চিকেন পাস্তা তৈরির রেসিপি।

in আমার বাংলা ব্লগ2 years ago

আজ - ২৫শে মাঘ |১৪৩০ বঙ্গাব্দ, | শীতকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।




1707365151324.jpg

কেমন আছেন সকলে? ভাল আছেন আশা করছি। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ একটি মাজার রেসিপি নিয়ে হাজির হয়েছি। চিকেন পাস্তা আমার খুবই পছন্দের। বেশিরভাগ সময় এই চিকেন পাস্তা টা বাসায় তৈরি করা হয়। এবং অসম্ভব মজার খেতে। পাস্তা সাধারণত সকলে সস এর সাথে খেতে পছন্দ করলেও আমি একটু এর ব্যতিক্রম। আমার কাছে সালাদ দিয়ে এটি খেতে বেশি ভালো লাগে। যাইহোক কথা না বাড়িয়ে চলুন এই পাস্তা কিভাবে তৈরি করা হয়েছে তার রেসিপি শেয়ার করা যাক -

প্রয়োজনীয় উপকরণঃ


  • পেঁয়াজ কুচি।
  • মরিচের গুঁড়া।
  • লবণ।
  • তেল।
  • জিরা বাটা।
  • আদা বাটা।
  • রসুন বাটা।
  • পাস্তা।
  • মুরগির মাংস।
  • আলু।
  • টমেটো
  • ধনিয়া পাতা।
  • কাঁচামরিচ।
  • ডিম।
  • পাস্তা।


প্রস্তুত প্রণালীঃ


ধাপ-১ঃ

  • প্রথমে মাংসগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে নিব। এরপর আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, এলাচ, তেজপাতা, মরিচের গুঁড়া এই সকল মাশলাগুলো মাংসের সাথে মেখে ভালোভাবে ভেজে নিব।

IMG_20240207_214538.jpg

ধাপ-২ঃ


এবার আলুগুলোকে ছোট ছোট করে কেটে ভালোভাবে ভেজে নিব।

IMG_20240207_215009.jpg

IMG_20240207_221751.jpg

ধাপ-৩ঃ


এবার ডিম গুলোকে ভালোভাবে ভেজে নিব।

IMG_20240207_222414.jpg

ধাপ-৪ঃ


এরপর একটি পাত্রে তেল গরম করতে দিব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচি, টমেটো কাঁচামরিচ দিয়ে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব।

IMG_20240207_221948.jpg

IMG_20240207_222641.jpg

ধাপ-৫ঃ


এরপর পাস্তা গুলোকে সিদ্ধ করে পানি ঝরিয়ে নিব।

IMG_20240207_221745.jpg

ধাপ-৬ঃ


এরপর কড়াইতে সেদ্ধ করে রাখা পাস্তা, ভেজে রাখা মাংস, ভেজে নেওয়া আলু সবকিছু দিয়ে দিব ।

ধাপ-৭ঃ


এরপর সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিব।

IMG_20240207_224744.jpg

ধাপ-৮ঃ


এরপর ধনিয়া পাতা কুচি দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে।

ধাপ-৯ঃ


IMG_20240207_225656.jpg

সকলকে ধন্যবাদ।


Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

চিকেন পাস্তা আমার কাছেও খেতে বেশ ভালো লাগে বিকেলের নাস্তায় বা টিফিনে। আপনার রেসিপিটি দেখে খেতে ইচ্ছে করছে। বেশ কয়েকদিন খাওয়া হচ্ছে না। তৈরি করার ধাপ গুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। সব সময় চিকেন পাস্তা সস দিয়ে খাওয়া হয়েছে। সালাদ দিয়ে কখনো খাওয়া হয়নি। এভাবে একদিন খেয়ে দেখব। সুস্বাদু ও মজাদার রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

চিকেন পাস্তা খেতে অনেক ভালো লাগে। সস দিয়ে পাস্তা খেতে অনেক বেশি ভালো লাগে। দারুন একটি রেসিপি তৈরি করেছেন ভাইয়া। দেখেই বুঝা যাচ্ছে খেতে দারুণ হয়েছিল। দারুন একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

ভাই দেখে তো জল চলে আসে ৷চিকেন পাস্তা রেসেপি ওয়াও কি দারুন ভাবে রান্না করেছেন ৷ আমার মনে পরছে সেই ২/৩ মাস আগে শহরে গিয়েছিলাম তখন খেয়েছি ৷ আজকে আপনার রেসেপি টি মনে পরে গেলো ৷ দারুন ছিল ভাই অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর করে চিকেন পাস্তা তৈরির রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য ৷

 2 years ago 

পাস্তা বিভিন্ন ভাবে খাওয়া হয়েছে। তবে কখনো চিকেন দিয়ে খাওয়া হয়নি। চিকেন পাস্তা রেসিপি দেখে লোভনীয় লাগতেছে। এধরনের খাবার গুলো খেতে ভীষণ মজাদার। সব মিলিয়ে চমৎকার একটি পোস্ট উপহার দিয়েছেন ভাইয়া। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ভাইয়া একে একে যখন আমি পোস্টগুলো দেখেছিলাম আপনার পোস্টটি হঠাৎ চলে আসে চোখের সামনে। আর মূলত এই রেসিপিটি আমার খুবই পছন্দের একটা রেসিপি তাই পোস্টটি দেখে কমেন্ট করবো না এটা তো হয় না। দেখে মনে হচ্ছে রেসিপিটি খেতে খুবই স্বাদ হয়েছে। যদিও লোভ হচ্ছে কিন্তু শুধু দেখতে হচ্ছে। তবে ভাই না দিয়ে খেলে কিন্তু পেট খারাপ হতে পারে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

যেখানেই টমেটো আছে অবশ্যই সেই রেসিপিটা খুবই সুস্বাদু হবে এটা নিশ্চিত করে বলা যায়। আর সেখানে যদি মাংস আলুর ফালি আর ধনিয়া পাতা তাহলে তো অবশ্যই সুন্দর একটা সুস্বাদু রেসিপি। ঠিক তেমনি চমৎকার একটা রেসিপি তৈরি করে দেখিয়েছেন খুব সুন্দরভাবে। বেশ ভালো লাগলো সুন্দর এর রেসিপি- উপস্থাপনা দেখে। আশা করি অনেক সুস্বাদু ছিল আপনার আজকের এই রেসিপিটা।

 2 years ago 

পাস্তা আমার কাছে সসের সাথে খেতেই মজা লাগে। সালাদ দিয়ে কখনো খাওয়া হয়নি কখনো। তবে আপনার পাস্তার রেসিপি দেখে তো খেতে ইচ্ছে করছে ভাই। ধন্যবাদ চমৎকার একটি রেসিপি শেয়ার করার জন্য

 2 years ago 

বাহ্! বেশ মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন ভাই। চিকেন পাস্তা আমার খুবই পছন্দের একটি রেসিপি। বিকেলের নাস্তার জন্য একেবারে পারফেক্ট একটা রেসিপি। এই রেসিপিটা মাঝেমধ্যে আমার খাওয়া হয়ে থাকে। আপনার শেয়ার করা রেসিপিটা দেখতে বেশ লোভনীয় লাগছে। খেতেও মনে হচ্ছে দারুণ লেগেছিল। রেসিপিটা দেখে সত্যিই ভীষণ ভালো লাগলো ভাই। যাইহোক এতো মজাদার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64757.06
ETH 1876.27
USDT 1.00
SBD 0.38