জল রং দিয়ে কার্ড তৈরি।
আজ - ৩,শ্রাবণ | ১৪২৯ , বঙ্গাব্দ | বর্ষাকাল |
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
আজ আমি আপনাদের সাথে জল রং দিয়ে কার্ড তৈরি শেয়ার করব।
কেমন আছেন সকলে? আশা করি ভাল আছেন। তবে বর্তমান পরিস্থিতিতে ভালো থাকাটা সত্যিই অনেক বড় ব্যাপার। যাই হোক আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে একটি ভিন্ন রকম DIY নিয়ে হাজির হয়েছি। জানিনা আমার আজকের এই ভিন্নধর্মী DIY আপনাদের কেমন লাগবে। তবে সত্যি বলতে এটি আমার কাছে অনেক ভালো লেগেছে এবং এটি তৈরি সময় আমি বেশ এনজয় করেছি। কেননা এই প্রথম আমি জল রং দিয়ে এরকম কোন কার্ড তৈরি করেছি। যাই হোক, আপনারা চাইলে এরকম কিছু কার্ড তৈরি করে আপনাদের প্রিয়জনদের বার্থডেতে কিংবা অন্য যে কোন বিশেষ দিনে উইশ করতে পারেন মনের কথা প্রকাশ করে । ব্যাপারটা বেশ সুন্দর হবে। তবে আমার এই কার্ডটি আপাতত আমি ফাঁকায় রেখে দিয়েছি। যাই হোক কথা না বাড়িয়ে চলুন কার্ডটি আমি কিভাবে তৈরি করেছি তা আপনাদের সাথে শেয়ার করছি।
প্রয়োজনীয় উপকরণঃ
প্রস্তুতিকরণঃ
ধাপ- ১ঃ
- প্রথমে একটি ক্যালেন্ডার শক্ত কাগজ কেটে নিব।
ধাপ- ২ঃ
- এরপর একটি পাইপ নিয়ে নিব।
ধাপ- ৩ঃ
- এরপর একটি বাটিতে অল্প পানি এবং এতে অল্প শ্যাম্পু দিয়ে জল রং মিশিয়ে নিব।
ধাপ- ৪ঃ
- এরপর শ্যাম্পু মেশানো ওই জলরং গুলো দিয়ে পাইপের সাহায্যে বাবলস বানিয়ে নিব কাগজের মধ্যে।
ধাপ- ৫ঃ
- এরপর শ্যাম্পু দেওয়া পানির সাথে সবুজ রং মিশিয়ে নিব এবং একইভাবে সবুজ রঙের বাবলস বানিয়ে নিব।
ধাপ- ৬ঃ
- লাল এবং সবুজ রঙের সবগুলো বাবলস দেওয়ার পর কার্ডটি এরকম দেখতে হয়েছে।
সকলকে ধন্যবাদ।
Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
খুব সুন্দর ভাবে অল্প সময়ের মধ্যে আপনি সুন্দর একটি কার্ড তৈরি করার পদ্ধতি দেখালেন দাদা। অসাধারণ হয়েছে আপনার বানানো কার্ডটি। আমাদের সাথে এরকম একটি সুন্দর জিনিস শেয়ার করার জন্য ধন্যবাদ।
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
সত্যি ভাইয়া এই পরিস্থিতিতে ভালো থাকা অনেক বেশি কঠিন হয়ে পড়েছে। তবে যাই হোক সবকিছুকে সামলে নিয়ে আমাদেরকে ভাল থাকতে হবে। আপনি অনেক সুন্দর ভাবে এই কার্ড তৈরি করেছেন। আমার কাছে কিন্তু দারুণ লেগেছে। দেখেই বুঝা যাচ্ছে আপনি এই মুহূর্তগুলো অনেক উপভোগ করেছেন। দারুন ছিল ভাইয়া আপনার আইডিয়া।
জল রং দিয়ে কার্ড তৈরি খুবই সুন্দর হয়েছে। সত্যি আপনার দক্ষতা এবং সৃজনশীলতার ফুটে উঠেছে এবং সুন্দর পরিকল্পনা করে আমাদের মাঝে উপস্থাপন করলেন, দেখে ভাল লাগল এবং শিখতে পারলাম। শুভকামনা রইল।
এই কাজটি আগে আমি করতাম খুব বেশি। কিন্তু তা করতাম দেওয়ালে । আর আম্মুর বকা ও শুনতাম খুব বেশি।
আমার কাছে একদম নতুন একটা আইডিয়া ছিল এটা। এখানে প্রতিনিয়ত শিখতেছি। প্রতিটা আইডির ব্যক্তিবর্গগণ সকলেই অত্যন্ত সৃজনশীল ও মেধাবী। আমার বাংলা ব্লগ বাংলা ভাষাভাষীদের জন্য খুব সুন্দর শেখার প্ল্যাটফর্ম। আর এত সুন্দর প্ল্যাটফর্ম আপনারা পরিচালনা করে আমাদেরকে শেখার ও আমাদের কেউ কিছু করার, সুযোগ দিয়েছেন এতে করে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।
কেন ভাই কাউকে বুঝি এখনো পেলেন না মনের কথা লিখে কার্ডটি দেওয়ার জন্য। যদিও আপনার পোষ্টটি পড়ে বুঝতে পারলাম যে এখনো পাননি, মন থেকে দোয়া করে দিলাম ভাই খুব শীঘ্রই ইনশাল্লাহ পেয়ে যাবেন। তবে হ্যাঁ কার্ডটি অবশ্যই যত্ন করে রেখে দেবেন অনেক চমৎকার হয়েছে কার্ডটি।
জল রং দিয়ে কার্ড তৈরি দেখে মুগ্ধ হলাম ভাইয়া। সত্যি আপনার প্রশংসা করতে হয়। শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ ভাইয়া আপনার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন রইল।
Hi @moh.arif,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Come and visit Italy Community
ভাইয়া একেবারে অন্যরকম একটি DIY পোষ্ট দেখলাম। পাইপের সাহায্যে বাবলস তৈরি করে চমৎকার করে কার্ডে রং করেছেন। আইডিয়াটি আমার কাছে খুব ভালো লেগেছে। কিন্তু আপনি কার্ডটি ফাঁকা রেখেছেন কেন বুঝতে পারলাম না। মজার একটি চিরকুট লিখে প্রিয়জনকে দেওয়া উচিত ছিল হা হা হা। যাইহোক কার্ডের কথা শুনে একেবারে অতিত জীবনে ফিরে গিয়েছিলাম। ঈদের সময় অথবা কারো জন্মদিনে কত কার্ড লিখে সবাইকে দিতাম এখন সব স্মৃতি। জল রং দিয়ে কার্ড তৈরির প্রক্রিয়াটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।