টুকটাক কেনাকাটা।steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আজ - ২৮শে শ্রাবণ |১৪৩০ বঙ্গাব্দ, | বর্ষা-কাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।




IMG_20230810_200901.jpg

কেমন আছেন সকালে? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে মূলত আমার কিছু কেনাকাটার জিনিস আপনাদের সাথে শেয়ার করব। আসলে ছেলেদের শপিং বলতে আর কি, খুব বেশি প্রয়োজন না হলে খুব একটা কিছু কেনা হয় না আমাদের। অন্তত আমি খুব বেশি ফ্যাশন সচেতন মানুষ নয়। আমি খুব সিম্পল এবং নরমাল থাকতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। তাই সেভাবে আসলে খুব শপিং করা আমার একদমই হয় না। আসলে আমাদের ছেলেদের নিজেদেরকে সাজাতে অত শত জিনিসের প্রয়োজন হয় না। একটা জামা প্যান্ট হলে দিব্বি চলে যায় আমাদের। আর আমাদের শপিং এর পিছনে খুব একটা ব্যয় ও হয় না আমরা ব্যয় করি বিভিন্ন ডিভাইস কিনার পেছনে।

যাইহোক অনেকদিন ধরে কিছু জিনিস কেনার ছিল। তবে সময় করে উঠে পারছিলাম না মার্কেটে যাওয়ার জন্য। এছাড়াও সপ্তাহখানেক ধরে প্রচন্ড ওয়েদার খারাপ হওয়ার কারণে বাইরে বের হওয়া যাচ্ছিল না একদমই। তবে ওয়েদারটা কিছুটা ভাল হাওয়া ভাবলাম প্রয়োজনীয় জিনিসগুলো কিনে নিয়ে আসি।

তো যেভাবা সে কাজ বিকেলের দিকে বেরিয়ে পড়ি আমাদের এখানে সবথেকে বড় পাইকারি বাজার নিউমার্কেটে। আসলে আমি মনে করি প্রত্যেকটা জায়গায় নিউমার্কেট নামে একটি পাইকারি বাজার আছে। দেখুন ঢাকাইয়া কিন্তু একটা নিউমার্কেট আছে এরপর আমরা যখন কলকাতা যাই তখনো দেখলাম ওখানে একটা নিউ মার্কেট আছে। বড়ই অদ্ভুত তাই না। প্রত্যেকটা জায়গায় এই নিউমার্কেট নামের একটি জায়গা আছে।

যাইহোক, খুব বেশি কেনাকাটা করার একদম ইচ্ছে ছিল না। আর ওই দিন ছিল বৃহস্পতিবার তাই তাড়াতাড়ি ফিরে আসার একটু তাড়া ছিল। কারণ আপনারা তো জানেন এই বৃহস্পতিবার মানেই হচ্ছে অন্যরকম একটা ব্যস্ততা আমাদের, আর সাথে ভালোলাগা তো রয়েছেই কারণ একটি দিনেই আমরা সকলে একত্রিত হয় । যাইহোক বেশি সময় নষ্ট না করে আমার প্রয়োজনীয় জিনিসগুলো ফটাফট আমি কিনে নিয়ে আসি। আর সন্ধ্যার দিকে মোটামুটি আমি বাসায় ফিরে আসি।

IMG_20230810_201108.jpg

IMG_20230810_200948.jpg

আমি যা যা কিনেছি তা হল একটি "ট্রিমার "। খুব বেশি প্রয়োজন ছিল এটি আমার। আগের ট্রিমার হঠাৎ করে নষ্ট হয়ে গিয়েছিল চার্জ নিচ্ছিল না। তাই এবার একটু ভালো দেখে নিয়েছি দেখা যাক কতদিন টিকে এটি। এরপর একটি মোবাইল ব্যাগ নিয়েছিলাম । এটি মূলত মোবাইলটাকে ওয়াটারপ্রুফ রাখবে ফলে বৃষ্টি পানিতে ভিজলেও কোন সমস্যা হবে না। এখন যেহেতু মাঝে মধ্যে বৃষ্টি পড়ছে তাই দেখা যায় বাহিরে বের হলে মোবাইল ভিজে যায়। ফলে অনেক সমস্যায় পড়তে হয় তাই মূলত এরকম একটি ওয়াটারপ্রুফ ব্যাগ কিনে নিয়েছি। আর এটার একটি সুবিধা হচ্ছে ব্যাগের উপরেও খুব সুন্দরভাবে স্কিন টাচ কাজ করে। আসলে অনলাইনে এরকম একটি কভার দেখে অনেক আগে থেকেই কিনবে কিনবে ভাবছিলাম অবশেষে কিনে নিলাম। খুবই কাজের একটি জিনিস আমার মত এটি। এরপর আরো কিছু কেনাকাটা হয়েছে যেমন ছাতা, চার্জার লাইট এরপর টুকটাক আরো অনেক জিনিস। সেগুলার আর নাইবা দেখালাম। তো এই ছিল আমার টুকটাক শপিং।

IMG_20230812_095018.jpg

IMG_20230812_095011.jpg

যাইহোক আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী দিন অন্য কোন বিষয় নিয়ে। আল্লাহাফেজ ।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

