জীবনে সফলতা আনতে শুধুমাত্র পরিশ্রম যথেষ্ট?
আজ - ২৯শে আষাঢ় |১৪৩০ বঙ্গাব্দ, | বর্ষা-কাল |
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
ছবি এখান হতে নেওয়া হয়েছে।
ছবি এখান হতে নেওয়া হয়েছে।
কিছুদিনের আগে একটি উক্তি পড়েছিলাম যেখানে বলা আছে - "শুধুমাত্র পরিশ্রম করলেই যদি সফলতা অর্জন করা যেত তাহলে পৃথিবীর সব থেকে ধনীরা ব্যক্তিরা চাষাবাদ করতো"। আসলে এই বক্তব্যটি একদমই বাস্তব। শুধুমাত্র পরিশ্রমের জোরে কখনোই কোন কিছু সম্ভব হয় না। পরিশ্রমের সাথে জ্ঞান, বুদ্ধি, নিষ্ঠা, ধৈর্য সবকিছুর প্রয়োজন সফল হতে হলে জীবনে। প্রত্যেকটা জিনিসের সমন্বয়ে একটি সফলতা আসে। জীবনে সফল হতে হলে পরিশ্রমের পাশাপাশি আরো অনেক জিনিসের প্রয়োজন। আর সেসব জিনিসগুলো সমন্বয়ে আসে আমাদের জীবনের সফলতা। এখানে ভাগ্যের অনেক বড় ভূমিকা পালন করে সফলতা পেতে হলে জীবনে।
আসলে পরিশ্রম করলে যদি জীবনে সফলতা আসতো তাহলে বর্তমানে সফল ব্যক্তিদের বাদ দিয়ে যারা কঠোর পরিশ্রমি তারাই সফলতা অর্জন করত। যদি পরিশ্রম করলে সবকিছু হতো তাহলে একজন ডে লেভার বা একজন কৃষক, একজন রিকশা চালক কিংবা এর থেকে আরো পরিশ্রম করা ব্যক্তি ছিল তারা কিন্তু সাফল্য অর্জন করতে পারতো। তাই খুব সহজে বলা যায় সফলতা অর্জন করতে হলে পরিশ্রমের পাশাপাশি আরো অনেক বিষয়ের প্রয়োজন সেগুলো ছাড়া কখনো সফলতা অর্জন করা যায় না।
কথায় আছে আছে বুদ্ধহীন পরিশ্রম অর্থহীন। একটি গাড়িকে সামনের দিকে নিয়ে যেতে চারজন ব্যক্তি যখন সামনে এবং পেছনের দিক থেকে গাড়িটিকে ধাক্কা মারে তখন দেখা যায় গাড়িটি স্থির থাকে। গাড়িটিকে সামনের দিকে নিয়ে যাওয়া আর সম্ভব হয় না। এখানে পরিশ্রম কিন্তু ঠিকই হচ্ছে তবে সে পরিশ্রম কোন কাজে আসছে না। কারণ পরিশ্রম টি সঠিকভাবে প্রয়োগ করা হচ্ছে না। যদি গাড়িটিকে দুই পাশ থেকে না ধাক্কা দিয়ে বরং পেছনের দিক থেকে চারজন একসাথে ধাক্কা দিত তখন দেখা যেত গাড়িটি খুব সুন্দরভাবে সামনের দিকে নিয়ে যাওয়া সম্ভব হতো।
এভাবে আমরা আমাদের জীবনে পরিশ্রমগুলোকে মাঝে মাঝে অর্থহীন করে তুলি আর তা শুধুমাত্র বিনা বুদ্ধি খাটিয়ে। পরিশ্রম আমাদের জীবনে সফলতা আনতে পারে এটা ঠিক তবে এ পরিশ্রম যথাযথ জায়গায় না হলে তা কখনোই আমাদের জীবনের জন্য ভালো কিছু বয়ে আনবে না।
আমাদের জীবনে পরিশ্রম করাই একমাত্র লক্ষ্য নয় বরং সফলতা অর্জন করা একমাত্র লক্ষ্য হলে আমাদের ভেবেচিন্তে এবং সঠিক জায়গায় পরিশ্রম করতে হবে। সফলতা অর্জনের জন্য শুধু পরিশ্রমই যথেষ্ট এটি সম্পূর্ণ ভুল। জীবনে সঠিক জায়গায় সঠিক পরিশ্রমটা করতে হবে তা না হলে সফলতা এমনি এমনি ধরা দেবে না জীবনে।
সর্বশেষ একটা কথাই বলতে চাই শুধুমাত্র পরিশ্রম জীবনে সফলতা বয়ে আনতে পারে না। যাইহোক আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী দিন অন্য কোন বিষয় নিয়ে আল্লাহ হাফেজ।
সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
খুব সুন্দর একটা বিষয় নিয়ে পোস্ট শেয়ার করলেন ভাইয়া।আপনি ঠিক বলেছেন, শুধু পরিশ্রম করলেই সফল হওয়া যায় না।আগে আমাদের লক্ষ্য স্থির করতে হবে।এরপর সেই অনুযায়ী আমাদের পরিশ্রম করে যেতে হবে।তবেই আমরা সফলতা পাবো।ধন্যবাদ ভাইয়া সুন্দর এই বিষয়টিকে আমাদের মাঝে তুলে ধরার জন্য।
আমাদের জীবনে পরিশ্রম যেমন গুরুত্বপূর্ণ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল ধৈর্য ধারণ করা। আসলে ধৈর্যধারণ না করলে কখনো সফলতা আসে না। আমরা সবাই ধৈর্য ধারণ করেছিলাম বলেই ধীরে ধীরে সফলতা আমাদের জীবনে আসছে। সত্যি আজকে অনেক ভালো লেগেছে। স্টিম প্রাইজ দেখে সবাই অনেক খুশি।
ঠিক বলছেন ভাইয়া মাঝে মাঝে স্টিম প্রাইস গুলো আপ ডাউন করলে অনেক ভালো লাগে। কয়েকদিন ধরে স্টিমের প্রাইস বাড়তেছে দেখে অনেক বেশি আনন্দিত। আসলে আমরা সবাই অধীর আগ্রহে ধৈর্য ধরে আছি এবং প্রতিনিয়ত পরিশ্রম করতেছি কখন স্টিম প্রাইস বাড়বে সে প্রত্যাশায়। একদম যথার্থই বলেছেন শুধু পরিশ্রম করলে হবে না পরিশ্রমের সাথে ধৈর্য ধরতে হবে। ধৈর্য এবং পরিশ্রম দুটি কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। খুব পরিশ্রম করলাম কিন্তু মাঝ পথে ছেড়ে দিলাম তাহলে কোন কাজে আসবে না। যদি পরিশ্রম করি সে সাথে যদি ধৈর্য না হারায় তাহলে সফলতা অবশ্যই একদিন আসবে।
বাহ্ তাহলে তো অনেক বড় সুখবর। তাহলে তো এখন বেশী বেশী প্রকৃতি দেখতে যেতে পারবো। কারন স্টিম বেচঁবো আর প্রকৃতি দেখবো। স্টিমের দাম বাড়ার সু সংবাদটি দিয়ে তো ভালোই করেছেন। শুধু মাত্র পরিশ্রম করে যদি ভাগ্য বদলানো যেত তাহলে তো এতো এতো গরীব থাকতো না। আমার মনে হয় পরিশ্রমের সাথে সাথে জ্ঞান অভিজ্ঞতা আর সৃজনশীলতা থাকাটাই আরও বেশী আবশ্যক ধন্যবাদ ভাইয়া এতো লোভনীয় একটি সু সংবাদ দেওয়ার জন্য।
আশা করি ভাইয়া ভালো আছেন? আজকে আপনি খুব সুন্দর একটি বিষয় আমাদের মাঝে উপস্থাপন করেছেন । আসলে বলা হয়ে থাকে পরিশ্রম সফলতার চাবিকাঠি। সফলতা অর্জনের জন্য অবশ্যই পরিশ্রম করতে হবে। ধৈর্য ধারণ করে পরিশ্রম করলেই সফলতা অর্জন করা সম্ভব। সফলতা অর্জন করার জন্য দুটি জিনিস খুবই প্রয়োজন তা হলো ধৈর্য আরো পরিশ্রম। এত সুন্দর শিক্ষনীয় পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন ভাইয়া।
ঠিকই বলেছেন দাদা পরিশ্রমের দ্বারাই যদি মানুষ সফল হতে পারতো তাহলে কৃষক, দিনমজুর,রিকশাচালক আজ সফলতার চূড়ায় পৌঁছাতে পারতো। সফলতা অর্জন করতে হলে পরিশ্রমের সাথে জ্ঞান, বুদ্ধি, নিষ্ঠা, ধৈর্য এই সব বিষয়ের উপর ধারণা থাকলেই একটা ব্যক্তি সফল হতে পারে জীবনে। পরিশ্রম আমাদের জীবনের সফলতা বয়ে আনতে পারে কিন্তু সেই পরিশ্রমটা যথাযথ জায়গায় না হলে তা কখনোই আমাদের জীবনে সফলতা বয়ে আনবে না। ধন্যবাদ দাদা সুন্দর একটি শিক্ষনীয় বিষয় আমাদের শেয়ার করার জন্য।