ছোট মাছের পাতলা ঝোল রেসিপি।

in আমার বাংলা ব্লগ2 years ago

আজ - ২রা অগ্রহায়ণ |১৪৩১ বঙ্গাব্দ, | হেমন্ত-কাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।




1000043822.jpg

কেমন আছেন সকলে? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বেশ কয়েকদিন পর একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এখন যেহেতু ওয়েদার পরিবর্তন হয়েছে এবং ঠান্ডাটা একটু একটু করে আসছে তাই খাবার দাবারও পরিবর্তন হচ্ছে। শীতকালের খাবারদাবার মানে অন্যরকম ভালোলাগা। বিশেষ করে সামুদ্রিক মাছগুলো শীতকালে সবথেকে বেশি পাওয়া যায় আর এইগুলো খেতেও দারুন। যাইহোক আজকে আমি আপনাদের সাথে ছোট মাছের চচ্চড়ি তেরি রেসিপি শেয়ার করব। আসলে আমরা অনেকেই ছোট মাছ খুব একটা পছন্দ করি না শুধুমাত্র কাটার ভয়ে কিন্তু এই ধরনের ছোট মাছগুলোর কাটার কোন ঝামেলা নেই এবং খেতেও দারুন আর সব থেকে বড় কথা হচ্ছে এটা আমাদের শরীরের জন্য খুবই পুষ্টিকর। তো কথা না বাড়িয়ে চলুন শর্টকাটে কিভাবে এই ছোট মাছ রান্না করা যায় তার রেসিপিটা আপনাদের শেয়ার করি -

প্রয়োজনীয় উপকরণঃ


  • পেঁয়াজ কুচি।
  • মরিচ কুচি।
  • লবণ।
  • তেল।
  • জিরা বাটা।
  • রসুন বাটা।
  • টমেটো।
  • ছোট মাছ।
  • ধনিয়া পাতা কুচি।


প্রস্তুত প্রণালীঃ


ধাপ-১ঃ

  • প্রথমে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিব।

1000043809.jpg

ধাপ-২ঃ


এরপর কাঁচামরিচ, ধনিয়া পাতা, টমেটো, পেঁয়াজ কেটে নেব।

1000043810.jpg

ধাপ-৩ঃ


এরপর পেঁয়াজের মধ্যে, হলুদের গুড়া, মরিচের গুড়া, লবণ, জিরা বাটা ও রসুন বাটা দিয়ে দিব।

1000043813.jpg

ধাপ-৪ঃ


এরপর একটি পাত্রে তেল গরম করতে দিব।

ধাপ-৫ঃ


তেল গরম হয়ে গেলে এরমধ্যে মসলা মেখে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব। এবং তেলের মধ্যে কিছুক্ষণ কষিয়ে এর মধ্যে কুচি করে রাখা টমেটো গুলো দিয়ে দিব।

1000043814.jpg

ধাপ-৬ঃ


এরপর প্রয়োজন মতো পানি দিয়ে মাছগুলো দিয়ে দিব।

1000043815.jpg

1000043816.jpg

ধাপ-৭ঃ


মাছগুলোকে কিছুক্ষণ রান্না করব। এবং সঙ্গে কাঁচামরিচ দিয়ে দিব।

1000043817.jpg

1000043818.jpg

ধাপ-৮ঃ


এরপর মাছগুলোকে কিছুক্ষণ রান্না করব রান্না হয়ে গেলে এরমধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিব।

1000043819.jpg

1000043821.jpg

ধাপ-৯ঃ


ব্যাস এই ভাবেই হয়ে গেল ছোট মাছের পাতলা ঝোল।

1000043822.jpg

সকলকে ধন্যবাদ।


Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

বেশ মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন ভাই। কাঁচকি মাছ টমেটো দিয়ে এভাবে রান্না করলে খেতে দারুণ লাগে। সাথে ধনিয়াপাতা দিলে তো এই রেসিপির স্বাদ আরও বেড়ে যায়। রেসিপিটা দেখে বেশ ভালো লাগলো ভাই। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে ছোট মাছের পাতলা ঝোল রেসিপি তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি রেসিপি দেখে মনে হচ্ছে খেতে বেশ সুস্বাদু হবে। এমনিতেই ছোট মাছ রান্না করলে খেতে আমি বেশ পছন্দ করি। ছোট মাছ খেলে চোখের জ্যোতি বাড়ে এবং মানুষের অনেক উপকার হয়। এত সুন্দর ভাবে রেসিপি তৈরি করে প্রত্যেকটি স্টেপ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

