আমের আচার রেসিপি।steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago

আজ - ১৭ই, বৈশাখ |১৪৩০ বঙ্গাব্দ, | গ্রীষ্ম-কাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

আজ আমি আপনাদের সাথে আমের আচার তৈরির রেসিপি শেয়ার করব।




1685208893369.jpg

কেমন আছেন সকালে আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমি চলে এসেছি আপনাদের সাথে নিয়ে। জিভে জল আনানোর মতো একটি খাবার হচ্ছে আচার।

এই ভরা আমের সিজনে আমের আচার হবে না তা কি কখনো হতে পারে। আমাদের বাসায় প্রতিবারের মত এই সিজনেও আমের আচার তৈরি হয়েছে। আজ আমি আপনাদের সাথে বাসায় তৈরি করা সে আমের আচার রেসিপিটি নিয়ে হাজির হয়েছে। এ আমের আমের আচারটি মিষ্টি করে বানানো হয়েছে কেননা আমার টক আচার খেতে খুব একটা ভালো লাগে না। আর এই মিষ্টি আচারগুলো বিরানি কিংবা খিচুড়ির সাথে খেতে খুবই ভালো লাগে। এই আচারটি খেতে সত্যিই খুব মজা হয়েছিল। যাই হোক কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করি -

প্রয়োজনীয় উপকরণঃ


  • কাঁচা আম ।
  • মরিচের গুঁড়া।
  • লবণ।
  • তেল।
  • সরিষা বাটা ।
  • আদা বাটা।
  • রসুন বাটা।
  • চিনি।
  • দারুচিনি, তেজপাতা।
  • পাঁচফোড়ন।


প্রস্তুত প্রণালীঃ


ধাপ-১ঃ

  • প্রথমে কাঁচা আম গুলোকে খসাসহ ভালোভাবে ধুয়ে কেটে নিব ।

IMG_20230518_200004.jpg

IMG_20230518_202207.jpg

ধাপ-২ঃ


এরপর আম গুলোকে অল্প পানি দিয়ে একটু সিদ্ধ করে নিব ।

IMG_20230518_205021.jpg

ধাপ-৩ঃ


আঙ্গুলে সিদ্ধ হয়ে গেলে পানি ছড়িয়ে নিব।

ধাপ-৪ঃ


এরপর পাঁচফোড়ন গুলোকে টেলে গুড়ো করে নিব।

IMG_20230518_210330.jpg

ধাপ-৫ঃ


এরপর একটি পাত্রে সরিষার তেল গরম করতে দিব। সরিষার তেল গরম হয়ে গেলে এর মধ্যে রসুন , দারচিনি, তেজপাতা পাঁচফোড়ন ও শুকনা মরিচ দিয়ে দিব।

ধাপ-৬ঃ


এরপর তেলের মধ্যে সিদ্ধ করে রাখা আমগুলো ও বেটে রাখা সরিষা দিয়ে দিব।

IMG_20230518_210905.jpg

IMG_20230518_211019.jpg

ধাপ-৭ঃ


এরপর পরিমাণমতো চিনি দিয়ে দিব।

ধাপ-৮ঃ


অল্প জ্বালে আচারগুলোকে কিছুক্ষণ গলিয়ে নেবো চুলার মধ্যে।

ধাপ-৯ঃ


যখন আচার রংটা কালো বর্ণের ধারণ করবে তখন এটিকে নামিয়ে নেব।

ধাপ-১০ঃ


এভাবেই তৈরি হয়ে গেলে আমাদের আমের আচার।

IMG_20230519_173459.jpg

IMG_20230519_173452.jpg

সকলকে ধন্যবাদ।


Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

আহা আমের মিষ্টি আচার দেখেই জিভে জল চলে এসেছে। এটা নিঃসন্দেহে লোভনীয় রেসিপি। বেশ গুছিয়ে ধাপে ধাপে দেখিয়েছেন ভাই, ইনশাআল্লাহ আমরাও চেষ্টা করবো তৈরি করার।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Hi @moh.arif,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 3 years ago 

আমার কাছেও টক আচার তেমন বেশি ভালো লাগে না।তবে আমের মিষ্টি আচার আমিও পছন্দ করি। কিন্তু এবার আর আচার দেওয়ার মতো সুযোগ হয়নি। এই আচার সত্যি খিচুড়ি কিংবা বিরিয়ানির সাথে খেতে অনেক ভালো লাগে। আপনার আচার দেখে জিভে জল চলে আসলো। আপনি খুব সুন্দর ভাবে আচার তৈরির পদ্ধতি বর্ণনা করেছেন। ভরদুপুরে এমন আচার দেখে লোভ সামলানো কঠিন। ধন্যবাদ ভাইয়া জিভে জল আসা রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

ভাইয়া আপনি আজকে লোভনীয় রেসিপি শেয়ার করেছেন। আমের আচার রেসিপি দেখে তো লোভ সামলাতে পারলাম না। অনেক সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপনা করেছেন। আমিও শিখে নিলাম।

 3 years ago 

আমের আচার রেসিপি দেখেই তো জিভে পানি চলে এলো ভাইয়া। এই ধরনের রেসিপি দেখলে লোভ সামলানো কঠিন হয়ে যায়। আমের আচার আমার খুব পছন্দ। এই সিজনে আমের আচার তৈরি করে আমরা সারা বছর খেতে পারি। আমের আচার পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। যাইহোক এমন মুখরোচক একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

বর্তমানে আমের মৌসুম চলছে আমের আচার তৈরি করে না করলে তা কি আর হয়। আমার কাছে গরমের সময় আমের আচার খেতে দারুন লাগে। ভাই আপনিও দেখছি অনেক সুন্দর আচার তৈরি করতে পারেন ভালো লাগলো।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 3 years ago 

আমের আচার আমারও খুবই পছন্দের। তবে আচারে আমি টক মিষ্টি দুটোই রাখি। টক মিষ্টি আচার আমার কাছে বেশ ভালো লাগে। খিচুড়ির সাথে আচার খেতে আমি ভীষণ পছন্দ। আপনার আচারের রেসিপি দেখে জিভে জল চলে আসলো। তৈরি করার ধাপগুলো খুব সুন্দর ভাবে গুছিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। সুস্বাদু ও মজাদার আমের আচারের রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

টক আচার খেতে আমিও পছন্দ করি না। আমের আচার যদি একটু মিষ্টি হয় তাহলে খেতে অনেক ভালো লাগে। তবে আমিই বোধহয় একমাত্র ব্যক্তি যে এই সিজনে আমের আচার বানাইনি। হায়রে অভাগা আমি 😅। লোভনীয় একটি রেসিপি আমাদের সবার মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64459.31
ETH 1884.15
USDT 1.00
SBD 0.37