নাগা চিকেন রেসিপি।

in আমার বাংলা ব্লগlast year

আজ - ১৬ই ফাল্গুন |১৪৩১ বঙ্গাব্দ, | বসন্তকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।




1000052800.jpg

প্রয়োজনীয় উপকরণঃ


  • চিকেন ।
  • মরিচের গুঁড়া।
  • লবণ।
  • তেল।
  • গোলমরিচ গুঁড়ো।
  • আদা বাটা।
  • রসুন বাটা।
  • সয়াসস।
  • ওয়েস্টার সস।
  • ময়দা।
  • লেবুর রস।
  • নাগা মরিচ।
  • লেবুর রস।

কেমন আছেন সকলে? আশা করছি, ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটি সম্পূর্ণ ভিন্ন রকম রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের রেসিপিটা খুবই স্পেশাল কেননা এই রেসিপিটা আমি নিজে তৈরি করেছি। আর রেস্টুরেন্ট স্টাইল এই নাগা চিকেনটি খেতে অসাধারণ হয়েছে। যদিও এই রেসিপির সম্পূর্ণ ধাপ আমি ক্যামেরা বন্দি করতে পারিনি। আপনারা চাইলে একদিন এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করা যাক।


প্রস্তুত প্রণালীঃ


ধাপ-১ঃ

  • প্রথমে মাংসগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে নেব। এরপর এতে লেবুর রস, গোলমরিচের গুড়া, আদা বাটা, রসুন বাটা, ও সয়া সস দিয়ে মেরিনেট করে রাখবো বেশ কিছুক্ষণের জন্য।

1000052781.jpg

ধাপ-২ঃ


এরপর একটি বাটিতে ময়দা, মরিচের গুঁড়া, গোল মরিচের গুঁড়া ও সামান্য লবন নিয়ে মিশিয়ে নিব।

1000052784.jpg

ধাপ-৩ঃ


এরপর পূর্বে মেরিনেট করা মাংসগুলোকে ময়দার মধ্যে পুডিং করে গরম তেলে ভেজে নিব। এরপর কিছুক্ষণ তেলে ভেজে নেওয়ার পর এটিকে নামিয়ে নিব।

1000052799.jpg

ধাপ-৪ঃ


এবার একটি সস তৈরি করে নিব। আর এই সস তৈরির জন্য প্রথমে প্রাপেনএ বাটার দিয়ে দিব এরপর এরমধ্যে টমেটো সস, ওয়েস্টার সস এবং সয়া সস ও সামান্য চিলিফ্লেক্স দিয়ে দিব। সস গুলোকে একসাথে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে পূর্বের ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিব।

ধাপ-৫ঃ


এরপর খুব ভালোভাবে এটিকে নেড়েচেড়ে নিব।

1000052722.jpg

ধাপ-৬ঃ


এরপর যখন সম্পূর্ণটা হয়ে আসবে তখন এর মধ্যে অল্প নাগা মরিচ কুচি দিয়ে দিব। আর এই মরিচের কারণে এ এর মধ্যে একটি দারুন ফ্লেভার আসে।

1000052719.jpg

সকলকে ধন্যবাদ।


Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 last year 

ভাইয়া রেসিপিটি তো দারুন খেতে হবে দেখেই বোঝা যাচ্ছে। তবে এই প্রথম আপনার রান্না করা দেখে ভালো লাগলো ভীষণ। কতো সুন্দর করেই না রান্নাটা শেষ করলেন।ঝাল ঝাল যেকোনো খাবার আমি ভীষন পছন্দ করি।আপনার রেসিপিটি দেখে ভীষণ লোভনীয় লাগছে।ধাপে ধাপে দারুন মজার এই রেসিপিটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 last year 

আপনার নাগা চিকেন রেসিপিটা দেখে বেশ ভালো লাগলো। বাসায় তৈরী করে এখানো এই রেসিপি টা খাওয়া হয়নি। চার ও পাঁচ নাম্বার ধাপ রেসিপি টাকে পরিবর্তন করে দিয়েছে। ধন্যবাদ।

 last year 

ওয়েস্টার সস রান্নার সময় বেজায় গন্ধ করে তবে রান্নার পর পদ গুলো খেতে কিন্তু ভালোই লাগে।

চাইনিজ মাথায় রেসিপিগুলোতে ওয়েস্টার সসের ব্যবহার আমি প্রচুর ভয় দেখেছি আমরা বাঙালিরা ওইসব খাইনা। আপনার রান্না করা পদটি খুবই ভালো লাগলো। রান্নার টেক্সচারটা খুব সুন্দর এসেছে। মনে হচ্ছে খালি মুখেই সাবাড় করে দেওয়া যাবে ।

 last year 

নাগা চিকেন দেখে তো জিভে জল চলে এলো। বাসায় কখনো নাগা চিকেন তৈরি করা হয়নি। রেসিপিটা দেখে শিখে নিলাম। খুব একটা কঠিন নয়। একবার ট্রাই করে দেখব। দেখে তো মনে হচ্ছে একদম পারফেক্টলি তৈরি করেছেন। ধন্যবাদ ভাইয়া সুস্বাদু একটা রেসিপি শেয়ার করার জন্য।

 last year 

দারুন সুস্বাদু একটি মাংসের পদ রান্না করে আমাদের সঙ্গে শেয়ার করলেন। এই ধরনের মাংস রান্না করবার পর খেতে খুব ভালো লাগে। বিশেষত এই ধরনের রান্না গুলি স্ন্যাক্স হিসেবে ভীষণ ভালো লাগে। অসাধারণ এই রান্নাটি ধাপে ধাপে আমাদের সঙ্গে শেয়ার করবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 last year 

নাগা চিকেন রেসিপি দুর্দান্ত হয়েছে ভাইয়া। আর কালারটাও দারুন এসেছে। দেখেই তো খেতে ইচ্ছা করছে। অসাধারণ একটি রেসিপি তৈরির প্রক্রিয়া উপস্থাপন করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 last year 

নিজের হাতে এত মজাদার রেসিপি তৈরি করে নিলেন দেখেই তো ভালো লাগলো ভাইয়া। দেখেই বুঝতে পারছি, খেতে কতটা দারুন ছিল এই নাগা চিকেন। আপনার রেসিপিটা দেখে আমার নিজেরও খেতে ইচ্ছে করছে। তাই ভাবছি আমিও একবার তৈরি করবো রেসিপিটা।

 last year 

বেশ লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন ভাই। নাগা চিকেন আমার খুব পছন্দ। যদিও সবসময় রেস্টুরেন্টে নাগা চিকেন খাওয়া হয়। কিন্তু কখনো বাসায় তৈরি করা হয়নি। এই রেসিপিটা বাসায় একদিন ট্রাই করতে হবে। বেশ ভালো লাগলো রেসিপিটা দেখে। এতো মজাদার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

বাহ বাহ, ভাইয়া তো দেখছি দারুন রান্না করেন। এত সুন্দর করে রান্না করেছেন যা দেখেই লোভ লাগছে। আসলে এভাবে নাগা চিকেন কখনো খাওয়া হয়নি। আর বাসায় তৈরি করে তো খাওয়াই হয়নি। দারুন একটা রেসিপি তৈরি করেছেন। আর লাস্টের নাগা মরিচটা কুচি করে দিয়েছেন এর কারণে ফ্লেভারটা অনেক বেশি বেড়ে যাবে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59245.05
ETH 1597.65
USDT 1.00
SBD 0.38