সুখে থাকার মূলমন্ত্র।

in আমার বাংলা ব্লগ5 years ago (edited)

আজ - ৩য়া ভাদ্র | ১৪২৮ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

আজ আমি আপনাদের সাথে "সুখে থাকার মূলমন্ত্র" এই শিরোনামে আমার কিছু ব্যক্তিগত কিছু মতামত শেয়ার করব।




ball-1845546_1920.jpg
ছবি এখান হতে নেওয়া হয়েছে।

সুখ হচ্ছে এমন একটি বিষয় যেটি কোন কিছুর বিনিময় কেনা সম্ভব নয়। আমরা প্রয়োজনে হাজার কোটি টাকা উপার্জন করতে সক্ষম হলেও সুখ কখনো কিনতে পারব না। অথচ এই সুখের থাকার মর্ম হাজার কোটি টাকার চেয়ে অধিক। আসলে বড় কোন জিনিস থেকে নয় বরং ছোটখাটো বিষয় গুলো থেকে ও সুখ পাওয়া যায়। বলতে গেলে সুখ হচ্ছে এক ধরনের মনের প্রশান্তি।

আমার মতে যারা সুখী নয় তারাই বুঝবে মূলত সুখে থাকার যথার্থ মূল্য। আর অন্যদিকে যারা সুখী তারা তাদের সুখে থাকার মর্ম না বোঝে বরং আরো সুখের আশায় অসুখী হয়ে পড়ে। ব্যাকুল হয়ে পড়ে আরো সুখের আশায়। কথায় আছে না সুখে থাকতে ভুতে কিলায়। ব্যাপারটা ঠিক ঐরকমই। আর সুখে থাকাটা আহামরি কোন ব্যাপার নয়। শুধুমাত্র নিজের চাওয়া পাওয়াটাকে কিছুটা সীমাবদ্ধ করতে হবে। কেননা যখন আমরা কিছু পায় তখন আরো পাওয়ার ইচ্ছা টা মনের মাঝে জাগ্রত হয়। আর সেটা না পাওয়াটাতেই আমরা আরও অসুখী হয়ে পড়ি। তখন বুঝতে পারি না যে অল্প কিছু পাওয়াটা ও আমাদের জন্য অনেক ছিল। আর এভাবেই মুলত আমরা অসুখী হয়ে পড়ি।


woman-2667455_1920.jpg
ছবি এখান হতে নেওয়া হয়েছে।

এছাড়া সুখে থাকার মানে এই নয় যে, শুধু নিজেই সুখে থাকা বরং অন্য ভাবে চিন্তা করলে বুঝা যায়, অন্যের সুখে থাকার মধ্যেও অনেক সময় সুখী হতে পারি। দেখবেন যখন অন্যের সুখের জন্য বা অন্যের ভালো থাকার জন্য কিছু করলে নিজের কাছেও তা ভালো লাগে। ভালো লাগে যখন নিজের কিছুটা অন্যকে দিয়ে দিই। আমরা যখন অন্যদের জন্য কিছু করি তখন তাদের মাঝে যে হাসি উজ্জল মুখটা থাকে সেটা আসলে মনে প্রশান্তি জাগ্রত করে। আর এভাবেই অন্যকে দেওয়া নেওয়ার মাধ্যমে সুখ লুকিয়ে থাকে। সুখ যদিও কোন কিছুর বিনিময়ে কেনা সম্ভব নয় তবে এটি আহামরি কোনো ব্যাপার নয়। কেননা জীবনের প্রতিটি ক্ষেত্রে সুখ দুঃখ লুকিয়ে থাকে।

টাকাপয়সা অর্থ-সম্পদের এই সবদিকে সুখ না খুঁজে জীবনের ছোটখাটো বিষয়ে সুখ খুঁজে দেখলে দেখবেন অন্য সকলের থেকে আপনি অনেক বেশি সুখী। পরিশেষে বলা যায়, সুখে থাকার মূলমন্ত্র হচ্ছে নিজের চাওয়া পাওয়াকে সীমাবদ্ধ করা,অন্যকে সুখী রাখা এবং ছোটখাটো বিষয়গুলোতে সুখ খুঁজে নেওয়া।

এখানে আমি আমার একান্ত ব্যাক্তিগত মতামত এর আলোকে বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি সকলে এই বিষয়টিকে বুঝতে পারবেন।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।



Support @amarbanglablog by Delegation your Steem Power

100 SP250 SP500 SP1000 SP2000 SP

-cover copy.png

||Community Page|Discord Group||


Sort:  
 5 years ago 

সুখ সম্পর্কে দারুণ ব্যাখ্যা করেছেন ভাইয়া।সত্যি ,আমাদের ছোট ছোট বিষয়ে সুখ খোঁজা উচিত।তাহলে আমরা নিজেদের পাশাপাশি অন্যদের ও সুখী রাখতে পারবো ।ধন্যবাদ আপনাকে।

 5 years ago 

ভাইয়া আপনি সুখের ব্যাখ্যাটি খুবই সুন্দর দিয়েছেন, কিন্তু আমরা সুখ খুঁজে পাই না এর প্রধান কারণ আমরা নিজেই, কারণ আমাদের চাওয়ার কোন শেষ থাকে না, যেমন আমাদের যদি একতলা বাড়ি চাওয়া থাকে আল্লাহ তাআলা যদি আমাদের একতলা বাড়ি তৌফিক দান করেন তারপরেও আমরা পাঁচ তলা বাড়ির যাওয়ার অপেক্ষায় থাকি তাই সুখ আমাদের হাতের নাগালে পৌঁছায় না।

 5 years ago 

খুব সুন্দর লিখেছেন ভাইয়া। আসলেই আমরা সবাই যদি এভাবে ভাবতে পারতাম। অনেক ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 5 years ago 

নিজেদের ছোট ছোট খুশির মুহূর্ত গুলোর মাঝে সুখ খুঁজে নেওয়ার নামই জীবন। আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে।

 5 years ago 

ঠিকই বলেছেন। সুখ কখনোই কেন সম্ভব নয়। সুখ হলো আল্লাহ তাআলার প্রত্যেকটি জিনিস।। সুতরাং এটি সহজে পাওয়া সম্ভব নয়

বেশ ভালোই লিখেছেন ভাই। আপনার লিখাতেই প্রকাশ পেয়েছে আপনি একজন পজেটিভ চিন্তার মানুষ। ধন্যবাদ আপনাকে

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59366.43
ETH 1561.59
USDT 1.00
SBD 0.42