"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৩৫ || ব্রেড চিকেন পকেট।

in আমার বাংলা ব্লগ3 years ago

আজ - ২০ই, বৈশাখ |১৪৩০ বঙ্গাব্দ, | গ্রীষ্ম-কাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।




1683094023944.jpg
ছবিঃ ব্রেড চিকেন পকেট।

আজ চলে এলাম ৩৫ তম কনটেস্টে অংশগ্রহণ করতে। কমিউনিটিতে সব সময় চেষ্টা করা হয় মাসে অন্তত দুইটা করে হলেও বিভিন্ন কনটেস্টের আয়োজন করতে এবং প্রতিটি কনটেস্টের মধ্যে থাকে ভিন্নতা। ঠিক তেমনি এবারে কনটেস্ট ও একটি ভিন্ন বিষয় নিয়ে তৈরি করা হয়েছে। এবারের কনটেস্ট টা যেহেতু রান্না সম্পর্কিত তাই এবারের কনটেস্টটি সকলের অংশগ্রহণের মাধ্যমে কমিউনিটিটা খাবারের ঘ্রাণে একেবারে মুখরিত হয়ে উঠবে আশা করা যায়। আর আরেকটি বিষয় হল এবারের এই সুন্দর কনটেস্টের বিষয় নির্ধারণ করেছে আমাদের সকলের প্রিয় @swagata21 আপু। আর সত্যি এবারের প্রতিযোগিতা বিষয়বস্তুতি সত্যিই খুব দারুণ।

যাই হোক, আমরা বাঙালি বরাবরই ভোজন রসিক। তাই কোথাও একটু খাবারের গন্ধ পেলেই ঝাঁপিয়ে পরি। তবে আমরা যেমন খেতে ভালবাসি ঠিক তেমনি খাবার বানাতেও পছন্দ করি।

বেশ অনেকদিন হলো আমার তেমন কোন কনটেস্ট অংশগ্রহণ করা হয় না। প্রতিবারের কোন কনটেস্ট আয়োজন করা হলে আমি সবসময় চেষ্টা করি তা তে অংশগ্রহণ করতে। শুরুর দিকে কন্টেস্টের অংশগ্রহণ করার প্রতি আগ্রহ থাকলেও শেষ পর্যায়ে এসে সেটি আর হয়ে ওঠে না। তবে এবারের কনটেস্টে অংশগ্রহণ করার এই সিদ্ধান্তটা একেবারে হঠাৎ করেই নেওয়া। এছাড়া ও এবার কনটেস্ট টি যেহুতু আমার খুবই প্রিয় একটি আইটেমের উপর ভিত্তি করে তৈরি করা। তাই এই কনটেস্টে অংশগ্রহণ না করে থাকতে পারলাম না।

আসলে চিকেন জিনিসটা এমন যে, এটিকে যেভাবে রান্না করা হোক না কেন সেভাবেই খেতে মজা। আর এই চিকেন দিয়ে যে কত শত শত রেসিপি তৈরি করা যায় তা আমাদের কল্পনারও বাহিরে। যেহেতু এবারের কনটেস্ট চিকেন এর রেসিপি তাই এবারে কনটেস্টে অংশগ্রহণ করার জন্য আমি চেষ্টা করেছি ভিন্ন একটি চিকেনের রেসিপি তৈরি করার। যদিও আমি জানি যে আপনারা আমার থেকে আরো ইউনিক এবং সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করবেন আর আপনাদের সেই সুন্দর এবং ইউনিক রেসিপি গুলোর আমি দেখার অপেক্ষায় আছি। যদিও আমি এই কনটেস্টে বিচারক মন্ডলীর স্থানে আছি তারপরও আপনাদের সাথে কনটেস্ট অংশগ্রহণ করার আরও একটি বড় কারণ হচ্ছে আপনাদেরকে উৎসাহিত করা। আসলে যেকোনো প্রতিযোগিতায় বিজয় হওয়া ছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্যে একটা আলাদা আনন্দ রয়েছে।

