স্বরচিত কবিতাঃ স্বাধীনতাকে রক্ষা করো

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমির সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যায়নরত আছি।

স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা কঠিন কথাটি একদম সত্য। আসলে আমাদের এই সোনার বাংলাকে স্বাধীন করতে হাজারো রক্ত দিয়েছে বীর বাঙালিরা। আর বাঙালি সন্তানদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। তবে বাংলাদেশ স্বাধীন হলেও এখন আমরা কতটা স্বাধীনভাবে জীবন যাপন করছি এটাই যেন প্রশ্নের মুখে উঠে এসেছে। কারণ প্রত্যেকটা মানুষ যেন স্বাধীনতার নামে পরাধীন ভাবে জীবন যাপন করছে। তাই এই পরাধীন থেকে মুক্ত করে বাঙালি বীর সন্তানদের স্বাধীন হতে হবে। এই জন্মভূমিতে স্বাধীনভাবে যেন বসবাস করতে পারি এটাই যেন আমাদের প্রত্যেকের মনের ভিতরে জেগে ওঠে। তাই স্বাধীনতাকে রক্ষা করো নিয়ে আজকের এই কবিতাটি লিখে আপনাদের মাঝে শেয়ার করলাম। আসলে মনের অনুভূতি থেকেই যেন এই কবিতাটি লিখেছি। স্বাধীনভাবে মুক্ত আকাশে পাখির মতো উড়ে বেড়ানোর ইচ্ছা আমাদের প্রত্যেকেরই রয়েছে। তবে স্বাধীনতার নামে যদি পরাধীন ভাবে জীবন যাপন করতে হয় তাহলে সেই স্বাধীনতার কোন মানেই হয় না। হাজারো শহীদের রক্তে এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি।আমরা যদি স্বাধীনভাবে জীবন যাপন না করতে পারি তাহলে শহীদের রক্তে যেন বৃথা চলে যাবে। তাই আমাদের প্রত্যেকের মনের ভিতর এই স্বাধীনতাকে যেন মুক্ত ভাবে আমাদের মধ্যে প্রতিষ্ঠিত হতে পারে এটাই কামনা। সেখান থেকেই আজকের এই কবিতাটি লেখা।


patriot-1019844_1280.jpg

সোর্স


“স্বাধীনতাকে রক্ষা করো ”
মোঃ ফয়সাল আহমেদ


লাখো শহীদের রক্তে কেনা,
আমার জন্মভূমি।
এই ভূমিতেই মিশে রয়েছে,
আমাদের মা জননী।

মায়ের ভাষা রক্ষা করতে,
হাজারো রক্ত দিয়েছে রাজপথে ঢেলে।
সেই শহীদের রক্তে কেনা,
আমাদের এই সোনার বাংলা।

বাংলার আকাশে বাতাসে,
আমার ভাইয়ের রক্তের গন্ধ এখনো খুঁজে পাই।
তাই মোরা ভুলে যায়নি,
হৃদয়ে গেঁথে রেখেছি, আমার ভাইয়ের ইতিহাসখানি।

এই ইতিহাস রক্তের ইতিহাস,
তাই মোরা মুছে যেতে দেব না।
ভাইয়ের রক্তে কিনেছি বাংলা,
হারিয়ে যেতে তাই আমরা দেব না।

জন্মভূমি রক্ষা করতে,
আমার ভাইেরা দিয়েছে রক্ত ঢেলে।
আবারও আমরা রক্ত দিব,
বাংলাকে মুক্ত করতে।

স্বাধীন হয়েও পরাধীনতা কেন,
পিছু ছাড়ছে না।
আবারও বীর বাঙালি অস্ত্র ধরো।
স্বাধীনতাকে রক্ষা করো।

রক্তের বিনিময়ে অর্জিত,
মোদের এই জন্মভূমি।
আবারো মোরা রক্ত দিব,
স্বাধীনতাকে রক্ষা করব।

হে বীর বাঙালি আর চুপ করে,
ঘরে বসে থেকো না।
রাজপথে নেমে এসো,
বাংলাকে স্বাধীন ভাবে মুক্ত করো।

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

আমার পরিচয়

IMG_20230821_180423.jpg

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

Amar_Bangla_Blog_logo_png.png

বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 2 years ago 

দারুন একটি কবিতা লিখেছেন ভাই লাইনগুলো সত্যি অনেক ভালো লেগেছে। পাখির যেমন মুক্ত আকাশে উড়ে বেড়ানোর অধিকার রয়েছে তেমনি প্রতিটা মানুষের স্বাধীনতার সাথে জীবনযাপনের অধিকার রয়েছে। আর সেই স্বাধীন জীবনযাপন নিয়েই আজকের কবিতা লিখেছেন অনেক ভালো লাগলো ভাই।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এতো সুন্দর মতামতের জন্য অনেক ধন্যবাদ

 2 years ago 

সুন্দর দেশ প্রেমের অনুভূতি আজকে আপনি ব্যক্ত করেছেন কবিতার প্রত্যেকটা লাইনের মধ্য দিয়ে। আপনার লেখা আজকের এই দেশপ্রেম মূলক জাগ্রত অনুভূতি আমাকে মুগ্ধ করেছে।

