ছাদে থাকা গাছের ফটোগ্রাফি।steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ4 years ago

আজ - ২৯ই, অগ্রহায়ণ |১৪২৯ , বঙ্গাব্দ | হেমন্তকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

আজ আমি আপনাদের সাথে ফটোগ্রাফি শেয়ার করব।




1671098277877.jpg

কেমন আছেন সকালে, আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ চলে এসেছি একটি ফটোগ্রাফির পর্ব নিয়ে। ছাদে থাকা কিছু গাছের ফটোগ্রাফির নিয়ে আজকের পর্বটি সাজানো।আসা করছি আপনাদের ভালোলাগবে। তো চলুন শুরু করি -

গাছের প্রতি বরাবরই আমার অসম্ভব একটা টান। আমি প্রচন্ড গাছ ভালোবাসি। আমার প্রিয় শখ গুলোর মধ্যে একটি হচ্ছে বাগান করা। যদিও নগরে বসবাস করার দরুন এই শখ কখনোই পূরণ করা সম্ভব নয়। তবে বারান্দায় কিংবা ছাদে গাছ লাগাতে বেশ ভালো লাগে।

দিন দিন দেশের জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে প্রচুর বাসস্থান গড়ে উঠছে। আর এসবের কারণে কৃষি জমিগুলো ব্যাপক হ্রাস পাচ্ছে। কিন্তু বর্তমানে মানুষ দালানকোঠার এ সকল বড় বড় ছাদগুলো এমনি পেলেনা রেখে উৎপাদন মুখি হওয়ার চিন্তাভাবনা করছে । আর তাই বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ছাদ কৃষি। কেননা ছাদ কৃষি যেমন একদিকে শখ পূরণ করে তেমনি প্রয়োজনীয় কিন্তু চাহিদা গুলো পূরণ করতে কিছুটা হলেও সাহায্য করে।

যাইহোক, আমাদের বাসার ছাদটা অনেকটাই বড়। আর তাই ছাদের এক কোনায় কিছু গাছের টপ রয়েছে। যদিও খুব একটা বেশি না। তারপরও এই গাছগুলো থাকার কারণে ছাদের সৌন্দর্য অনেকটাই বৃদ্ধি পেয়েছে।

যাহোক কথা না বাড়িতে চলুন ফটোগ্রাফি গুলো শেয়ার করি চলুন।


1000004293.jpg

1000004286.jpg

1000004294.jpg


এই মেহেদী গাছটা দেখতে ছোটখাটো হলেও বেশ পুরনো একটি গাছ। বর্ষাকালে গাছটিতে একেবারে পাতায় ভরে যায়। তবে এখন যেহেতু শীতকাল তাই গাছে খুব একটা পাতা নেই। কিন্তু গাছে প্রচুর ফুল হয়েছে। আসলে মেহেদী গাছে যে এরকম ফুল ধরে সেটা সত্যিই আমার জানা ছিল না। এই প্রথমবারের মতো আমি মেহেদি গাছে ফুল ধরতে দেখেছি। এছাড়াও , এ মেহেদী গাছে ফুলের সাথে দেখলাম ছোট ছোট কিছু বীজ হয়েছে। যাইহোক, মেহেদী গাছে ফুল এবং বীজ হওয়ার এই বিষয়টি আমার কাছে বেশ অবাক লেগেছে তাই ভাবলাম গাছটির একটি ফটোগ্রাফি করে নিই।


Device : oneplus 9r
Taken on : 10 December 2022


1000004290.jpg

1000004296.jpg

1000004302.jpg


এই ফুলটির নাম হচ্ছে কাটা মুকুল। এই ফুলটির আকৃতি খুবই ছোট এবং গাছটিতে অসংখ্য কাটাযুক্ত। এই ফুলগুলো টকটকে লাল বর্ণের তাই দূর থেকে দেখতে খুবই সুন্দর লাগে। তবে ফুলগুলো ছেড়ার সাথে সাথে সাদা রঙের আঠালো একটি কষ বের হয়। এই ফুলটির ফটোগ্রাফি করার সময় অনেকটা ঝামেলা পোহাতে হয়েছে কেননা বাতাস থাকাএ কারনে গাছটি নড়ে চড়ে উঠছে আর তাই ফোকাসটা ঠিকমত করা যাচ্ছিল না।


Device : oneplus 9r
Taken on : 10 December 2022


1000004292.jpg


এটি একটি লাউ গাছ। গাছটি এখনো খুব ছোট তাই মাচা তৈরি করা হয়নি। কিন্তু গাছটির আগা গুলো বেয়ে বেয়ে রেলিং এর ওপারে চলে যাচ্ছিল।


Device : oneplus 9r
Taken on : 10 December 2022



এটি একটি পাতাবাহার গাছ। এই পাতাবাহারটা আমার খুবই পছন্দের। বিশেষ করে এই পাতার রং টি। অন্য যেকোনো পাতাবাহার থেকে এই পাতাবাহারটি অনেকটাই ব্যতিক্রম। এবং যেকোনো গাছে তুলনায় এর বৃদ্ধি কয়েক গুণ বেশি। ছাদে কিংবা বাসা বাড়িগুলোতে এ ধরনের গাছ রাখলে সৌন্দর্য বর্ধন করে।


