সবজির পাকোড়ার রেসিপি।

in আমার বাংলা ব্লগ5 years ago

আজ- ১৯ই কার্তিক ১৪২৮ , বঙ্গাব্দ |বৃহস্পতিবার | হেমন্ত-কাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

আজ আমি আপনাদের সাথে সবজির পাকোড়ার রেসিপি শেয়ার করব।




IMG_20211104_110414.jpg
ছবিঃ সবজির পাকোড়া।


বিকালের নাস্তা হিসেবে আমারা সকলে কমবেশি তেলে ভাজা খাবার খেতে পছন্দ করি। আর আমি ও এর ব্যতিক্রম নয়। আমি মাঝে মাঝে এমন সব তেলের নাস্তা বিকালে খেয়ে থাকি। যাইহোক আজ আমি বিকালের নাস্তা হিসেবে খাওয়ার মতো একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি ।

আমার এই পাকোড়া টিতে মাএ দুইটি সবজি ব্যবহার করেছি। কিন্তু সাধারণ এই পাকোড়াটিতে যত ধরনের সবজি ব্যবহার করা যায় ততো বেশি মজা হয়।



প্রয়োজনীয় উপকরণঃ


  • পেঁয়াজ কুচি।
  • মরিচ কুচি।
  • লবণ।
  • তেল।
  • আলু।
  • টমেটো।
  • ডিম।
  • চিনি।
  • ময়দা।


প্রস্তুত প্রণালীঃ


প্রথম ধাপঃ

  • বাটিতে ময়দা নিয়ে কুচি করা সকল সবজি এতে দিয়ে দিব।

দ্বিতীয় ধাপঃ


  • সবজিগুলোকে ময়দার সাথে ভালোভাবে মেখে নেব।

IMG_20211103_181049.jpg

তৃতীয় ধাপঃ


  • এরপর এতে একটি ডিম ভেঙে দিব।

IMG_20211103_181114.jpg

চতুর্থ ধাপঃ


  • ডিমসহ সবগুলো উপকরণকে একসাথে মেখে নিব। প্রয়োজনে অল্প পানি দিয়ে দিব।

IMG_20211103_181516.jpg

পঞ্চম ধাপঃ


  • এরপর একটি কড়াইতে তেল গরম করে দিব। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে পাকোড়া গুলো দিয়ে দিব।

ষষ্ঠ ধাপঃ


  • বেশ কয়েকটি পাকোড়া তেলের মধ্যে দিয়ে দিব।

সপ্তম ধাপঃ


  • এগুলোকে তেলের মধ্যে ভালোভাবে ভেঁজে নিবো।

অষ্টম ধাপঃ


  • ভাঁজা হয়ে গেলে নামেয়ে নিব।

IMG_20211103_182314.jpg

নবম ধাপঃ


  • ব্যাস এইভাবে তৈরি হয়ে গেলো মজাদার সবজির পাকোড়া। এটিকে গরম গরম সালাত অথবা সস দিয়ে পরিবেশন করতে পারেন।

সকলকে ধন্যবাদ।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  

সবজির পাকোড়া খেতে আমি খুবই পছন্দ করি। আপনার সবজি দিয়ে পাকোড়া বানানোর রেসিপি,উপস্থাপনা এবং ছবি গুলো অসাধারণ ছিল। যেহেতু এই পাকোড়াটি আমার খুব পছন্দ। চেস্টা করবো আজকে ছুটির দিনে বাসায় বসেই রান্না করার। ধন্যবাদ।

 5 years ago 

ভাইয়া আপনার সবজি দিয়ে পাকোড়া তৈরি টি অসাধারণ সুন্দর হয়েছে। ভাইয়া পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো। আপনার পোষ্টের প্রতিটি ধাপের বর্ণনা এবং ফটোগ্রাফি খুবই সুন্দর হয়েছে। সবজির পাকোড়া আমার খুবই প্রিয় একটি খাবার। ভাই আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 5 years ago 

সবজির পাকোড়া আমার অনেক ভালো লাগে ☺️ রেসিপিটি দেখেই খুব সুস্বাদু লাগছে। ভাজা পোড়া খেতে ভালোই লাগে। খুব চমৎকার একটি রেসিপি দিলেন ভাই। আমি চেষ্টা করবো তৈরি করার।

 5 years ago 

শীতকালে এই পাকোড়া টা অনেক বেশি মজা লাগে আমার কাছেও। আর আলু হচ্ছে আমার সবচেয়ে সবচেয়ে বেশি প্রিয় সবজি আর নিজেও হয়ে যাচ্ছি খেয়ে খেয়ে।😜
অনেকে পাকোড়াতে ডিম দেয় না। তবে আমিই দি, আমার কাছে এটা খুব প্রিয়।
আপনার সবজি পাকোড়া দেখেই অনেক লোভনীয় লাগছে।

 5 years ago 

অনেক সুন্দর হয়েছে আপনার এই সবজি পকোড়া রেসিপি। সবজির পকোড়া রেসিপি টা আমার কাছে খুব ভালো লেগেছে। কারণ সবজি পকোড়া আমার খুব ভালো লাগে। অনেক সুন্দর লাগতেছে আমার কাছে আমার পছন্দের রেসিপিটা আপনাকে বানাতে দেখে। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পকোড়ার রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য

দারুন একটা রেসিপি বানিয়ে দেখালেন ভাইয়া। খুবই পরিপাটি ভাবে উপস্থাপন করেছেন পুরো ব্যাপারটা। দেখেই মনে হচ্ছে খুবই মচমচা হয়েছে পাকোড়াগুলা, হালকা এই শীতে গরম গরম পাকোড়া খেতে খুবই ভালো লাগবে।

হাতের কাছে সহজে পাওয়া সব্জি দিয়ে, অল্প কথায় বিস্তর উপাস্থাপনএবং পাকোড়া তৈরির নিয়মাবলি সুন্দর ভাবে উঠে এসেছে। সব্জীর নাম দিয়ে ও উপাস্থাপন ভঙ্গি নিজের মত হলে আরও সুন্দর হতে পারত। এমন কিছু শিখে আমরা গর্বিত। ভাল ছিল।

 5 years ago 

রাত ৪ টা😴পড়াশুনা ছেড়ে উঠলাম মাত্রই,ঘুমাতে যাওয়ার আগে ভাবলাম একটা উকি মেরে যাই😊এসেই দেখি পাকোরা😋লোভ আর সামলাতে পারছিনা।
খুব ভালো হয়েছে,শুভকামনা রইলো 😊🥰

 5 years ago 

সবজির পাকোড়া রেসিপি অনেক সুন্দর হয়েছে। রেসিপির উপস্থাপনা অনেক গোছালো ছিল এবং ছবিগুলো অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে।

 5 years ago 

শীতের দিনে পাকোড়া খেতে বেশি ভাল লাগে ।আপনার কাছ থেকে নতুন একটি পাকোড়া রেসিপি শিখতে পারলাম না। পাকোড়াটা দেখে খুবই লোভনীয় লাগছে ।ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পাকোড়ার রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.087
BTC 60139.96
ETH 1609.95
USDT 1.00
SBD 0.41