মজাদার হাঁসের মাংসের ভুনা রেসিপি।

in আমার বাংলা ব্লগ5 years ago

আজ- ৯ই পৌষ | ১৪২৮ , বঙ্গাব্দ | | হেমন্ত-কাল | শুক্রবার |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

আজ আমি আপনাদের সাথে হাঁসের মাংসের ভুনা রেসিপি শেয়ার করব।




1640353963089-01.jpeg

শীতকালে অন্যতম মজার একটি খাবার হচ্ছে হাঁসের মাংস। যদি ও সবসময় হাঁসের মাংস খাওয়া যায় তবে আমরা সাধারণত শীতকালে বেশি হাঁস খেয়ে থাকি। কেননা এই সময়টাতে হাঁসের মাংসের মধ্যে আলাদা একটি মজা থাকে। আর আজকের এই হাঁসের মাংস এটি সত্যিই খেতে খুব মজা হয়েছিল। আমার আন্টি বাড়ি থেকে আসার সময় আমাদের জন্য এই হাঁসটি নিয়ে এসেছিলে। আর দেশি হাঁস হাওয়াই খেতে অনেক মজা হয়েছিল। যাইহোক আজকের এই হাঁসের মাংস কিভাবে রান্না করা হয়েছে তা আপনাদের সাথে শেয়ার করছি -

প্রয়োজনীয় উপকরণঃ


  • পেঁয়াজ কুচি।
  • মরিচের গুঁড়া।
  • লবণ।
  • তেল।
  • জিরা বাটা।
  • আদা বাটা।
  • রসুন বাটা।
  • হাঁসের মাংস।
  • আলু।
  • তেজপাত, এলাচ, দারুচিনি।


প্রস্তুত প্রণালীঃ


ধাপ-১ঃ

  • প্রথমে মাংসগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে নেব।

IMG_20211216_171115.jpg

IMG_20211216_181043.jpg

ধাপ-২ঃ


  • কেটে রাখা মাংস গুলোতে সব মসলা অর্থাৎ মরিচের গুঁড়া, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, এলাচ, দারুচিনি, তেজপাতা, হলুদের গুঁড়া, লবণ, পেঁয়াজ কুচি সবকিছু দিয়ে ভালোভাবে মেখে নিব।

  • এরপর একটি পাত্রে তেল গরম করে দিব।

IMG_20211216_200407.jpg

  • তেল গরম হয়ে গেলে মসলা মাখানো মাংস গুলো দিয়ে দিব।

IMG_20211216_200533.jpg

ধাপ-৩ঃ


  • তেলের মধ্যে মাংসগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দিব।

IMG_20211216_200645.jpg

ধাপ-৪ঃ


  • মাংসগুলোকে বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নেব।

ধাপ-৫ঃ


  • এরপর মাংসএ আলু দিয়ে দিব।

IMG_20211216_202841.jpg

IMG_20211216_204254.jpg

ধাপ-৬ঃ


  • এরপর মাংসগুলোকে ভালোভাবে রান্না করবো।

ধাপ-৭ঃ


  • রান্না হয়ে গেলে মাংসগুলোকে নামিয়ে নিব।

ধাপ-৮ঃ


  • ব্যাস এইভাবেই তৈরি হয়ে গেল মজাদার হাঁসের মাংস ভুনা।

সকলকে ধন্যবাদ।


Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 5 years ago 

ভাইয়া হাঁসের মাংসের ভুনা রেসিপি টি দেখতে অতি লোভনীয় হয়েছে। আমি ব্যক্তিগতভাবে হাঁসের মাংস খেতে খুবই পছন্দ করি। হাঁসের মাংসের ভুনা তৈরীর প্রতিটি ধাপের বর্ণনাগুলো পড়ে আমি সম্পূর্ণ মুগ্ধ হয়ে গেছি। অসাধারণ সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। এত সুন্দর একটি পোষ্ট উপহার দেওয়ার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা।

ভাই প্রথমেই আপনাকে জানায় মন থেকে ধন্যবাদ। আমি প্রতিবার বাড়িতে গেলে হাসের মাংস না খেয়ে আসি না। হাসের মাংস আমার এতো প্রিয় একটি খাবার যা বলে বুঝাইতে পারবো না। আমার সেই প্রিয় খাবারের রেসিপি আপনি শেয়ার করেছেন। এবং অনেক সুন্দর করে ধাপে ধাপে উপস্থাপন করেছেন ব্যক্তিগত ভাবে আমাকে খুবই ভালো লেগেছে।

