তেলাপিয়া মাছের ভুনা রেসিপি।steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আজ - ২০ ই, ফাল্গুন |১৪২৯ , বঙ্গাব্দ | বসন্তকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।




1678090053249.jpg

কেমন আছেন সকালে? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে।

তেলাপিয়া মাছ এটি অনেকেরই অপ্রিয় মাছ হলেও আমার কাছে কিন্তু এটি তেমন খারাপ লাগে না খেতে। একটু ভুনা ভুনা করে রান্না করলে এটি খেতে বেশ ভালই লাগে। এছাড়াও এই মাছটি ভালো লাগার আরেকটা অন্যতম কারণ হচ্ছে এ মাছে কাটা অনেক কম। আমি আবার মাছের কাটাকে প্রচন্ড ভয় পাই। ছোটবেলা খুব একটা মাছ খেতাম না শুধুমাত্র কাটার ভয়ে । যাইহোক , আপনারা নিশ্চয়ই জানেন চাষের তেলাপিয়া মাছের তুলনাই পুকুরের তেলাপিয়া মাছের টেস্ট অনেক টাই বেশি। আর আজকে এই রেসিপিতে যে মাছটি ব্যবহার করা হয়েছে ওটা পুকুরে তেলাপিয়া মাছ যার কারনে খেতে অসম্ভব মজা হয়েছিল।

প্রয়োজনীয় উপকরণঃ


  • পেঁয়াজ কুচি।
  • মরিচের গুঁড়া।
  • লবণ।
  • তেল।
  • জিরা বাটা।
  • আলু।
  • রসুন বাটা।
  • টমেটো।
  • ধনিয়া পাতা।
  • তেলাপিয়া মাছ।


প্রস্তুত প্রণালীঃ


ধাপ-১ঃ

  • প্রথমে মাছগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে নিব। এরপর কেটে নেয়া মাছের মধ্যে হলুদের গুড়া ও লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব ।

ধাপ-২ঃ


  • এরপর মাছগুলোকে তেলে হালকা করে ভেজে নিব।

ধাপ-৩ঃ


  • এরপর টমেটো ধনেপাতা ও আলু গুলোকে কেটে নিব।

ধাপ-৪ঃ


  • এরপর একটি পাত্রে তেল গরম করতে দিব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচি ও মসলা গুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব।

ধাপ-৫ঃ


  • মসলা কষানো হয়ে গেলে এর মধ্যে অল্প পানি দিয়ে দিব।

ধাপ-৬ঃ


  • এরপর পূর্বে ভেজে রাখা মাছ, আলু ও টমেটো গুলো এর মধ্যে দিয়ে দিব।

ধাপ-৭ঃ


  • মাছ এবং আলুগুলোকে ভালোভাবে কষিয়ে এরমধ্যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব।

IMG_20230306_125255.jpg

ধাপ-৮ঃ


  • এরপর মাছগুলোকে ভালোভাবে বেশ কিছুক্ষন ধরে রান্না করবো।

ধাপ-৯ঃ


  • মাছগুলো যখন হয়ে যাবে তখন এর মধ্যে ধনে পাতা দিয়ে নামিয়ে নিব।

IMG_20230306_133257-01.jpeg

ধাপ-১০ঃ


  • ব্যাস এভাবেই তৈরি হয়ে গেলে তেলাপিয়া মাছ ভুনা।

IMG_20230306_133156-01.jpeg

IMG_20230306_133222-01.jpeg

সকলকে ধন্যবাদ।


Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

তেলাপিয়া মাছের ভুনা আমার খুব পছন্দ। আপনার তেলাপিয়া মাছের ভুনা রেসিপির কালারটা খুব সুন্দর হয়েছে ভাইয়া। তেলাপিয়া মাছ এভাবে ভেজে রান্না করলে খেতে খুব সুস্বাদু লাগে। রেসিপির উপস্থাপনা এবং পরিবেশনাও চমৎকার হয়েছে। ধাপে ধাপে রেসিপিটা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

তেলাপিয়া মাছ অনেকেই খায় না যেমন আমাদের পরিবারের অর্ধেক সদস্য তেলাপিয়া মাছ খুবই ফেভারেট তেলাপিয়া মাছ সহ্য করতেই পারে না।।
তবে আমার কিন্তু তেলাপিয়া মাছের রেসিপি খুবই মজাদার লাগে।। আপনি অনেক সুন্দর ভাবে রেসিপি প্রস্তুত করে আমাদের মাঝে তুলে ধরেছেন দেখেই বোঝা যাচ্ছে কি রকম মজা হয়েছিল।।

 3 years ago 

তেলাপিয়া মাছ টা আমার কাছে ভাজি করে খেতে বেশ ভালোই লাগে।তবে আলু দিয়ে তেমন খাওয়া হয় না।ভাইয়া আপনার রেসিপির কালার দেখে মনে হচ্ছে খেতে বেশ স্বাদের হয়েছে। প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে দেখিয়েছেন। ভালো লাগলো। ধন্যবাদ

 3 years ago 

এই তেলাপিয়া মাছের ভুনা রেসিপি দেখেই সুস্বাদু মনে হচ্ছে। আপনি খুবই মজাদার রেসিপি তৈরি করলেন। আমার খুবই ভালো লেগেছে, শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ঠিকই বলেছেন তেলাপিয়া মাছে কাটা কম থাকায় খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আর এভাবে , আলু এবং টমেটো দিয়ে ভুনা করলে খেতে খুবই সুস্বাদু হয়। রেসিপিটি দেখে বুঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। মজাদার ও লোভনীয় একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

তেলাপিয়া মাছ ভুনা করে খেতে অনেক ভালো লাগে। আমি মনে করি তেলাপিয়া মাছের মধ্যে সবচেয়ে বেশি মজার সবজি হচ্ছে যে আলু। আলু সবজিতে যেমন মজা লাগে অন্য কোন সবজি দিলে এত বেশি ভালো লাগে না। রেসিপির কালার কম্বিনেশন টা অনেক সুন্দর হয়েছে ভাইয়া। অনেক মজার একটি রেসিপি শেয়ার করেছেন দেখে অনেক ভালো লেগেছে ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

তেলাপিয়া মাছের ভুনা রেসিপি দেখে খেতে ইচ্ছা করছে। এই ভুনা রেসিপি পরিবেন অনেক সুন্দর ভাবে শেয়ার করেছেন।দেখে ভালো লেগেছে আমার।

 3 years ago 

তেলাপিয়া মাছ ভুনা করার দারুন একটা পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। এভাবে টমেটো দিয়ে তেলাপিয়া মাছ ভুনা করলে সেটা খেতে অনেক সুস্বাদু হয়ে যায়।

 3 years ago 

ভাইয়া, আপনার সাথে আমার পছন্দের মিল রয়েছে। কেননা তেলাপিয়া মাছ অনেকেই অপছন্দ করলেও আমার কাছে তা খুবই প্রিয়। তাই তেলাপিয়া মাছ বাজারে দেখলে আমি তা নিয়ে আসি। তবে তেলাপিয়া মাছ একটু বড় হলে খেতে বেশ ভালো লাগে। আর হ্যাঁ কাটার পরিমাণ কম বলে, আমিও এই মাছ অনায়াসে খেতে পারি। আপনার তৈরি তেলাপিয়া মাছের ভুনা রেসিপি দেখতে খুবই লোভনীয় হয়েছে। গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। ধন্যবাদ ভাইয়া, মজাদার একটি রেসিপি আমাদের মাঝে তুলে ধরার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64053.69
ETH 1841.16
USDT 1.00
SBD 0.38