 2 years ago 

আপনাকে ধন্যবাদ

 2 years ago 

স্বাধীনতাকে রক্ষা করো কবিতা পড়ে খুবি ভালো লেগেছে আমার। আসলে লাখ শহীদ রক্তে অর্জন করা আমাদের এই সোনার বাংলা। স্বাধীন করতে বীর শহীদের রক্ত দিতে হয়েছে।তো আজ আমরা স্বাধীন দেখে স্বাধীন ভাবে বসবাস করতে পারছি না।আমাদের কথা বলার অধিকারও নেই।সময় উপযোগী কবিতাটি লিখেছেন।শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সুন্দর মতামতের জন্য অনেক ধন্যবাদ

 2 years ago (edited)

স্বাধীনতাকে রক্ষা করো কবিতাটা আমার অনেক পছন্দ হয়েছে। আপনার লেখা কবিতা গুলো আমি বেশিরভাগ সময় পড়ার চেষ্টা করি। আজকে স্বাধীনতাকে নিয়ে সুন্দর একটা, কবিতা লেখার কারণে এটাও ভালো লেগেছে। আসলে দেশটা স্বাধীন হলেও দেশের মানুষ গুলো এখনো স্বাধীন হয়নি। বাস্তবতাকে তুলে ধরলেন আপনি একেবারে।

হে বীর বাঙালি আর চুপ করে,
ঘরে বসে থেকো না।
রাজপথে নেমে এসো,
বাংলাকে স্বাধীন ভাবে মুক্ত করো।

কবিতার উপরের এই লাইনগুলো আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে পড়তে। সবগুলো লাইন সত্যি সুন্দর ছিল।

 2 years ago 

আপনাকে ধন্যবাদ আপু

 2 years ago 

আপনি তো খুব সুন্দর একটি কবিতা লিখেছেন।স্বাধীনতাকে রক্ষা করো কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। এটি ঠিক আমরা হাজারো শহীদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা দেশ পেয়েছি। যদি আমরা স্বাধীন দেশের স্বাধীন না থাকতে পারি তাহলে এই শহীদের রক্ত বৃথা যাবে কথাটি ঠিক বলেছেন। তবে আপনার কবিতার ভাষা অসাধারণ। সুন্দর করে কবিতাটি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এতো সুন্দর মতামতের জন্য অনেক ধন্যবাদ

 2 years ago 

আমি কবিতা লিখতে খুব ভালোবাসি। আর কবিতা পড়তে তো আরো বেশি ভালো লাগে। আমাদের এই কমিউনিটির সবাই আস্তে আস্তে কবি হয়ে যাচ্ছে। কারণ সবাই খুবই সুন্দর সুন্দর কবিতা লেখে এখন। সবার লেখা কবিতাই খুব সুন্দর হয়। তেমনি আপনার লেখা কবিতা গুলো ও অনেক সুন্দর হয়। যেগুলো পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। স্বাধীনতাকে ঘিরে এত সুন্দর একটা কবিতা লিখলেন দেখে, খুব ভালো লাগলো পুরোটা পড়তে আমার কাছে।

 2 years ago 

আপনাকে ধন্যবাদ ভাই

 2 years ago 

ওয়াও অসাধারণ আপনি অনেক সুন্দর করে স্বাধীনতাকে রক্ষা করো কবিতাটি লিখেছেন। এই কবিতা পড়ে সত্যি অনেক ভালো লাগলো। কবিতার প্রতিটি লাইন খুব চমৎকার হয়েছে। আমাদের এই দেশ শত রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে। আর এই নিয়ে আপনি বেশ সুন্দর করে কবিতাটি লিখলেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর মতামতের জন্য অনেক ধন্যবাদ

 2 years ago 

আপনি চমৎকার একটি কবিতা আজ শেয়ার করলেন।কবিতাটি খুব ভালো লাগলো আবৃত্তি করে।সত্যি কথা বলতে দেশকে স্বাধীন করা যতোটা কঠিন। তার চেয়েও কঠিন একে রক্ষা করা।কবিতার লাইন গুলো দারুন লেগেছে।

 2 years ago 

আপনাকে ধন্যবাদ

 2 years ago 

স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করা আসলেই অনেক কঠিন। বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে সেটা আমরা প্রত্যেকেই টের পাচ্ছি। আমি নিজেও মাঝে মাঝে কবিতা লিখতে অনেক পছন্দ করি। যাইহোক, আপনার কবিতার মধ্যে যে প্রচন্ড দেশ প্রেম ফুটে উঠেছে সেটা কিন্তু আমি কবিতা পড়ে বুঝতে পারলাম। অসম্ভব সুন্দর লাগলো আমার কাছে কবিতাটা। কবিতার প্রত্যেকটা লাইন এতটাই অর্থবহ এবং সুন্দর ছিল যা বলে বোঝানো যাবে না। আপনার জন্য শুভকামনা রইল ভাই।

স্বাধীন হয়েও পরাধীনতা কেন,
পিছু ছাড়ছে না।
আবারও বীর বাঙালি অস্ত্র ধরো।
স্বাধীনতাকে রক্ষা করো।

সংগ্রামী মনোভাব স্পষ্ট লাইন গুলোর মধ্যে।

 2 years ago 

আপনার মতামতের জন্য অনেক ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64037.03
ETH 1842.56
USDT 1.00
SBD 0.38