প্রথম কম্পিউটার পাওয়ার অনুভূতি।
আজ- ২৬ই ভাদ্র , | ১৪২৯ , বঙ্গাব্দ | শরৎকাল ||
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
ছবি এখান হতে নেওয়া হয়েছে।
বাংলাদেশ প্রথম কম্পিউটার আনা হয় আজ থেকে মাত্র ৫৮ বছর আগে। আর বাংলাদেশের প্রথম ইন্টারনেট সেবা চালু হয় ১৯৯৬ সালে অর্থাৎ আজ থেকে প্রায় ২৬ বছর আগে।
ছবি এখান হতে নেওয়া হয়েছে।
যাইহোক এতক্ষণ পর্যন্ত কম্পিউটারের ছোটখাটো ইতিহাস আপনাদের সামনে তুলে ধরলাম। এখন আসি আমার জীবনের প্রথম কম্পিউটার পাওয়ার ইতিহাসটির সম্পর্কে।
সময়টি খুব বেশি পুরোনো নয়। মাত্র কয়েকটি বছর আগের কথা। সম্ভবত সালটা ছিল ২০১১। আমি যখন ক্লাস নাইনে তখন আমাদের বাসায় প্রথম কম্পিউটারটি আসে। কম্পিউটার টির মডেল ছিল Windows XP, LCD monitor এর। আমার মনে আছে, তখন আব্বু পেনশনের টাকা জমিয়ে বিশ হাজার টাকা দিয়ে ওই কম্পিউটারটি কিনেছিলেন। তবে দুঃখজনক বিষয় হলো ওই কম্পিউটারটি বেশিদিন সার্ভিস দেয় নি। কয়েকদিন পরপর বিভিন্ন সমস্যা হতো আর মেকানিকের কাছে নিয়ে যাওয়া লাগত।
যাই হোক, খুব যে বেশি প্রয়োজন এ কম্পিউটারটি কেনা হয়েছিল তা কিন্তু নয়। এমনিতে শখ করে কেনা হয়েছে কম্পিউটারটি।
যদিও কম্পিউটারের সম্পর্কে ওই সময়টাতে আমার অতটা ভালো জ্ঞান ছিল না। গেম খেলা গান শোনা, সিডি দিয়ে মুভি দেখা এ সবকিছুই ছিল মূলত আমার তখন কম্পিউটারের প্রধান কাজ। বাইরে খেলাধুলা পড়াশোনা বাদ দিয়ে একবার তো কম্পিউটারে গেম খেলার প্রতি বেশ আসক্তি হয়ে গিয়েছিলাম। আর কম্পিউটার গেম যে কতটা আসক্তিকর সেটা নিশ্চয়ই আপনারা সকলেই জানেন। যাই হোক পরবর্তীতে পরিবারের শাসনের কম্পিউটারের গেমস খেলার এই আসক্তি টি কেটে গিয়েছিল।
এভাবে ওভাবে করে সময় অনেকটাই কেটে যাচ্ছিল। তখন আর কম্পিউটার আগের মত আর চালানো হতো না। একটা জিনিস কি প্রথম প্রথম যেকোনো জিনিসের প্রতি একটি অন্যরকম কৌতুহল থাকে পরবর্তীতে জিনিসটি যখন পুরনো হয়ে যায় তখন সেই জিনিসটির প্রতি কৌতুহলী কমতে থাকে। আমার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল প্রথম প্রথম কম্পিউটার নিয়ে বেশ মেতেছিলাম পরবর্তীতে কম্পিউটারটা তেমন চালানোই হতো না। আর তখন তো কম্পিউটারে ইন্টারনেট ব্যবস্থা এতটা সক্রিয় ছিল না।
আমার একজন গৃহ শিক্ষক ছিলেন আমাকে ইংলিশ সাবজেক্টেটি পড়াতেন। বেশ কয়েক বছর ধরে আমি ওনার কাছে পড়েছি। অনেক ভালো বুঝাতেন এবং আমার একজন প্রিয় শিক্ষক ছিলেন। ওনিই আমাকে সবসময় আগ্রহ যোগাতেন কম্পিউটার শিখার প্রতি। আসলে আমার ওই শিক্ষক ছিলেন একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। পরবর্তীতে তিনি যখন পড়াশোনা শেষ করেন। তখন খুব ভালো একটি সেক্টরে জব পান। আর ওনার ওই সাফল্য দেখে আমি বেশ অনুপ্রাণিত হয়েছি। তাই আমিও চেয়েছিলাম কম্পিউটার নিয়ে পড়ার। আসলে আমি করি,আমরা যা করতে চাই তা অন্য কাউকে না কাউকে দেখে অনুপ্রাণিত হয়েই করি।
যাইহোক, যে কথা বলছিলাম, জীবনে প্রথম যে কোন জিনিস পাওয়ার অনুভূতিটি হচ্ছে সম্পূর্ণ আলাদা। আমাদের বাসায় যখন প্রথম কম্পিউটার আসে তখন সেই অনুভূতিটা ছিল সম্পূর্ণ অন্যরকম যা বলে কখনোই প্রকাশ করা সম্ভব নয়।
সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
