ফুচকা পার্টি।
আজ - ১৮ই শ্রাবণ |১৪৩০ বঙ্গাব্দ, | বর্ষা-কাল |
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
অনেকদিন ধরে আমার ফুচকা খাওয়া হয়না। আরো অনেক আগে একবার মেলা থেকে অনেকগুলো পানিপুরি প্যাকেট নিয়ে এসেছিলাম । তবে সময়ের অভাবে আসলে সেগুলো খাওয়া হচ্ছিল না । আর বাসায় যে ফুচকার এতগুলো প্যাকেট ছিল সেটাও ভুলে গিয়েছিলাম। তবে ঐদিন কিচেনে কি একটা জিনিস খুঁজতে গিয়ে হঠাৎ এই ফুচকার প্যাকেট গুলোতে চোখে পড়ল। তাছাড়া ওই দিনের ওয়েদারটা একটু মেঘলা এবং বৃষ্টি আচ্ছন্ন ছিল। তাই চিন্তা করলাম ফুচকা খাওয়ার। আর যাবতীয় ফুচকা তৈরি করতে প্রতিটা জিনিস বাসায় ছিল তাই আর খুব একটা ঝামেলায় পড়তে হয়নি।
তো যেভাবা সে কাজ, ফুচকা বানানোর জন্য আলু সিদ্ধ ডিম সিদ্ধ টক এবং ফুচকা ভাজার এ কাজটি করিয়ে নিলাম আম্মুকে দিয়ে। মাঝে অবশ্য কিছুক্ষণের জন্য ছবি তোলার উদ্দেশ্যে ফুচকা ভাজতে গিয়ে কয়েকটি ফুচকা পুড়িয়ে ফেলি। আসলে এখানে আমার কোন দোষ নেই ফুচকা ভাগ্য ছিল পুড়ে যাওয়া তাই পুড়ে গিয়েছে, হি হি। আসলে একটি কথা কি ছেলে মানুষের দ্বারা রান্না বান্নার এই কাজগুলো খুব পারফেক্টলি হয় না।
যাই হোক ওই সকল কাজগুলো আম্মু দিয়ে করিয়ে নিলেও বাকি যে কাজগুলো সেগুলো অবশ্য আমি নিজে হাতেই করেছি। এই যেমন - পেঁয়াজ কাঁচামরিচ ধনেপাতার শসা এরপর আলু ম্যাশ করা, টক বানানো এইসব।
ফুচকা গুলো খাওয়ার পর নিজেই নিজের প্রশংসা করছি আর বলছি বাহ! আমি এতো সুন্দর ফুচকা বানাতে পারি। মাঝে মাঝে অন্যের প্রশংসার আশায় বসে না থেকে নিজেই নিজের প্রশংসা করতে হয়। কি বলেন আপনারা ! আসলে সত্যি বলতে ফুচকা গুলো খেতে খুবই মজা হয়েছিল। যদি এগুলো রেডিমেড ফুচকা তারপরে ও বাকি ইংরেডিয়েন্টস গুলো যেহেতু নিজে হাতে তৈরি করা তাই বলা যেতেই পারে দোকানে ফুচকা গুলোর তুলনায় কিছুটা হলেও এটি স্বাস্থ্যকর।
আমি একটা জিনিস আসলে মনে প্রানে বিশ্বাস করি সেটি হচ্ছে, যে জিনিসটা যত বেশি অস্বাস্থ্যকর ওই জিনিসটাই সবথেকে বেশি টেস্টি হয় খেতে। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ওই সকল ভ্যান গুলো থেকে মামার হাতের যাদু মেশানো ওই ফুচকা গুলো খেতে কিন্তু আমার প্রত্যেকেই পছন্দ করি। তাই বলছি অস্বাস্থ্যকর জিনিস দিয়ে তৈরি করা খাবারগুলো সব থেকে বেশি মজা হয় খেতে।
