অভিনন্দন "আমার বাংলা ব্লগ "এবং rme দাদাকে।
আজ - ১২ই, পৌষ |১৪২৯ , বঙ্গাব্দ | শীতকাল |
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
যাহোক এসব ছেড়ে এবার মূল কথায় আসে। কয়েকদিন ধরে একটা পোস্ট লিখব লিখব বলে ভাবছি। কিন্তু সময়ের অভাবে ফেরে উঠছিলাম না। কারণ বিগত দুই তিন দিন ধরে একটা কাজ নিয়ে খুবই ব্যস্ত আছে। বিগত দুই তিন দিন ধরে কাউন্সিলর অফিস- ব্যাংক এই করতে করতে দিন চলে যাচ্ছে।
আপনারা তো নিশ্চয়ই ইতিমধ্যে দেখেছেন, দাদা আমার বাংলা ব্লগ ডিসকোড সার্ভার এনাউন্সমেন্ট সেকশন এ ঘোষণাও দিয়েছেন। প্রতিবছর Steemit.inc বছরের বেস্ট ব্লগার, বেস্ট কমিউনিটি এবং বেস্ট কনট্রিবিউটর আওয়ার্ড প্রদান করে। প্রতিটি ক্যাটাগরিতে দশজন করে বিজয়ী নির্বাচন করেন।
এবার আমাদের জন্য সবচেয়ে খুশির খবর হচ্ছে, আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রতিষ্ঠাতা আর @rme দাদা steemit এর আওয়ার্ডে বেস্ট কনট্রিবিউটর নির্বাচিত হয়েছেন। আমাদের জন্য আরও খুশির খবর হচ্ছে স্টিমিট আমার বাংলা ব্লগ কমিউনিটিকে বেস্ট কমিউনিটি হিসেবে নির্বাচিত করেছে।
আসলে এর একমাত্র কৃতিত্ব দাদার। আর এরপর সকল এডমিন মডারেটরদের এবং আমার বাংলা কমিউনিটির সকল মেম্বারগণের। সকলকে আমি আমার অন্তরের অন্তস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি।
যেহেতু আমি একেবারে জন্মালগ্ন থেকেই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আছে। তাই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে কিছু বিষয়ে শেয়ার করছি। যখন আমার বাংলা ব্লগ কমিউনিটি গঠন করা হয়, দাদার একটাই উদ্দেশ্য ছিল যাতে বাংলা ভাষাভাষী মানুষেরা সহজেই নিজের মনোভাবটা প্রকাশ করতে পারে ব্লগিংয়ের মাধ্যমে। এখানে আরেকটি বিষয় শুরুতে কিন্তু আমাদের কমিউনিটিতে এত বেশি সাপোর্ট ছিল না। আর আমার বাংলা ব্লগ কমিউনিটির সম্পন্ন সাপোর্ট দাদা নিজে একা দিয়ে থাকে, না বাহিরের কোথাও থেকে বিন্দুমাত্র কোন সাপোর্ট নেই। যেহেতু এটা একটি ভাষাভিত্তিক কমিউনিটি ছিল আর বাংলা ভাষাকে সবাই অবজ্ঞা চোখে দেখতো তাই স্টিমিট টিম ও শুরুতে আমার বাংলা ব্লগকে একটি ভালো কমিউনিটি হিসেবে স্বীকৃতি দিতে চাইনি। যদিও স্টিমিটার স্বীকৃতিতে আমাদের তেমন কিছু যায় আসে না। তবুও আমরা শুরু থেকেই দেখে আসছি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে স্টিমিট টিম বেশি অবজ্ঞা সাথেই দেখেছিল।
কিন্তু আমরা সময়ের সাথে সাথে দেখিয়ে দিয়েছি আমার বাংলা ব্লগ কমিউনিটিই স্টিমিটের সেরা একটি কমিউনিটি। এবং স্টিমিট টিমের এই আমার প্রধানের মাধ্যমেই স্টিমিট টিম স্বীকৃতি দিল আমার বাংলা ব্লগ একটি সেরা কমিউনিটি।
যাইহোক আর বেশি কিছু লিখছি না। আমি এমন একদিনের স্বপ্ন দেখি যেদিন আমার বাংলা ব্লগ কমিউনিটি হবে একটি ব্র্যান্ড। যেটা দুই বাংলার মধ্যে সেতুবন্ধন তৈরি করবে। আশা করছি আমার চাওয়া একদিন পূরণ হবে।
সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