ছোট মাছে এভাবে পাতলা করে ঝোল ঝোল করে রান্না করলে খেতে ভালই লাগে।আপনার তৈরি করার রেসিপি কালার দেখেই মনে হচ্ছে খেতে খুবই মজা হয়েছে।ছোট মাছের মজাদার পাতলা ঝোল রেসিপি তৈরি করে আমাদের মাঝে এত সুন্দর শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

এমন ছোট মাছের ঝোল শরীরের জন্য খুব উপকারী ভাই। আপনি বানিয়েছেনও খুব সুন্দর। অসাধারণ একটি রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করলেন। ছোট মাছ খেতে আমার সব সময় ভালো লাগে। আপনি তার রান্নার ধাপ গুলি দারুন ভাবে লিখে খুব সাহায্য করে দিলেন। এবার ছোট মাছ এলে ঝোল বানিয়ে খাব।

 2 years ago 

শীতকালে যেমন সামুদ্রিক মাছ বেশি পাওয়া যায় তেমনি বিভিন্ন ধরনের শাকসবজি পাওয়া যায়। যারজন্য খাবারের ব্যাপক পরিবর্তন দেখা যায়। তারজন্য আমার কাছে শীতকাল অনেক ভালো লাগে। যেই সবজি ইচ্ছে করে সেটাই খাওয়া যায়। যাই হোক আপনি আজ ছোট মাছের খুবই মজাদার রেসিপি তৈরি করেছেন। ঠিক বলেছেন কাটার ভয়ে ছোট তেমন বেশি খাওয়া হয়না। তবে ছোটমাছ আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আপনার রেসিপি দেখতে বেশ লোভনীয় হয়েছে। এই ধরনের ছোট মাছের চচ্চড়ি গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

এই মাছ সামুদ্রিক জানতাম না,আমাদের এদিকে পাওয়া যায় অনেক। মলা মাছ যতদূর সম্ভব এটা।আপনার পোস্টটি থেকে ভিন্ন একটি রেসিপি দেখতে পেলাম।এই মাছের পাতলা ঝোল রেসিপি খাওয়া হয়নি আগে,ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ছোট মাছের এই রেসিপিটা খুব সহজেই তো দেখছি তৈরি করা যায় টমেটোগুলো দিয়ে ছোট মাছের পাতলা ঝোল রেসিপি তৈরি করেছেন পরিবেশন করা রেসিপির ছবি দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হবে। মজাদার এই রেসিপিটি তৈরি করে আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

শীতকালে খাবার মানে সত্যি ভালোলাগা। শীতকালে সামুদ্রিক মাছ বেশি পাওয়া যায় জেনে ভালো লাগলো।চমৎকার লোভনীয় ছোট মাছের ঝোল রেসিপিটি।ধনে পাতাও টমেটো দিয়ে চমৎকার করে রান্না করেছেন ছোট মাছের পাতলা ঝোল।রন্ধন প্রনালী ধাপে ধাপে চমৎকার করে তুলে ধরেছেন। ধন্যবাদ লোভনীয় রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

 2 years ago 

দারুন একটা রেসিপি শেয়ার করেছেন ভাইয়া। এটা দেখে লোভ লেগে গেল। গরম ভাতের সাথে ছোট মাছের পাতলা ঝোলের রেসিপিটা খেতে অসম্ভব মজার হবে। আর মাছগুলো দেখতে একদম ফ্রেশ লাগছে।

 2 years ago 

বেশ মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। ছোট মাছ টমেটো দিয়ে এভাবে রান্না করলে খেতে অনেক সুস্বাদু হয়।ছোট মাছ আমাদের শরীর স্বাস্থ্যের জন্য অনেক উপকারী।গরম ভাতের সঙ্গে খেতে এই রেসিপিটি অনেক ভালো লাগবে।আপনার রেসিপিটি দেখতেও অনেক লোভনীয় লাগছে। ধন্যবাদ ভাই পোস্টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 62035.99
ETH 1758.72
USDT 1.00
SBD 0.38