এটা ঠিক ই বলেছেন নিউ মার্কেট কলকাতায় ও দেখেছি।কেনাকাটাও করেছিলাম।আর ঢাকার নিউ মার্কেট তো আমার বাসার কাছেই।তাই যাওয়া হয়।তবে চট্টগ্রামেও নিউ মার্কেট আছে জানা ছিল না।আর যাওয়া ও হয়নি।আপনি অনলাইনে দেখে খুব প্রয়োজনীয় একটি মোবাইল ব্যাগ নিলেন।এটা খুব প্রয়োজনীয় বলেই আমি মনে করি।আর এই বৃষ্টির সময়।এরপর ছাতা ও খুব প্রয়োজনীয়। কেনাকাটা নিয়ে খুব সুন্দর অনুভূতি শেয়ার করলেন। অনেক ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Hi @moh.arif,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 3 years ago 

আসলেই ছেলেদের নিজের জন্য তেমন বেশি কিছু লাগে না। তবে যেগুলো একান্ত প্রয়োজন সেগুলো তো কিনতেই হয়। ভালো কথা মনে করেছেন, আমার একটা ট্রিমার কিনতে হবে।
আর মোবাইল ব্যাগটা এখন বেশ জরুরি হয়ে পড়েছে।

 3 years ago 

ট্রিমার কিন্তু সত্যি প্রয়োজনীয় একটি জিনিস। তা না হলে তো একেবারে মজনু হয়ে যেতে হয়। আমার মনে হয় কি ভাইয়া জানেন ? সব জায়গায় যে নতুন বড়সড় শপিংমল করা হয় সেটার নামই নিউ মার্কেট রেখে দেয়। তবে আপনার ট্রিমারের সাথে ক্রয় করা ওয়াটার প্রুপ ব্যগ টি কিন্তু বেশ হয়েছে। ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে আপনার কেনাকাটার মুহূর্তটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আমি খুব বেশি ফ্যাশন সচেতন মানুষ নয়।

আসলে ভাই আমি মনে করি ছেলেরা নিজের জন্য তেমন কোন জিনিসই কেনাকাটা করে না। আসলে ভাই এখন যে কোন এলাকায় বড় শপিংমল তৈরি হলে সেই শপিংমলের নাম দেয়া হয়নি নিউ মার্কেট। আপনি ট্রিমার কিনেছেন এবং ট্রিমারের সাথে একটি মোবাইলের ব্যাক পার্ট কিনেছেন জেনে বেশ ভালো লাগলো। আপনি যে ফ্যাশন সচেতন মানুষ নন এটা বুঝবো কিভাবে যদি সামনাসামনি দেখি কখনো তাহলে এটা বলতে পারতাম ভাই। ধন্যবাদ এত সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

সত্যি বলতে ভাইয়া ছেলেদের তেমন কিছু কেনাকাটা করা লাগেনা প্রয়োজনীয় জিনিস ছাড়া। সত্যি বলতে কবে থেকেই মনে মনে করতেছি যে একটি ট্রিমার কিনতে হবে। কারণ সেলুনের দোকানে শুধু দাড়ি কাটতে গেলেও অনেক সময় বসে থাকতে হয় সিরিয়াল দিয়ে। এবং শুধু দাড়ি কাটতেও ট্রিমার দিয়ে ৩০ টাকা করে নেয়। আমারও একটা ট্রিমার কেনা লাগবে ভাইয়া। ট্রিমার থাকলে টাকাও বাঁচলো সময়ও বাঁচলো। ধন্যবাদ এত সুন্দর কেনাকাটা অনুভূতি শেয়ার করার জন্য।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 3 years ago 

আপনি ঠিক বলেছেন ভাই, সব জায়গায় মনে হয় নিউ মার্কেট আছে। গতকাল রাতে ঢাকার নিউমার্কেটে গিয়েছিলাম বাসার জন্য কিছু কেনাকাটা করতে। কলকাতার নিউমার্কেটে বেশ কয়েক বছর আগে গিয়েছিলাম। যাইহোক ট্রিমার নষ্ট হয়ে যাওয়াতে নতুন একটি ট্রিমার কিনেছেন। দেখে খুব ভালো লাগলো। বাহিরের ট্রিমার গুলো খুব ভালো হয়। আমি প্রায় তিন বছর ধরে সাউথ কোরিয়া থেকে ক্রয় করা একটি ট্রিমার ব্যবহার করছি। এখনো খুব ভালো সার্ভিস দিচ্ছে। যাইহোক আশা করছি ভালো সার্ভিস দিবে আপনার ট্রিমারটি। আপনার জন্য শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সবসময় সেলুনিতে যাওয়া হয়ে উঠেনা তাই আমিও আপনার মতো বাসাই ট্রিমার ব্যবহার করি ভাইয়া।বৃষ্টির থেকে মোবাইল সেফ রাখার জন্য ওয়াটারপ্রুফ ব্যাক কভার কিনেছেন আরো টুকি টাকি লাইট, ছাতা ইত্যাদি প্রয়জনিও জিনিষ গুলো কিনেছেন।ধন্যবাদ ভাই আপনাকে আপনার কেনাকাটার কিছু মুহূর্ত শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.077
BTC 63074.17
ETH 1657.75
USDT 1.00
SBD 0.41