আমার মনে হয় খুব শীঘ্রই আমার বাংলা ব্লগ হবে একটা ব্র্যান্ড । আহ! শুনেই যে ভালো লাগছে। এটা হতেও মনে হয় আর বেশিদিন লাগবে না। কারণ আমাদের একজন দাদা রয়েছে, এটা গর্বের সাথে বলতে পারি। চরায় উতরায় পর আমার বাংলা ব্লগ এখন স্টিমিটে রোল মডেল আমি মনে করি। এর পিছনে দাদার অবদান অনেক 🌼🌼
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
আমার বাংলা ব্লগ সেরা দেখেই তো সেরা অ্যাওয়ার্ড পেয়েছে। পাশাপাশি দাদার মতো এমন একজন মানুষ যে সর্বদিকেই নজর রাখছে এবং অবদান রাখছে তাকে তো সেরা অবদানকারী হিসেবে মনোনীত করতেই হয়। আর আমরা সকলেই খুশি আমাদের কমিউনিটি এবং আমাদের দাদা সেরা হিসেবে স্বীকৃতি পেয়েছে পুরো স্টিমিট ব্লগে। ভালো লাগলো আজকের ব্লগটি।
শীতে জ্বর ঠান্ডা তো আছেই তাছাড়া বাচ্চাদের ডায়রিয়ার প্রকোপ বাড়ছে।যাই হোক ডিসকোড সার্ভার এনাউন্সমেন্ট দেখে বেশ ভালোই লেগেছে। পুরো কৃতিত্ব আসলেই দাদার।আমরা বাংলা ভাষায় ব্লগিং করতে পারছি শুধুমাএ দাদার জন্য।আশা করি ভাইয়া আপনার স্বপ্ন পূরন হবে।ধন্যবাদ
প্রথম যেদিন সংবাদ টা পাই সেদিন নিজের রেজাল্ট পাওয়ার মত খুশি লাগছিল।আমরা দেখিয়ে দিয়েছি অবজ্ঞার চোখে দেখলেও কেউ আমাদের দমিয়ে রাখতে পারবে না।আমাদের কাজের উপযুক্ত সম্মান একদিন আমাদের দিতেই হবে।অনেক ভাল লিখেছেন ভাইয়া।ধন্যবাদ।
Hi @moh.arif,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Come and visit Italy Community
জি ভাই গ্রামে তো প্রচুর পরিমানে শীত ৷ বিশেষ করে সকাল ও রাতের বেলা প্রচুর শীত লাগে ৷ যা হোক আমিও এই বিষয়ে লিখবো লিখবো করে এখনো লিখি নি ৷ তবে কালকের মধ্যে দেওয়ার চেষ্টা করবো ৷
আসলে দাদা একজন সৎ বড় মনের মানুষ ৷ আর দাদার জন্যই হয়তো বা আমার সবাই বাংলায় ব্লগ লিখতে পারছি ৷ আমাদের কমিউনিটি সেরা দাদা সেরা ৷ আমার সাধারন ইউজারা সত্যি অনেক গর্বিত যে আমাদের কমিউনিটি সেরা হয়েছে ৷ আর এভাবেই যেন থাকতে পারি ৷
Thank you brother, I'm really appreciate it
এই ওয়েদারে কম বেশি সবারই শরীর খারাপ যাচ্ছে।আমাদের একটু সাবধানে থাকতে হবে আসলে।সত্যি ভাইয়া যেদিন এনাউন্সমেন্ট এ দেখলাম এই খবরটি তখন অনেক বেশি ভাল লাগা কাজ করছিল আমার ভেতর।আমরা বাংলায় ব্লগিং করতে পারছি, তা শুধু দাদার জন্য ই। দাদা না থাকলে হয়ত এই ব্লগিং করা আর হয়ে উঠতো না।এজন্য দাদাকে অনেক অনেক ধন্যবাদ আর অভিনন্দন জানাই।এরপর আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।আর সবশেষে আশাকরি আপনার চাওয়া পুরন হোক। অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।
আসলেই গ্রামে শীতের প্রকোপটা একটু বেশিই ৷ আবহাওয়া পরিবর্তনের এ সময়টা ভালো থাকা সবার জন্যই একটু কষ্টের ৷ যাই হোক দাদা এবং আমার বাংলা ব্লগ কমিউনিটির জন্য অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ৷ দীর্ঘ চেষ্টায় আমার বাংলা ব্লগ কমিউনিটি সেরা কমিউনিটি হিসেবে স্বীকৃতি পেল স্টিম টিম থেকে জেনে অনেক ভালো লাগলো ৷ আমি বিশ্বাস করি আমার বাংলা ব্লগ কমিউনিটি আরো এগিয়ে যাবে , বহু দূর ৷ ভালোবাসা অবিরাম আমার বাংলা ব্লগ পরিবারের জন্য ৷