যাইহোক অনেক কথাই বলে ফেললাম এবার আসি আমার রেসিপিটার সম্পর্কে।

এই ব্রেড চিকেন পকেটটি বাহিরের দিকটা যেমনটা ক্রিস্পি ঠিক ভিতরের দিকটা তেমনি সফট এন্ড জুসি। এখানে একটি ভিন্ন সস ব্যবহার করার কারণে অন্যরকম একটি ফ্লেভার আসে। এছাড়াও ভিতরে মাংস ভরপুর থাকার কারণে প্রতিটা কামড়ে একটি স্পাইসি ভাব আসে। তবে একটি অসুবিধার বিষয় হচ্ছে এটি ৫-৬ টা খেলেও পেট মন কোনটিই ভরে না।

প্রয়োজনীয় উপকরণঃ


  • পেঁয়াজ কুচি।
  • লবণ।
  • তেল।
  • আদা বাটা।
  • রসুন বাটা।
  • চিকেন।
  • গোলমরিচের গুঁড়া।
  • শুকনো মরিচ ।
  • গাজর।
  • শসা।
  • টমেটো।
  • ডিম।
  • ব্রেডক্রাম।
  • পাউরুটি।
  • লেবু।
  • চাট মসলা।
  • সয়া সস।
  • মেয়োনিজ।
  • টমেটো সস।
  • টক দই।
  • লেবু।

IMG_20230502_174612.jpg


প্রস্তুত প্রণালীঃ


ধাপ-১ঃ

প্রথমে চিকেন নিয়ে নিব হাড় ছাড়া ২০০ গ্রাম । এরপর চিকেন গুলোকে ছোট ছোট টুকরায় কেটে ভালোভাবে ধুয়ে নিব।

IMG_20230501_190215.jpg

ধাপ-২ঃ


এরপর চিকেন এর মধ্যে প্রয়োজনিয় সকল মসলা অর্থাৎ টক দই, রসুন কুচি, আদা বাটা, সয়া সস, গোটা শুকনো মরিচ কুচি, স্বাদমতো লবণ ও অল্প লেবুর রস এই সবকিছু দিয়ে ভালোভাবে চিকেনের সাথে মেখে নিব।

IMG_20230501_190346.jpg

ধাপ-৩ঃ


এরপর ১ চা চামচ চাট মসলা ও দিয়ে দিব চিকেনের মধ্যে।

IMG_20230501_190912.jpg

IMG_20230501_190528.jpg

ধাপ-৪ঃ


এরপর চুলায় একটি ফ্রাই প্যান বসাবো এবং এর মধ্যে তিন টেবিল চামচ তেল গরম করতে দিব। তেল কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে রসুন কুচি গুলো দিয়ে দিব।

ধাপ-৫ঃ


রসুন কুচি গুলোকে কিছুক্ষণ তেলে ভেজে নেওয়ার পর যখন রসুনগুলো বাদামী রং ধারণ করবে এবং একটি সুন্দর ঘ্রাণ বের হয়ে আসবে তখন এর মধ্যে পূর্বের মসলা মেখে রাখা চিকেন গুলো দিয়ে দিব ।

IMG_20230501_192432.jpg

ধাপ-৬ঃ


চিকেন গুলোকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব এবং চিকেন এর সাথে থাকা পানি গুলো শুকিয়ে নিব।

IMG_20230501_193418.jpg

ধাপ-৭ঃ


এরপর লম্বা করে কেটে নেয়া গাজর গুলো চিকেনের সাথে দিয়ে দিবে এবং কিছুক্ষণ ভেজে নিব।

ধাপ-৮ঃ


এবার একে একে চিকেন এর সাথে পেঁয়াজকুচি টমেটো কুচি দিয়ে দেব। এবং সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে ভেজে নিব।

