scratch postcard দিয়ে ওয়াল ডেকোরেশন।

in আমার বাংলা ব্লগ8 months ago

আজ- ২৪শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ, হেমন্ত-কাল


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।




1000064537.jpg

আজকে আপনাদের সামনে একটি ভিন্ন শখের জিনিস নিয়ে হাজির হয়েছি। আমার খুবই পছন্দের একটি জিনিস হচ্ছে এই স্ট্রেস পোস্টকার্ড। স্ক্র্যাচ করলেই রংবেরঙের কালার গুলো ফুটে ওঠে এবং বিভিন্ন ডিজাইন ভেসে উঠে তখন দেখতে দারুন আকর্ষণীয় লাগে। আমার কাছে বেশ অনেকগুলোই এই কার্ড রয়েছে। অবসর সময় গুলোতে এই পোস্টকার্ডগুলো নিয়ে বসে পরি।

যদিও এই কাজগুলো অনেকটা ধৈর্যের। কেননা ছোট ছোট অনেক স্ক্র্যাচ থাকে সেগুলো স্ক্র্যাচ করতে অনেক সময়ের প্রয়োজন। আর অনেক ডিটেইলে এই কাজগুলো করতে হয়। আর তা না হলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে এবং তখন দেখতে খুব একটা সুন্দর দেখায় না।

1000064538.jpg

তবে সম্পন্ন কাজটি করা শেষে দেখতে খুবই সুন্দর লাগে। বাচ্চাদের সাথে সাথে বড়রা ও কিন্তু এ ধরনের কাজগুলো করতে খুব আনন্দ পাই।

1000064544.jpg

আমার কাছে অনেকগুলি স্ক্র্যাচ কার্ড থাকলে শুধুমাত্র দুটি কার্ড সম্পন্ন করতে পেরেছি। কেননা শুরুতে বলেছিলাম এগুলো অনেক ধৈর্য নিয়ে করতে হয় এবং অনেক সময় সাপেক্ষ। আমার আবার এতো সময় আর ধৈর্য কোনটি নেই। আমার এমনও হয়েছে একটা কার্ড সম্পন্ন করতে আমার দুই তিন দিন ও সময় লেগে যায়।

1000064548.jpg

দেখুন কাজটি সম্পন্ন করা শেষে দেখতে কতটা আকর্ষণীয় লাগছে। আমি এই কার্ড গুলো দিয়ে নিজের মত করে আমার টেবিলের উপরে দেয়ালটাকে ডেকোরেশনের চেষ্টা করেছি। আমার কাছে তো বেশ ভালো লাগছে দেখতে। আপনাদের কেমন লেগেছে তা কিন্তু জানাবেন।

1000064536.jpg

1000064535.jpg

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।

1000038736.webp


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 7 months ago 

যদিও এই কাজগুলো অনেকটা ধৈর্যের। কেননা ছোট ছোট অনেক স্ক্র্যাচ থাকে সেগুলো স্ক্র্যাচ করতে অনেক সময়ের প্রয়োজন।

আসলেই এই ধরনের কাজ গুলো ধৈর্য সহকারে করতে হয়। কারণ সময় অনেক বেশি লেগে যায়। তবে সম্পূর্ণ কাজটি শেষ হওয়ার পর, দেখতে আসলেই খুব সুন্দর লাগছে। বেশ ভালো লাগলো পোস্টটি দেখে। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 58423.66
USDT 1.00
ETH 1523.07
SBD 0.42