যাইহোক, আমি ভেবে রেখেছিলাম সবগুলা ফুচকা একসাথে বানিয়ে কিছু ফটোগ্রাফি করবো। সবাই মিলে একটা দুটো এরকম করে ফুচকা খেতে খেতে আমার মাথা থেকে ফটোগ্রাফি করার এ বিষয়টি একদমই বেরিয়ে যায়। শেষমেষ শুধুমাত্র একটি ফুচকা পড়েছিল আর ওই ফুচকাটারই ফটোগ্রাফি করেছি। খুব আফসোস হচ্ছিল সুন্দর ডেকোরেশন করে ফুচকা গুলোর ছবি তুলতে পারেনি বলে। তবে ওই দিনের মেঘলা একটা সন্ধ্যায় নিজের হাতে এভাবে ফুচকা খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। এবং এই বিষয়টাকে ঘিরে ছোটখাটো একটি পার্টির মত লাগছিল ও ব্যাপারটা বেশ জমে উঠেছিল।
সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
Hi @moh.arif,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Come and visit Italy Community
মাঝে মাঝে আমার ক্ষেত্রেও খাবার তৈরির পর ছবি তুলতে ভুলে যাই। তবে যাই বলুন একটা ফুচকার ছবি মন্দ হয়নি। নিজেকে নিজে ধন্যবাদ দিলে কাজটি করার পর তৃপ্তি অনুভব হয়, সত্যিই দারুন কাজ ছিল। লোভনীয় খাবারটি নিয়ে পোস্ট করার জন্য ধন্যবাদ জানাই।
আসলেই ভাই। এ খাবার গুলো যে শুধু মেয়েদেরই পছন্দের হবে এমনটা না। আমাদের ছেলেদের ও ভালো লাগে। আপনার বানানোর অনুভুতি পড়ে তো আমার এখন খুব খেতে ইচ্ছে করছে। যাই হোক বাসায় বানানো যাবে ফুচকা কিনে আনতে হবে আরকি। এমন আমার সাথেও হয় ভাই যে সাজিয়েছি কিন্তু খাইতে যেয়ে আর ছবি তুলতে মনে নাই।
ফুচকা পার্টি হলো আর দাওয়াত পেলাম না কেমন হলো বলেন তো? কে বলল ছেলেরা পারফেক্টলি রান্না করতে পারে না। আরে বড় বড় সব শেপই তো পুরুষ। আর আপনিই নিজেই দেখেন তো আপনি কত সুন্দর করে ফুচকা তৈরি করেছেন। কিন্তু আমার ও একটি আফসোস আপনার ফুচকার ফটোগ্রাফিটা সেভাবে দেখতে পেলাম না।
এটা খুব সত্যি কথাই বলেছেন অস্বাস্থ্যকর খাবারগুলোই বেশি টেস্টি হয়।আর এটা ও ঠিক নিজের প্রশংসা ও আজকাল নিজের করতে হয়।খুব ভালো লাগলো আপনার ফুসকা বানানোর আয়োজন পড়ে। একটা পার্টি ই বলা যায়। যেখানে খাওয়া খুব জমে উঠেছিল।ফটোগ্রাফি সেখানে আর করা হয়ে উঠেনি।অনুভূতি গুলো পড়ে বেশ ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।
আসলেই মেয়েদের তুলনায় ছেলেরাও কমে যায় না ফুচকা খাওয়াতে।আপনি অতিরিক্ত টক, ঝাল খেতে পছন্দ করেন না কিন্তু ফুচকাতে ওটাই বেশি চলে।যাইহোক আপনাদের দেশে আলুর সঙ্গে সিদ্ধ ডিম দিতে দেখেছি তবে আমাদের দেশে তেমন দিতে দেখি না।আর আমার এটা পছন্দ ও নয়।তবে ফুচকাগুলি কড়া ভাজলেও খেতে দারুণ হয়েছিল আশা করছি,ধন্যবাদ ভাইয়া।
মাঝে মাঝে নিজেই নিজের প্রশংসা করা বেশ ভালো। তাহলে অন্তত অন্য কারো প্রশংসার আশায় থাকতে হবে না😅। তবে নিজে নিজেই আপনি অনেকগুলো কাজ করে ফেলেছেন ভাইয়া। ফুচকা গুলো অনেক সুন্দর করে তৈরি করেছেন দেখে সত্যিই ভালো লাগলো। দারুন একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।