আমাদের জীবন কতটাই না ঠুনকো।
আজ - ২৮ ই জ্যৈষ্ঠ |১৪৩২ বঙ্গাব্দ, | বর্ষাকাল |
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
কেমন আছেন সবাই, আশা করি ভালো আছেন। গত কাল থেকে মন কিছুটা খারাপ। কারণ আসলে হঠাত হঠাত মানুষের মাঝে এমন কিছু উপলব্ধি আসে যে, নিজেকে অনেক অসহায় মনে হয় তখন , মনে হয় আমরা কতই না দুর্বল সৃষ্টিকর্তার কাছে । যা হোক গতকাল মন খারাপ থাকার কারণটা কথা বলি। আমি সবে অফিস থেকে বের হয়েছি , আমার একটা সুবিধা হচ্ছে আমার বাসার পাশেই আমার অফিস , তেমন একটা দূরে যেতে হয় না । তো বিকাল পাঁচটার দিকে অফিস থেকে যখন বাসায় ফিরছিলাম । হঠাৎ দেখি অনেক লোক জটলা হয়ে আছে । এরপর ওখানে গিয়ে দেখি একটা ছেলে , রক্তাক্ত অবস্থা পড়ে আছে , মাথার খুলি অনেক রক্ত মগজ বের হয়ে আছে । রক্তে চারপাশে একাকার হয়ে গেছে । এরপর ওখানে একজনকে জিজ্ঞেস করি, কি হয়েছিল, লোকটি আমাকে বলল, একটা সাদা প্রাইভেট কার , ওই ছেলেটিকে ধাক্কা দিয়েছে বেশ ভালো গতিতে ধাক্কা মেরেছে । আর ছেলেটি স্পট ডেট হয়েছে। ছেলেটির বয়স বারো কি তেরো হবে , সাইকেল নিয়ে রাস্তা পার হচ্ছিল । হঠাৎ করে ওপাশ থেকে একটি সাদা প্রাইভেট কার , সজোড়ে ছেলেটির সাইকেল কে ধাক্কা মারে । ধাক্কা খাওয়ার সাথে সাথে সাইকেলটা এক পাশে গিয়ে ছিটকে পরে আর ছেলেটি অনেক উপরে উঠে যায়, এরপর পর পাশে ছিটকে গিয়ে পরে রাস্তায় । এরপর সজোড়ে মাথায় আঘাত খেয়ে , মাথার খুলি ফেটে মগজ বের হয়ে যায় । লেখাগুলো লিখতেই আমার এখনো কেমন জানি গা শিউরে উঠছে। পরবর্তীতে যখন প্রাইভেটকারটা আটক করা হয় তখন , দেখা যায় প্রাইভেট কার টি চালাচ্ছিল একটি ২০ বছর বয়সি ছেলে । আসলে প্রাইভেট কার টি তার বাবার । কিন্তু দুঃখের বিষয় হলো ছেলেটির ড্রাইভিং লাইসেন্স না থাকা সত্ত্বেও সে রাস্তায় গাড়ি চালাচ্ছিল ।
আসলে সত্যি বলতে মানুষের জীবন কতই না অদ্ভুত । যে ছেলেটি রাস্তায় মারা গেল , সে হয়তো কখনো চিন্তাই করেনি আজকে তার জীবনের শেষ দিন । সে অন্য সব সাধারণ দিনের মতোই , রাস্তায় সাইকেল নিয়ে বের হয়েছিল ।
আসলে কালকের এই ঘটনার পর থেকে আমার নিজেরই কেমন যেন অনুভূত হয়েছিল । আমাদের জীবন কতই না ঠুনকো । আমরা আসলে কিসের অহংকার করি । কেন এবার আমরা সবার সাথে অহংকারের সুরে কথা বলি । সত্যিই আমাদের জীবন খুবই ঠুনকো । তাই আমরা সবাই এক অপরকে ভালবাসি , সহানুভূতিশীল হয়ে পারস্পরিক সমাজে তেমন বোঝাপড়ার মাধ্যমে নিজের জীবনকে আরো সুন্দর করে ঘরে তুলে এটাই আমাদের সকলের জীবনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত । আর আল্লাহতালার কাছে এই দোয়াটাই করা উচিত , যেন সবসময় সুস্থ থাকি ।
সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
মানুষের জীবনটা আসলেই অদ্ভুত। এই ধরনের মৃত্যুর কথা শুনলে খুব খারাপ লাগে। ছেলেটার জন্য সত্যিই খুব খারাপ লাগছে। যাইহোক আমাদের উচিত পৃথিবীতে থাকা অবস্থায় মানুষের সাথে ভালো ব্যবহার করা এবং পরকালের জন্য নেক আমল করা। তাছাড়া কোনো কিছু নিয়ে অহংকার না করা। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।