিপি আমার তৈরি করা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আমার চপ রেসিপি দেখতে পেয়ে আপনাদের ভালো লাগবে
আমার পরিচয়
আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
ফোনের বিবরণ
| ক্যামেরা | রেডমি |
|---|---|
| ধরণ | মজাদার আলুর ও ডিমের চপ রেসিপি |
| ক্যমেরা মডেল | Note 6pro |
| ক্যাপচার | @mohamad786 |
| অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ |
আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।
👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺
ডিম এবং আলুর চপ আমার খেতে অনেক ভালো লাগে তবে রমজান মাসে ঝাল জাতীয় জিনিসগুলোই খেতে বেশি ভালো লাগে। আপনি খুব সুন্দর করে ডিম এবং আলুর চপ তৈরি করেছে এবং আমাদের মাঝে শেয়ার করেছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
সুন্দর মতামতের জন্য ধন্যবাদ
বর্তমানে এমন হয়ে গেছে যে ইফতারে চপ ছাড়া যেনো চলেই না হাহা।
যাইহোক যদিও ইফতারের এক ধরনের খাবার খাওয়া উচিত না তবে লোভ সামলানো মুস্কিল।আর আপনি খুব ভালোভাবে সম্পন্ন করেছেন চপ তৈরীর রেসিপি।
আপনাকে ধন্যবাদ
আপনার মত ভাইয়া আমিও ডিম দিয়ে আলুর চপ করি। আর খেতে বেশ মজার হয়।আপনি চপ বানানোর ধাপগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে।
আপনাকে অনেক ধন্যবাদ
ডিমের চপ আমারও খেতে অনেক ভালো লাগে। তবে রমজান মাসে ডিমের চপ তৈরি করে খেলে স্বাস্থ্যের জন্য অনেক ভালো এবং অনেক এনার্জি পাওয়া যায়। আপনি ডিমকে কেটে ছোট ছোট টুকরো করে অনেকগুলো চপ বানিয়েছেন দেখে মনে হচ্ছে অনেক মজার হবে অনেক ধন্যবাদ।
আপনার মতামতের জন্য ধন্যবাদ
রমজান মাসে চপ ছাড়া তো চলেই না।তাই আপনি চপের একটি সুন্দর রেসিপি নিয়ে উপস্থিত হয়েছেন।চপ দেখেই বোঝা যাচ্ছে খেতে সুস্বাদু ছিল অনেক।আপনি চপ তৈরির প্রক্রিয়া গুছিয়ে সুন্দরভাবে উপস্থাপন করেছেন,এটা দেখে যে কেউ সহজেই রেসিপিটি প্রস্তুত করতে পারবেন সহজেই।আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর রেসিপি পোস্টটি শেয়ার করার জন্য।
আপনাকে অনেক ধন্যবাদ
ভাইয়া আমি আজ ইফতারিতে এই চপ খেয়েছি আর আপনার সাথে আমার আজকের রেসিপি একদম মিলে গিয়েছে। আমার কাছে ডিমের চপ খেতে অনেক ভালো লাগে। আপনি খুব সুন্দর ভাবে আলু দিয়ে ডিমের চপ রেসিপি তৈরি করেছেন। আপনার রেসিপি দেখে জিভে জল চলে আসল। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।
আপনার মতামতের জন্য অনেক ধন্যবাদ
মজাদার আলুর ও ডিমের চপ রেসিপি দেখেই খুবি সুস্বাদু মনে হচ্ছে। আপনার রেসিপি পরিবেশন দেখ শিখে নিলাম, পরবর্তীতে তৈরির করবো ইনশাআল্লাহ।
আপনাকে অনেক ধন্যবাদ ভাই
যেকোন ধরনের চপ খেতে আমার ভাল লাগে। আলু ডিম চপ খুব সাধারণ হলেও সবারই কম বেশি পছন্দ। আপনার চপ বানানোর রেসিপি খুব ভাল হয়েছে। রোজার মধ্যে এই চপ খেতে বেশি ভাল লাগে। ধন্যবাদ ভাইয়া।
এত সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করেছেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ
মজাদার আলুর ও ডিমের চপ রেসিপি তৈরি করেছেন।দেখতে খুব সুস্বাদু ও মজাদার মনে হচ্ছে। বিশেষ করে ইফতারের সময় আলুর চপ তৈরি করলে আমার অনেক ভালো লাগে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
আপনার এত সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