জীবনে কোন কিছুই স্থায়ী না।

in আমার বাংলা ব্লগ3 years ago

আজ- ১৩ই পৌষ, ১৪৩০ বঙ্গাব্দ, শীতকাল


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।




gerbera-flower-3186015_1280.jpg
ছবি এখান হতে নেওয়া হয়েছে।

কেমন আছেন সকলে? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর মাত্র কয়েকটা দিন। এরপরেই নতুন একটা সংখ্যা যোগ হবে, নতুন একটি ক্যালেন্ডার হবে, নতুন করে সবকিছু শুরু হবে। পুরানো এই বছর টা কে বিদায় জানাতে হবে। এভাবেই ঠিক একটা বছর আগে আমরা এই বছরটাকে বরণ করে নিয়েছিলাম । এখন আবার এই নতুন বছর টাকে পুরাতনভাবে বিদায় জানিয়ে আরও একটি বছরকে আগমন করতে হবে। সামনের বছরটাতেও ঠিক এই সংখ্যাটাও আবার পরিবর্তন হয় নতুন একটি সংখ্যা যোগ হবে। এভাবেই নতুনের ভিড়ে সব কিছুই পুরাতন হয়ে যাবে এক সময়।

জীবনে কোন কিছুই আসলে স্থায়ী না। যেখানে আমাদের জীবনটাই অনিশ্চিত সেখানে আমাদের জীবনের সবকিছু কিভাবে স্থায়ী হতে পারে। ছোটবেলার সেই ভালোলাগা পছন্দ গুলো কিন্তু এখন আর আমাদের মধ্যে নেই। আমাদের প্রিয় খেলনা গুলো যেগুলো কখনোই নিজের কাছ থেকে আলাদা করার কথা ভাবতাম না কিন্তু এখন দেখুন সেসব খেলার কথা ভালোভাবে মনেও নেই। সময়ের সাথে সাথে আমাদের পছন্দ গুলো পরিবর্তন হয়ে গিয়েছে। সামনে ও এভাবেই এখনকার এই পছন্দ গুলো পরিবর্তন হয়ে যাবে।তাই বলা যায় আমাদের জীবনে পছন্দগুলো ও স্থায়ী না।

মানুষের একটা সময় মনে হয় ভালোবাসার ওই মানুষটিকে ছাড়া হয়তো পৃথিবীটা অন্ধকার তার জীবনে আর কিছুই থাকবে না যদি এই মানুষটা না থাকে। কিন্তু দেখুন কোন এক সময় না একসময় ওই প্রিয় মানুষটার প্রতি ভালো লাগার ফিলিংসটা পরিবর্তন হয়ে যাই। অনেক আদরের যত্নে রাখা মানুষটার প্রতিও আমাদের অনুভূতি কমে যায় অনেক সময়। আবার অপর পক্ষের মানুষটার ক্ষেত্রেও কিন্তু এমনটা হতে পারে। অনেকটা যত্নে রাখা সে মানুষটার মধ্যেও পরিবর্তন আসতে পারে। যে মানুষটাকে ছেড়ে থাকার কথা আমরা চিন্তাও করতে পারি না একটা সময় তাকে ছাড়াও আমরা ভালো থাকতে পারি। তাই বলা যেতে পারে সময়ে সাথে সাথে আমাদের অনুভূতিগুলো পরিবর্তন হয়ে যায়। তো জীবনের অনুভূতিগুলো পার্মানেন্ট না।

যেখানে জীবনটা পার্মানেন্ট না যেখানে কেউ বলতে পারেনা কার জীবন কতটুকু আছে কোন পর্যায়ে আছে কোন সময়টাই এই জীবনের সমাপ্তি ঘটবে সেখানে জীবনের প্রত্যেকটা বিষয় কিভাবে স্থায়ী হবে বলুন। কথায় আছে ক্ষণে ক্ষণে মানুষের রং বদলায়। আমাদের জীবনে এভাবে সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়ে যায় কোন কিছু আর পার্মানেন্ট থাকে না। ভালোলাগা, মায়া, অনুভূতি, ইমোশন এই জিনিসগুলো জীবনে অনেক বড় একটি অংশ কিন্তু দিনশেষে কিন্তু এই বিষয়গুলো একই জিনিসের আর প্রতি থাকে না এটিও পরিবর্তন হয়ে যায়।

জীবনে কোন কিছুই স্থায়ী না প্রত্যেকটা বিষয় পরিবর্তনশীল আর এটি জীবনের সবথেকে বড় সত্য। আর এই কঠিন সত্য টাকে নিয়ে আমাদের এগোতে হবে। প্রতিটা কাজের ক্ষেত্রে গভীর ভাবে ভাবতে হবে এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। মাথায় রাখতে হবে জীবনটা পার্মানেন্ট না তাই আমাদের সিদ্ধান্তগুলো ও পার্মানেন্ট করলে চলবে না।

যাই হোক , আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে আবার ভিন্ন কোন আলোচনা নিয়ে। আল্লাহ হাফেজ।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

সত্যি কিন্তু ভাইয়া জীবনে কোন কিছু স্থায়ী নয়। যেমন স্থায়ী নয় আমাদের জীবন। দিনে দিনে জীবন থেকে তো কত কিছুই হারিয়ে গেল। কিছুই তো স্থায়ী হলো না। তাই আমিও কিন্তু আপনার সাথে একমত যে জীবনে আসলেই কোন কিছু স্থায়ী নয়।

 3 years ago 

কথাগুলো পড়ে একটুখানি পিছনে চলে গেলাম।আসলেই তো আমরা আগে একরকম ছিলাম, আমাদের পছন্দ,অনুভূতিও একরকম ছিল। আর এখন অন্যরকম হয়ে গেল। সময়ের সাথে সাথে দিন বদলায়, ক্ষণ বদলায়,অনুভূতি বদলায়। জীবনের ভালোলাগা গুলো বদলে যায় সময়ের সাথে সাথে, জীবনের সবকিছুই পরিবর্তনশীল। লেখাগুলো পড়ে ভালো লাগলো ভাইয়া

 3 years ago 

পৃথিবীর বিধান মত সবার জীবন থেকে হারিয়ে যাচ্ছে সময়। তারই সাথে সাথে হারিয়ে যাচ্ছে আবেগ অনুভূতি। একটা সময় যার জন্য অনেক মায়া টান কাজ করত সময়ের ব্যবধানে সেটি ধীরে ধীরে কমে যায়। একটা সময় গিয়ে ব্যস্ততার আড়ালে সবকিছু ভুলে যায়। আসলে বিষয়গুলা নিতান্তই বাস্তব। ধন্যবাদ চমৎকার একটি বিষয় নিয়ে আলোচনা করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ভালো থাকবেন।

 3 years ago 

মুনীর চৌধুরীর রক্তাক্ত প্রান্তর নাটকে একটা সংলাপ ছিলো,মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণ অকারণে বদলায়। এটা একেবারে সত্যি। তার সাথে সাথে মানুষের অনুভূতির ও পরিবর্তন হয়। আসলে সময়ের সাথে সাথে আমাদের রুচির পরিবর্তন হওয়াটা স্বাভাবিক। ছোটবেলা যেটা ভালো লাগতো,সেটা এখন ভালো লাগে না। আবার এখন যেটা ভালো লাগে, হয়তো কিছুদিন পর সেটাও ভালো লাগবে না। সুতরাং আমাদের জীবনে কোনো কিছুই স্থায়ী না। সময়ের সাথে সাথে অনেক কিছুরই পরিবর্তন হয়ে যায়। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64522.52
ETH 1868.85
USDT 1.00
SBD 0.38