ধাপ-৯ঃ


পেঁয়াজ যখন কিছুটা নরম হয়ে আসবে তখন চিকেনটিকে নামিয়ে নিব।

IMG_20230501_195125-01.jpeg

ধাপ-১০ঃ


এরপর কয়েকটি পাউরুটি টুকরা নিয়ে নিব এবং পাউরুটির পাশের শক্ত অংশগুলোকে কেটে নিব।

IMG_20230502_152849.jpg

ধাপ-১১ঃ


এরপর দুইটি পাউরুটির পিস একসাথে পাতলা করে রুটির মত বেলে নিব।

IMG_20230502_153035.jpg

ধাপ-১২ঃ


এবার গোল একটি ঢাকনা দিয়ে পাউরুটি গুলোকে গোল করে কেটে নিব।

IMG_20230502_153658.jpg

ধাপ- ১৩


এরপর একটি ডিম নিয়ে নিব।এবং ডিম থেকে গুলে নিব ।

IMG_20230502_154004.jpg

ধাপ-১৪


এবার একটি পাত্রে বেশ অনেকখানি তেল গরম করতে দিব।

IMG_20230502_154047.jpg

ধাপ-১৫


এরপর গোল করে নেওয়া পাউরুটি টুকরোটিকে ডিমে চুবিয়ে নিব।

IMG_20230502_154158.jpg

ধাপ- ১৬


এরপর পাউরুটির টুকরোটিকে ব্রেডক্রাম দিয়ে ভালোভাবে কোডিং করে নিব।

IMG_20230502_163448.jpg

ধাপ- ১৭


এরপর গরম তেলে পাউরুটি গুলোকে একটি একটি করে ভেজে নেব। তেলে দেওয়ার কিছুক্ষণ পরে দেখা যাবে পাউরুটি গুলো ফুলা শুরু করেছে। এরপর একটু বাদামী রং ধারণ করলে পাউরুটি গুলোকে নামিয়ে নিব।

IMG_20230502_154828.jpg

IMG_20230502_154359.jpg

ধাপ- ১৮


ফুলা পাউরুটি গুলোকে মাঝ বরাবর কেটে দুই ভাগে ভাগ করে একটি পকেটের মতো তৈরি করে নিব ।

IMG_20230502_155526.jpg

ধাপ- ১৯


এবার মেয়োনিজ, টমেটো কেচাপ অল্প লেবুর রস, ও গোলমরিচের গুড়া দিয়ে একটি সস তৈরি করে নিব।

ধাপ- ২০


এরপর তৈরি করে নেওয়া ব্রেড পকেট এর মধ্যে চিকেনের পুর , সস ও সালাদ দিয়ে দিব।

IMG_20230502_155650.jpg

ধাপ- ২১


ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল মজাদার ব্রেড চিকেন পকেট।

IMG_20230502_160132.jpg

IMG_20230502_160414-01.jpeg

IMG_20230502_160311-01.jpeg

IMG_20230502_160201.jpg

সকলকে ধন্যবাদ।


Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

বাহ্ দারুন একটি রেসিপি শেয়ার করেছেন ভাইয়া।ইউনিক যথেষ্ট রেসিপিটি।আপনি নিজে বিচারক মন্ডলীর দায়িত্বে থেকেও অন্যদের উৎসাহিত করার জন্য রেসিপিটি করেছেন।এটা জেনে ভালো লাগলো।এই রেসিপিটি নিয়ে আরও একজন ইউজার এই কনটেস্টে অংশগ্রহণ করেছেন।আপনাদের উভয়ের জন্য শুভকামনা রইলো।যাইহোক এটা ঠিক বলেছেন,প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই বড় বিষয়।আমি ব্যস্ততার কারণে অংশগ্রহণ করতে পারিনি।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 3 years ago 

