চাঁদের কিছু ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ8 months ago

আজ- ২২শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ, হেমন্ত কাল


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।





বিগত কিছুদিন যাবত মেঘলা আকাশ সাথে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল তবে আজ সকালটা আলোকিত একটি দিন দিয়ে শুরু হয়েছে। আজ যেহেতু শুক্রবার তাই অন্য দিনের তুলনায় আজকের দিনের ব্যস্ততা একটু ভিন্নরকম। আজ বেশ বেলা করে ঘুম থেকে উঠেছি। এবং ঘুম থেকে উঠে নাস্তা করতে করতে অনেকটা দেরি হয়ে গিয়েছে এবং যোহরের ওয়াক্ত হয়ে গেছে। আজ যেহেতু জুমাবার তাই দেরি না করে ফ্রেশ হয়ে মসজিদে চলে যায়। আর সবে মাত্র মসজিদ থেকে এসে পোস্টটা লিখতে বসেছি।

মোবাইলের গ্যালারিতে ঢুকতেই পুরনো কিছু ফটোগ্রাফি চোখে পড়লো। যদি ও ফটোগ্রাফি গুলো বিভিন্ন সময় বিভিন্ন দিনে করা। তবে সবগুলো ফটোগ্রাফি যখন একত্রে করেছি তখন দেখতে বেশ ভালো লাগছিল।

ছোটবেলা থেকেই চাঁদ নিয়ে আমাদের মধ্যে কতই না কৌতুহল ছিল তাই না। কাগজ গোল করে করে দূরবীন বানিয়ে চাঁদনী রাতে চেষ্টা করতাম চাঁদটাকে কাছ থেকে দেখার। চাঁদের গায়ে ছোট ছোট দাগ দেখে ভাবতাম ওখানে বুঝে চাঁদের বুড়ি সুতো বুনছে।

এরপর ঈদের চাঁদ দেখার মধ্যে তো অন্যরকম একটি মজা। চাঁদের নিচে যখন হাঁটি তখন আমি ভাবতাম চাঁদ বুঝি আমার সাথে হাঁটছে। ছোটবেলায় সে সময় চাঁদ নিয়ে কত শত চিন্তাভাবনা ছিল।

এরপর যখন আরেকটু বড় হতে লাগলাম তখন বিজ্ঞানীদের চাঁদ নিয়ে নানা গবেষণা নানা আলোচনা থেকে চাঁদ সম্পর্কে মনে হয় যেন আরো কিছু ধারনা পেলাম। তবুও এ চাঁদ যেন এখনো অনেকটা রহস্য। বিজ্ঞান প্রতিনিয়ত পরিবর্তনশীল। বিজ্ঞানের চিন্তাধারা ও সেরকম পরিবর্তনশীল। আজ যে কোন একটি প্রশ্ন নিয়ে বিজ্ঞান যে ধারণা করছে ভবিষ্যতের ধারণা পরিবর্তন হতে পারে। তাই আমি মনে করি আজও বিজ্ঞান চাঁদ নিয়ে যে ধারণা পোষণ করছে সে ধারণাগুলো হয়তো কোন এক সময় মিথ্যা বলে প্রমাণিত হতেও পারে।

যাইহোক চাঁদ নিয়ে তো অনেক আলোচনা হলো তো চলুন চাঁদের কিছু ফটোগ্রাফি আপনার সাথে শেয়ার করি।

1000064291.jpg

1000064300.jpg

1000064294.jpg

ডিভাইস : Samsung Galaxy Ultra 25

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।

1000038736.webp


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 8 months ago 

বাহ্! আপনি তো দেখছি চাঁদের চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাই। বিশেষ করে প্রথম ফটোগ্রাফিটা জাস্ট অসাধারণ হয়েছে। স্যামসাং গ্যালাক্সি এস ২৫ আলট্রা মোবাইলের ক্যামেরা খুবই ভালো। যাইহোক এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 59856.77
ETH 1554.43
USDT 1.00
SBD 0.42