গ্রামে এখনো আমরা হাঁসের মাংসের ভুনা এই ভাবে রান্না করে আমাদের বন্ধুরা সকলে মিলে পিকনিক খায়। আপনার রান্নার রেসিপি টা খুব সুন্দর ছিল ভাইয়া। খুব সুন্দর ভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া।

 5 years ago 

আপনি আমাদের দেখানো খাবারটি সুস্বাদু দেখাচ্ছে।
তোমার রান্না দেখে ক্ষুধা লাগছে।

 5 years ago 

ভাইয়া,আপনি একদম ঠিক বলেছেন শীতকালে হাঁসের মাংসের মধ্যে আলাদা একটা স্বাদ থাকে।হাঁসের মাংস ভাইয়া আমার খুবই খুবই পছন্দের শীতের দিনে হাঁসের মাংস টা খেতে আমি খুবই পছন্দ করি। আপনার রান্না করা হাঁসর মাংসের দেখে আমার জিভে জল এসে যাচ্ছে। আপনার রান্না করার তরকারি টি অতুলনীয় লাগছে মনে চাচ্ছে এখনি খেয়ে ফেলি। হাঁসের মাংসের তরকারির সাথে আবার আলু দিয়েছেন তাহলে তো স্বাদ আরো বেশি হয়েছে।ভাইয়া, হাঁসের মাংস রান্না করার প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।অসংখ্য ধন্যবাদ ভাইয়া এতো সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন।

 5 years ago (edited)

হাঁসের মাংসের ভুনা রেসিপি টি দেখতে অনেক লোভনীয় লাগছে। হাঁসের মাংস আমার প্রিয় একটি খাবার । এই রেসিপিটি অনেকদিন হলো খাওয়া হয়না। রেসিপিটি দেখে আমার জিভে জল চলে এসেছে। রেসিপি টির প্রতিটি ধাপ আপনি অনেক গুছিয়ে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এটি খেতে অনেক সুস্বাদু আমি অনেকবার খেয়েছি এটা এবং আপনার
হাঁসের মাংস রেসিপিটিও মনে হচ্ছে অনেক সুস্বাদু রেসিপি তৈরি হয়েছে। ধন্যবাদ আপনাকে এই সুস্বাদু রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 5 years ago 

দাদা হাঁসের মাংস টা দেখতে জব্বর হয়েছে । একদম শেষের ছবিটা দেখে তো লোভ সামলে রাখতে পারছি না । শীতের দিনে হাঁসের মাংস খাওয়ার আলাদা একটা মজা আছে। শীতের দিনে হাঁসের শরীরে যে একটা তেল হয় সেটার জন্য খেতে বেশি মজা লাগে । ধন্যবাদ ভাই এত মজার একটা রেসিপি আমদের সাথে শেয়ার করার জন্য ।

 5 years ago 

শীতকালে হাঁসের মাংস খেতে খুবই ভালো লাগে। শীতকাল এলেই হাঁসের মাংসের স্বাদ যেন আরো বেশি বৃদ্ধি পায়। হাঁসের মাংস রেসিপি দেখে খেতে ইচ্ছে করছে ভাইয়া। দেখেই বোঝা যাচ্ছে হাঁসের মাংস খেতে খুবই সুস্বাদু হয়েছে। মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 5 years ago 

শীতকালে অন্যতম মজার একটি খাবার হচ্ছে হাঁসের মাংস।

ভাইয়া আপনি একদম ঠিক বলেছেন শীতকালের অন্যতম মজার খাবার হলো হাঁসের মাংস ভুনা। শীতকাল এলেই হাঁসের মাংস খাওয়ার চাহিদা বেড়ে যায়। আপনি অনেক সুন্দর করে হাঁসের মাংস ভুনা রেসিপি উপস্থাপন করেছেন। অনেক মজাদার ও লোভনীয় একটি রেসিপি আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 5 years ago 

আপনার রেসিপি খুব ভাল হয়, আপনি ভাগ হিসাবে আমি সম্ভবত একটি রান্না করতে হবে

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 61578.51
ETH 1697.55
USDT 1.00
SBD 0.38