ভাইয়া আপনি প্রতিযোগিতায় অংশ নিয়েছেন দেখে খুব ভালো লাগলো আপনি তো মজার রেসিপি শেয়ার করলেন।ব্রেড চিকেন প্যাকেট এই মেঘলা ওয়েদারে বেশ ভালো লাগে খেতে। আপনি বেশকিছু উপকরন দিয়ে রেসিপিটি শেয়ার করেছেন। খুব ভালো লাগলো রেসিপিটি। আপনার উপস্থাপনা ও খুব ভালো ছিল।ধন্যবাদ ভাইয়া মজার এই রেসিপিটি শেয়ার করার জন্য।

 3 years ago 

ভাইয়া প্রথমেই আপনাকে অভিনন্দন জানাচ্ছি চলমান প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। ব্রেড চিকেন পকেট রেসিপিটা এককথায় দুর্দান্ত হয়েছে। আমার তো দেখেই জিভে পানি চলে এলো। বিকেলের নাস্তায় এমন রেসিপি খেতে দারুণ লাগবে। আহা! প্রতি কামড়ে চিকেনের স্বাদ। চমৎকার একটি রেসিপি শিখে নিলাম ভাইয়া। আশা করি কাজে লাগবে এই রেসিপিটা। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আসলে এই প্রতিযোগিতা কোন স্থান অর্জন করতে পারি আর না পারি তাতে কি, অংশগ্রহণ করতে পারলেই ভালো লাগে। প্রতিযোগিতার মাধ্যমে সবাই ইউনিক এবং অনেক সুন্দর সুন্দর রেসিপি দেখতে পারি। যাইহোক ভাইয়া আপনার রেসিপিটি দেখেই লোভ সামলাতে খুবই কঠিন হচ্ছে। তৈরি করে দেখব একবার ‌।

 3 years ago 

মুরগি আপনার পছন্দের আইটেম তাই আপনিও অসাধারণ একটি রেসিপি তৈরি করে ফেলেছেন। পাউরুটি দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যাবে তা মাথায় কখনো আসেনি।রেসিপিটি দেখে লোভ সামলানো অনেক কষ্ট হচ্ছে । আপনার জন্য শুভকামনা জানাই ভাইয়া।

Hi @moh.arif,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 3 years ago 

বাপরে বাপ ভাইয়া আপনিও অংশগ্রহণ করে ফেললেন প্রতিযোগিতায়। যে সুন্দর একটি ইউনিক রেসিপি নিয়ে অংশগ্রহণ করলেন আশা করা যায় পুরস্কারটা এবার আপনার ঘরে উঠবে। আপনার উপস্থাপনা বেশ ছিল ভাইয়া।

 3 years ago 

আপনার প্রিয় আইটেমের উপর কনটেস্ট হওয়ায়,আপনি এবার কনটেস্টে অংশগ্রহণ করেই ফেললেন, দেখে খুব ভালো লাগলো ভাই। অসাধারণ একটা আইটেম আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলেই এই রেসিপিটি আমি কখনো খাইনি। তবে আপনার রেসিপিটি দেখে জিভে জল চলে আসছে, একবার বাড়িতে তৈরি করে খেতেই হবে। রান্নার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন ।ফটোগ্রাফি গুলোও অসাধারণ হয়েছে ভাই।

 3 years ago 

ভাইয়া, একটু ভিন্ন রকম ভাবে ব্রেড চিকেন পকেট এর রেসিপি তৈরি করেছেন। অত্যন্ত সুস্বাদু করে তৈরি করা চিকেনের পুর , সস ও সালাদ ব্রেড পকেটের ভিতরে দিয়ে দেওয়াটা সত্যি অসাধারণ ছিল। আপনার এই রেসিপির বর্ণনা গুলো পড়েই বোঝা যাচ্ছে যে, রেসিপিটি খেতে খুবই সুস্বাদ ছিল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 65011.48
ETH 1955.53
USDT 1.00
SBD 0.37