"ডিম পিঠা" তৈরি রেসিপি।steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আজ - ২৬শে শ্রাবণ |১৪৩০ বঙ্গাব্দ, | বর্ষাকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

আজ আমি আপনাদের সাথে "ডিম পিঠা" তৈরি রেসিপি শেয়ার করব।





কেমন আছেন আপনারা সকলে? আশা করছি ভাল আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বেশি অনেকদিন ধরে বৃষ্টি পড়ছে যার কারণে ওয়েদারটা একেবারে ঠান্ডা ঠান্ডা হয়ে আছে। যার কারনে মনটা কেমন জানি পিঠে পিঠে করছিল। আসলে গরমের সময় তো তেলেভাজা পিঠাগুলো খাওয়া যায় না। তাই এমন ঠান্ডা ওয়েদার পেয়ে পিঠে খাওয়াটা মিস করলাম না। যাইহোক আজকে যে পিঠা রেসিপিটি নিয়ে হাজির হয়েছে এটি হচ্ছে "ডিম পিঠা " এ পিঠা বানানো টা খুবই সহজ এবং খেতেও খুবই মজা। এই পিঠার বাইরের দিকটা মুচমুচে ভেতরের দিকটা একদমই নরম সফট খেতে। আগে গ্রামের বিয়েতে এরকম ডিম পিঠে বানানো হতো বর এর বাড়িতে দেওয়ার জন্য এবং পিঠাগুলোকে বিভিন্ন ডিজাইনে কাটা হত আর দেখতে ও পিঠাগুলো বেশ সুন্দর লাগতো। তবে এখন যেহেতু ঘরে খাওয়ার জন্য পিঠাগুলো তৈরি করা হয়েছে তাই খুব শর্টকাটে কেটে নেওয়া হয়েছে।

প্রয়োজনীয় উপকরণঃ


  • চিনি ।
  • চালের গুঁড়া।
  • লবণ।
  • তেল।
  • ডিম।


প্রস্তুত প্রণালীঃ


ধাপ-১ঃ

  • প্রথমে চিনি এবং দুটি ডিম ভালোভাবে মিশিয়ে নিব।

ধাপ-২ঃ


এরপর শুকনো চালের গুড়া দিয়ে দিব ডিমের মধ্যে।

ধাপ-৩ঃ


এবার সবকিছু একসাথে মিশিয়ে একটি ডো তৈরি করে নিব।

ধাপ-৪ঃ


এরপর গোল করে রুটির মত করে বেলে নেব।

ধাপ-৫ঃ


এরপর চুরির সাহায্যে কেটে ছোট ছোট টুকরো করে নিব।

IMG_20230807_171950.jpg

ধাপ-৬ঃ


এরপর একটি কড়াইতে তেল গরম করতে দিব।

IMG_20230807_171956.jpg

ধাপ-৭ঃ


তেল গরম হয়ে গেলে এর মধ্যে কেটে নেওয়া পিঠাগুলো দিয়ে দিব।

ধাপ-৮ঃ


তেলে কিছুক্ষণ পিঠাগুলো ভাজার পর যখন বাদামী রং ধারণ করবে তখন এটিকে নামিয়ে নেব।

ধাপ-৯ঃ


আর এভাবেই তৈরি হয়ে গেলে ডিম পিঠে।

IMG_20230807_173904.jpg

সকলকে ধন্যবাদ।


Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

আসলে গরমের সময় পিঠা খেতে ভালো লাগে না। তবে ওয়েদারটা যদি একটু ঠান্ডা ঠান্ডা থাকে তখন গরম গরম পিঠা খাওয়ার মজাটা একেবারে অন্যরকম হয়। আর আপনি অনেক সুন্দর ভাবে এই পিঠা তৈরি করেছেন। ডিম পিঠা এমনিতেই আমার খুব পছন্দের। আর আপনার পোষ্টের মাধ্যমে দেখে তো আরো বেশি ভালো লাগলো। ডিমের পিঠা কিন্তু অনেক বেশি মজাদার হয়। যা দেখলে আমার অনেক বেশি লোভ লেগে যায়।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Congratulations, your post has been upvoted by @scilwa, which is a curating account for @R2cornell's Discord Community. We can also be found on our hive community & peakd as well as on my Discord Server

Manually curated by @ abiga554
r2cornell_curation_banner.png

Felicitaciones, su publication ha sido votado por @scilwa. También puedo ser encontrado en nuestra comunidad de colmena y Peakd así como en mi servidor de discordia

 3 years ago 

ডিম পিঠা দেখতে অনেকটাই নিমকির মত। ডিমের সাহায্যে কিভাবে তেলে ভাজা ডিম পিঠা তৈরি করতে হয় সেটি তুলে ধরেছেন তবে এটি যেহেতু তেলে ভাজা পিঠা তাই খেতে অনেক সুস্বাদু হবে এতে কোন সন্দেহ নেই। নতুন আইডিয়া পেলাম ভাইয়া বাসায় ট্রাই করা যাবে।

 3 years ago 

ভাইয়া চা এর কাপ হাতে নিয়ে আপনার পোস্ট দেখছিলাম।এখন তো পিঠা খেতে ইচ্ছে করছে।এটাকে আমরা বিস্কিট পিঠা বলি।আমার আম্মু আমাদের এরকমভাবেই করে দিত।এখন আর বানায় না।এখন আমি আমার ছেলেকে বানিয়ে দেই।খুব মজার হয় পিঠাগুলো।অনেকদিন বানানো হয় না।অনেক দিন পর আপনার রেসিপি দেখে ভীষন ভালো লাগলো। মজার এই রেসিপিটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 3 years ago 

ডিম পিঠা আমি ভীষণ পছন্দ করি। বাসায় মা মাঝে মাঝেই তৈরি করতেন আর খেতেও দারুন। সবথেকে বড় বিষয় এটা বেশ কিছুদিন সংরক্ষণ করে খাওয়া যায়। সবমিলিয়ে দারুন রেসিপি ছিল ভাই।

 3 years ago 

ডিম পিঠা গুলো বেশ সুন্দর লাগতেছে ভাইয়া। নাজানি খেতে কত মজা হয়েছে। দেখে তো বোঝা যাচ্ছে জমিয়ে খেয়েছেন। নতুন একটি রেসিপি শিখে নিলাম। বাসায় তৈরি করে জমিয়ে খাবো। অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

আরে ভাইয়া একটু বৃষ্টি হলে তো সবার মনই পিঠা পিঠা করে । আপনার তো মনে হয় একটু বেশীই করছে। সে যাই হোক অনেক সুন্দর করে ডিম পিঠার রেসিপি আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা রিসিপিটি কিন্তু অনেক ইউনিক। আর যেভাবে ধাপে ধাপে আপনি রেসিপিটি শেয়ার করেছেন তাতে করে যে কেউ খুব সহজে বাসায় বানিয়ে নিতে পারবে।

Hi @moh.arif,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 3 years ago 

ডিম পিঠা তৈরি করার দারুন একটা পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। এই পিঠাটা মাঝে মাঝে আমার বাড়ি থেকে আমাকে তৈরি করে দেয় কেন না এটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.097
BTC 64542.43
ETH 1914.32
USDT 1.00
SBD 0.39