ইলিশ মাছ ভাঁজা।

in আমার বাংলা ব্লগ5 years ago

আজ- ২রা পৌষ | ১৪২৮ , বঙ্গাব্দ | | হেমন্ত-কাল | শুক্রবার |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

আজ আমি আপনাদের সাথে ইলিশ মাছ ভাঁজা রেসিপি শেয়ারকরব।




1639755966454-01.jpeg
ছবিঃ

প্রয়োজনীয় উপকরণঃ


  • ইলিশ মাছ।
  • মরিচের গুঁড়া।
  • লবণ।
  • তেল।
  • জিরা বাটা।
  • রসুন বাটা।

কথায় আছে ইলিশ ভাজা খেতে ভারি মজা। আসলেই অন্যান্য যেকোন ভাজা মাছ থেকে ইলিশ মাছ ভাজা অনেক স্বাদের। আমি মনে করি প্রত্যেক বাঙ্গালীদের এই ইলিশ ভাজা অনেক পছন্দের। এছাড়াও এই ইলিশ ভাজা নিয়ে আমাদের বাঙালির একটি সংস্কৃতি রয়েছে। বাঙালিরা বছরের শুরুতে অর্থাৎ পহেলা বৈশাখে দিনটি শুরু হয় ইলিশ ভাজা এবং পান্তা ভাত দিয়ে। ব্যক্তিগতভাবে আমার এই ইলিশ মাছ ভাজা অনেক পছন্দ। যখন ইলিশ মাছ ভাজা হয় তখন সারা বাড়ি এই ঘ্রানে ভরে ওঠে।

যাই হোক আজ আমি আপনাদের সাথে ইলিশ মাছ ভাজার রেসিপি শেয়ার করব। যদি ও এই রেসিপি শেয়ার করার কিছু নেই যে কেও খুব সহজে ইলিশ মাছ ভেজতে পারে।


প্রস্তুত প্রণালীঃ


ধাপ-১ঃ

  • প্রথমে মাছগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে নেব।

IMG_20211214_144004.jpg

ধাপ-২ঃ


  • এরপর কেটে রাখা মাছগুলোতে মসলা মেখে নিব।

IMG_20211214_144311.jpg

ধাপ-৩ঃ


  • এরপর কড়াইতে তেল গরম করে দিব তেল গরম হয়ে গেলে এর মধ্যে মসলা মেখে রাখা মাছ গুলো দিয়ে দিব।

IMG_20211214_144359.jpg

ধাপ-৪ঃ


  • হালকা আচেঁ মাছগুলোকে কিছুক্ষন ভেজে নিব।

IMG_20211214_144549.jpg

IMG_20211214_144544.jpg

ধাপ-৫ঃ


  • মাছের এক পাশ ভাজা হয়ে গেলে মাছগুলোকে উল্টে দেবো।

IMG_20211214_145632.jpg

ধাপ-৬ঃ


  • মাছগুলোকে বেশ কড়া করে ভেজে নিব।

ধাপ-৭ঃ


  • ভাজতে ভাজতে মাছগুলো যখন মুচমুচে হয়ে আসবে তখন মাছটিকে নামিয়ে নিব।
    IMG_20211214_150758.jpg

ধাপ-৮ঃ


  • ব্যাস এভাবেই আমি আমার মাছটিকে ভেজে নিয়েছি

IMG_20211214_153933.jpg

IMG_20211214_153927.jpg

IMG_20211214_153903.jpg

IMG_20211214_153747.jpg

সকলকে ধন্যবাদ।


Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 5 years ago 

আপনার বিষয়বস্তু খুব আকর্ষণীয়, এটা আমার অন্তর্দৃষ্টি যোগ করে, ভাগ করার জন্য আপনাকে ধন্যবাদ

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 5 years ago 

উফফফ ভাইয়া কি শেয়ার করলেন এটা!!জিভে জল চলে এসেছে। এই লোভ কিভাবে সামলাবো সত্যিই বুঝতে পারছি না। ছবি দেখে মনে হচ্ছে ইলিশ মাছ ভাজার ঘ্রাণ নাকে ভাসছে। থাক কী আর করব শুধু পোস্ট দেখেই ঘুমিয়ে পড়তে হবে। 😢 কিন্তু আমি অবশ্যই এবার জলদি এটি বাসায় বানিয়ে খাবো।হিহিহি।

 5 years ago 

অনেক সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করছেন ভাইয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রতিটি ধাপ আপনি সুন্দরভাবে উপস্থাপন করেছেন এটা আমাকে অনেক ভালো লেগেছে। দেখে তো মনে অনেক টেস্ট হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।

 5 years ago 

ইলিশ মাছ আমার খুবই প্রিয়। ইলিশ মাছ ভাজা রেসিপি দেখে লোভ লেগে গেলো। গরম গরম ভাতের সাথে কিংবা গরম খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজা খেতে খুবই ভালো লাগবে। দেখেই বোঝা যাচ্ছে ইলিশ মাছ ভাজা খেতে খুবই সুস্বাদু হয়েছে। মনে হচ্ছে যেন গরম গরম ভাত বা খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজা খেয়ে ফেলি। দারুণ মজাদার ও লোভনীয় একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 5 years ago 

আপনার ইলিশ মাছ ভাজা রেসিপি টি খুবই চমৎকার হয়েছে ।মাছগুলো দেখে মনে হচ্ছে খুব মুচমুচে হয়েছে। দেখে খেতে ইচ্ছে করছে। খুব সুন্দর করে প্রতিটি ধাপ বর্ণনা করেছেন। ছবিগুলো চমৎকার হয়েছে ।ধন্যবাদ আপনাকে এত সুন্দর মজার রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

Hi @moh.arif,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Please consider to approve our witness 👇

Come and visit Italy Community

 5 years ago 

কথায় আছে ইলিশ ভাজা খেতে ভারি মজা।

একদম সত্যি কথা ভাইয়া, ইলিশ মাছের মতো আর কোনো মজাদার মাছ নেই বললেই চলে। তাই ইলিশকে জাতীয় মাছ বলা হয়।
ভাইয়া আপনার ইলিশ ভাজা রেসিপি দেখে আমার জিভে পানি চলে এলো।
এতো রাতে ইলিশ ভাজা 😍 খিদে লেগে গেলো ভাইয়া।আপনার রেসিপির প্রতিটি ধাপ আমার কাছে দারুণ লেগেছে ভাইয়া।

আপনার জন্য অনেক দুআ ও শুভকামনা রইলো ভাইয়া।

 5 years ago 

ভাইয়া আপনার ইলিশ মাছ ভাজা দেখে তো মুখে পানি চলে আসলো। এত মুচমুচে করে মাছটি ভেজেছেন দেখেই খেতে ইচ্ছা করছে। ইলিশ মাছ আমারও খুবই পছন্দের একটি মাছ। মাছটি যেভাবেই খাওয়া হোক না কেন তা খুবই সুস্বাদু লাগে। কিন্তু ভেজে খেতে বেশি মজা লাগে। ধন্যবাদ আপনাকে এত মজাদার একটি ইলিশ ভাজার রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 5 years ago 

ইলিশ মাছের নাম শুনলেই আমার জিভে পান চলে আসে তারপর আবার এইরকম ভাজা ইলিশ দেখলে কি আর না খেয়ে পারা যায় বলেন। খুব সুন্দর ভাবে আপনি ইলিশের রেসিপি শেয়ার করেছেন দেখতে অনেক লোভনীয় হয়েছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.093
BTC 62934.78
ETH 1756.13
USDT 1.00
SBD 0.39