প্রথম প্রথম নতুন সব কিছুর অনেক বেশি কদর থাকে আর সব কিছুর ক্ষেত্রেই,, আস্তে আস্তে তার প্রয়োজনের সাথে সাথে কদর ও কমে যায়, তবে আমি ও যখন প্রথম কম্পিউটার পায় শুধু গান শুনা আর অংকন ছাড়া কিছুই বুঝতাম না আর সেই কম্পিউটার ও নিজেদের ছিল না প্রাইভেট পড়তে গিয়ে টিচারের বাসায় এই সব করতাম, টিচার পরিবার নিয়ে আমাদের পাশের ফ্ল্যাট এ ভাড়া থাকতো। যায় হোক আপনার প্রথম কম্পিউটার পাওয়ার অনুভূতি জানতে পেরে ভালো লাগলো।
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
যেকোনো কিছুই জীবনে প্রথম পাওয়ার অনুভূতি সত্যি ভিন্ন রকমের। কম্পিউটারের বিভিন্ন গেম গুলোর প্রতি সত্যিই সবাই আসক্ত হয়ে পড়তো। কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে হয়তো সবাই পরিবারের চাপে নিজেকে শুধরে নিয়েছে। যেমনটি আপনি নিয়েছেন। তবে আপনি আপনার স্যারের কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছেন জেনে ভালো লাগলো। সত্যি কথা বলতে কোন সফলতা অর্জনের পিছনে অন্য কারো অনুপ্রেরণা অনেক বেশি কাজে লাগে। কারণ একজনের সফলতা দেখেই আরেকজন অনুপ্রাণিত হয়। ভাইয়া আপনার অনুভূতিগুলো তুলে ধরার জন্য এবং প্রথম কম্পিউটার পাওয়ার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।
সত্যি কথা বলেছেন ভাইয়া -জীবনে যে কোনো জিনিস প্রথম পাওয়ার অনুভূতি অনেক আলাদা। আমার ও প্রথম ল্যাপটপ পাওয়ার বেশ সুন্দর অনুভূতি রয়েছে। আপনার পোষ্টটি পড়ে সত্যি অনেক ভালো লাগলো। এবং কিছুটা আমার সাথে মিলে যায়। যখন প্রথম ল্যাপটপ পেয়েছিলাম তখন সেটা নিয়ে অনেক মাতামাতি ছিল। তবে বেশিরভাগ সময় মুভি দেখা এবং গান শোনাতেই ব্যবহার করা হতো। এখন অবশ্য ব্যাপারটা পুরোপুরি পাল্টে গেছে। এখন আর ওইসব করার তেমন সময় পাইনা। ধন্যবাদ ভাইয়া সুন্দর এই পোস্টটির জন্য।
আপনার প্রথম কম্পিউটার পাওয়ার অনুভূতি পড়ে খুব ভালো লাগলো ভাইয়া। আসলে যে কোন জিনিস প্রথমবার পাওয়ার অনুভূতিটা সবসময় অন্যরকম হয়। কম্পিউটার গেম গুলোতে খুব সহজেই যে কেউ আসক্ত হয়ে যেতে পারে। একটা সময় ছিল যখন আমিও প্রচুর পরিমাণে গেমস খেলতাম এই কম্পিউটারে। তবে বড় হওয়ার পর এই ধরনের অভ্যাসগুলো একদমই নেই। আমার মনে হয় এরকম একটু আসক্তি প্রায় সবারই হয়ে থাকে। অনুভূতি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।
বলা যায় আধুনিক বিশ্বায়নে কম্পিউটার একটি অনসিকার্য ডিভাইস।তবে নতুন নতুন সব জিনিসের প্রতি একটা আগ্রহ থাকে যেটা পরবর্তীতে আসক্তিতে পরিণত হয়।আপনার কপাল ভালো সেই আসক্তি কাটিয়ে উঠতে পেরেছেন।😍
Hi @moh.arif,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Come and visit Italy Community
আপনার প্রথম কম্পিউটার পাওয়ার অনুভূতি পড়ে বেশ ভালো লাগলো । আসলে সত্যি প্রত্যেকটা ক্ষেত্রেই নতুন কিছু পাওয়ার এক অনন্য ত্রিপ্তি আছে যা ভাষায় প্রকাশ করা যায় না। ভালো একটি লেখা ছিল। আপনার এই অনুভূতি আমাদের মাঝে প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ।
windows xp ছিলো লিজেন্ডারি একটি অপারেটিং সিস্টেম। সেই আমল এর কম্পিউটার মানে ভালো আগেই আপনি কম্পিউটার এর অনুভূতি পেয়েছেন। ২০১১ সালে আমি মনে হয় তখন ৬ষ্ঠ শ্রেণীতে পড়ি। আমি প্রথম কপিউটার হাতে পেয়েছিলাম ২০১৬ এ। যদিও সেটা ল্যাপটপ ছিলো। যাক আমিও সেটার অনুভূতি শেয়ার করবো একদিন।