Device : oneplus 9r
Taken on : 10 December 2022


1000004289.jpg


এই পাতাটিকে তো নিশ্চয়ই আমরা সকলেই চিনি। কেননে এটি একটি ওষুধি গাছ। এই পাতাটির নাম হচ্ছে থানকুনি পাতা। এটি অন্য নামেও পরিচিত হতে পারে তবে সেটা আমার জানা নেই । এই পাতার প্রচুর ঔষধি গুন রয়েছে। অনেকে এ পাতাটিকে শুকনা মরিচের সাথে ভর্তা বানিয়ে খায়। এছাড়া বিভিন্ন খাবারের সাথে দেয়। ছোট্ট একটি টপের মধ্যে প্রচন্ড থানকুনি পাতা হয়েছে। আর এই টপটি দেখতে এতো ভালো লাগছিল তাই ভাবলাম এর একটি ফটোগ্রাফি করি ।


Device : oneplus 9r
Taken on : 10 December 2022



এই পাতাটির নাম আমার খুব একটা জানা নেই তবে। তবে এটা একটি মসলা জাতীয় উদ্ভিদ। কিছুটা লেমন গ্রাস এর মত। এ পাতায় সুন্দর একটা ঘ্রাণ রয়েছে।তাই এটি পোলাও রান্নার সময় দেওয়া হয়। এছাড়া ও এটি সুপ কিংবা অন্যান্য রান্নার ক্ষেত্রে ব্যবহার করা যায় ।


Device : oneplus 9r
Taken on : 10 December 2022

সকলকে ধন্যবাদ ।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 4 years ago 

ছাদ বাগানের অপরূপ সৌন্দর্যময় ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করলেন। আসলে এই ফটোগুলো দেখে খুবই ভালো লাগলো। কী অপরূপ সৌন্দর্য দৃশ্য এবং ফুলের ফটোগ্রাফি। সত্যিই অসাধারণ হয়েছে।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 4 years ago 

ভাইয়া, আপনার ছাদ বাগানটি অসাধারণ লাগলো। আপনার ফটোগ্রাফিতে মনে হয় আরো সুন্দর হয়ে ফুটে উঠেছে। মেহেদী গাছে ফুল হয়।আর দেখবেন বাতাসে তখন মিষ্টি একটা গন্ধ ভেসে বেড়ায়। তখন খুব ভাল লাগে। আর থানকুনি পাতা তো অনেক হয়েছে। 😍 থানকুনি পাতার ঔষধি গুন অনেক।নাম না জানা গাছটিও খুব সুন্দর লাগছে। ছরিগুলো খুব দক্ষতার সাথেই তুলেছেন তাই অনেক ভাল লাগলো। অনেক ধন্যবাদ ভাইয়া। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 4 years ago 

মেহেদী গাছের ফুল আমি দেখেছি। আমার বাসায় একটি মেহেদী গাছে অনেক ফুল এবং বীজ হয়েছিল। ভাইয়া আপনার করা ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগলো। ছাদের এক কোনায় কিংবা বারান্দায় যদি গাছ থাকে তাহলে ভালই লাগে। আসলে জনসংখ্যা যে হারে বাড়ছে তাতে করে সবার চাহিদা পূরণ করার জন্য নিজের পছন্দের গাছগুলো লাগানো উচিত। এতে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে এবং ভালো লাগবে। মসলা জাতীয় গাছটি দেখে ভালো লাগলো। পোলাও রান্না সময় এই গাছের পাতা ব্যবহার করা হয়। দারুন সব ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 4 years ago 

বর্তমানে ছাদ কৃষি শহরে ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে। আগে শহরে গাছের পরিমাণ কম ছিল, এখন শহরে তাকালে ভালোই গাছ চোখে পড়ে। বিশেষ করে ছাদে বিভিন্ন রকমের গাছ! আপনার ফটোগ্রাফি অসাধারণ হয়েছে! মেন্দি গাছে ফুল হয় আমিও জানতাম না। মুগ্ধ করার মতো ফটোগ্রাফি 🌼

 4 years ago 

অসাধারণ কিছু ফটুগ্রাফি দেখলাম , ছাদের মধ্যে গাছ লাগাতে আমার ও অনেক ভালো লাগে তবে বলতে কি ছাদ ই তো নেই ,আগে বাসায় থাকা কালীন অনেক অনেক গাছ লাগানো ছিল , যাই হোক ফটোগ্রাফি গুলো দারুন ছিল , তবে ছবিগুলো তুলেছেন সুন্দর ভাবে।

Hi @moh.arif,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 4 years ago 

ভাই আপনার ছাদে তো বেশ সুন্দর সুন্দর গাছ রয়েছে ।ছাদে এরকম গাছ থাকলে সত্যি ছাদে সময় কাটাতে ভীষণ ভালো লাগে। কাটা মুকুট আমার বাগানেও রয়েছে। সারা বছরই ফুল দিয়ে থাকে। দেখতে ভীষণ ভালো লাগে। আর মেহেদি পাতার ফুল গুলো দেখতেও কিন্তু ভীষণ সুন্দর। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 4 years ago 

বিশাল ছাদের এক কোনায় টবের গাছগুলো যে এতো সুন্দর হতে পারে তা চিন্তাও করতে পারিনা।এগুলো কি ফটোগ্রাফি ছিল ভাই!! পুরাই থাউজ্যান্ড ভোল্ট⚡
শুভ কামনা জানাই 🖤

 4 years ago 

দিনে দিনে জনসংখ্যা যেমন বৃদ্ধি পাচ্ছে, তার সাথে সমান তালে তাল মিলিয়ে বেরেই চলছে আবাসন। যার জন্য বিলিন হয়ে যাচ্ছে অনেক কৃষি জমি। তবে যেখানে যাই হোক, আপনার ছাদ বাগান কিন্তু দারুন। আর ফটোগ্রাফি গুলোও মন ছুয়ে যাওয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 66505.19
ETH 1941.23
USDT 1.00
SBD 0.38