ব্লক চেইন।
আজ - ১৮ই আশ্বিন |১৪৩০ বঙ্গাব্দ, | শরৎকাল |
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
ছবি এখান হতে নেওয়া হয়েছে।
আপনাদের সাথে নিয়ে সম্ভবত দুইটি শীত পার করেছি। সামনে আরো একটি শীত পার করব নিশ্চয়ই। গত বছরের পুরনো শীতকালের পোস্ট গুলো যখন চোখে পড়ে তখন আসলে বুঝতে পারা যায় সময়টা কেমন ছিল বা ওই সময়ের অনুভূতিগুলো কেমন ছিল। যেহেতু ব্লক চেইন থেকে কখনো কোন কিছু মুছা যায় না তাই আমাদের করার প্রতিটি পোস্ট কিন্তু এখানে থেকেই যায়। অনেক বছর পর বা অনেকগুলো দিন পর যখন আমরা এই পোস্টগুলো পড়বো তখন কিন্তু একটা অন্যরকম ভালোলাগা কাজ করবে। আপনাদের কারো মধ্যে ডায়েরি লেখার অভ্যাস আছে নাকি তা জানিনা। তবে অনেকেই তাদের স্পেশাল মুহূর্তগুলো কিংবা দৈনন্দিন কর্মকাণ্ডগুলো সুন্দরভাবে ডাইরিতে লিপিবদ্ধ করে রাখে সুন্দর কিছু স্মৃতি ধারণ করতে । এ ব্লক চেইন কিংবা ব্লগিংটাও কিন্তু অনেকটাই ওই ডায়েরির মতই।
আজ থেকে দুই তিন বছর আগের করা আপনার নিজের কোন একটা পোস্ট আপনি পড়ে দেখুন দেখবেন অনেকটাই ভালোলাগা কাজ করবে। আমাদের পুরনো প্রত্যেকটা ঘটনা কিন্তু আমাদের কখনোই মনে থাকে না হয়তো স্পেশাল স্পেশাল কিছু মোমেন্ট মনে থাকে কিন্তু প্রত্যেকটা ঘটনা মনে থাকে না। ঠিক সেভাবে আমাদের দুই বছর বা তিন বছর ধরে পোস্ট করে যাওয়ার প্রত্যেকটা পোস্ট কিন্তু আমাদের মনে নেই। কিন্তু ব্লক চেইন এই জিনিসটাকে ধরে রেখেছে। প্রত্যেকটা পোস্ট কিন্তু আমাদের আইডিতে রয়ে গিয়েছেই।
ধরুন আজকের কোন ঘটনা আমি লিখলাম কিন্তু অনেক দিন পর বা অনেক বছর পর এই ঘটনাটা কিন্তু ভুলে যেতেই পারি এটি স্বাভাবিক তবে এই লেখাগুলো কিন্তু কখনো ব্লক চেইন থেকে মুছবে না এগুলো থেকে যাবে আজীবন। ব্লক চেইনের সুবাদে আমরা চাইলে আমাদের সুন্দর কিছু মুহূর্ত কিংবা ঘটনা গুলোকে সংরক্ষিত করে রাখতে পারি ।
তাছাড়া সুন্দর সুন্দর কোন ফটোগ্রাফি যেগুলা মোবাইলের গ্যালারি থেকে ডিলিট হয়ে গিয়েছে অনেক আগে ওই ফটোগ্রাফি গুলো কিন্তু আমরা এখানে পোস্ট করলে তা দেখতে পারি অনেক অনেক বছর পরেও। এ ব্লক চেনটা কিন্তু ভারী মজার একটা জিনিস। এই জিনিসটাকে লকার, ব্যাংক কিংবা ডায়েরি বললেও ভুল হবে না। কেননা এখানে লেখাগুলোকে সংরক্ষণ করা যায়।
আমার তো বেশ ভালই লাগে মাঝে মাঝে সময় হলে পুরনো পোস্ট করে পড়তে আপনারা কি কেউ আপনাদের পুরনো পোস্টগুলো পড়েন নাকি?
আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী দিন। আবার অন্য কোন বিষয় নিয়ে। আল্লাহাফেজ।
সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
আসলেই এখনকার আবহাওয়াটা বেশ গরম, আর হালকা বৃষ্টি গরমের মাত্রা বাড়িয়ে দেয়। সামনে শীতকাল আসছে, সত্যি বলতে আমার শীতকালটা বেশি ভালো লাগে।
আমি মাঝে আমার পুরনো পোস্টগুলো পড়ার চেষ্টা করি। এতে একটা অদ্ভুত ভালোলাগা অনুভব করি।
গরম আর গরম।আজ দুপুরে খুব জোরে সোরে বৃষ্টি হলো।আকাশটা হালকা কালো ছিল।দেখে এতো ভালো লাগছিল বলার মতো নয়।স্কুল থেকে ছেলেকে আনতে গিয়ে দুজনেই কাক ভেজা হয়ে গেলাম।অনেকদিন পর আজ হঠাৎ বৃষ্টিতে ভিজলাম।
আমি কিন্তু আগের পোস্ট গুলো মাঝে মাঝে দেখি।তাতে যেমন ভালো লাগা কাজ করে তেমনি আমার পোস্টের আপডেট কতোটা করতে পেরেছি সেটা ও দেখা হয়।তখন খুব ভালো লাগে আসলে।
হালকা বৃষ্টি আবার হালকা রোদ,এভাবেই চলছে বেশ কয়েকদিন ধরে। এতে করে ভ্যাপসা গরম লাগছে। যাইহোক চমৎকার একটি পোস্ট শেয়ার করেছেন ভাই। এটা আমি মাঝেমধ্যেই ভাবি যে, গ্যালারিতে এখন সব ছবি রাখা দরকার নেই। কারণ আমাদের আইডিতে বছরের পর বছর শেয়ার করা ছবিগুলো রয়ে যাবে। পুরনো পোস্ট কিছুদিন আগে পড়েছিলাম। আসলেই ভিন্ন ধরনের অনুভূতি সৃষ্টি হয়েছিল মনের মধ্যে। ডায়েরিতে তো শুধু লিখে রাখা যায়, কিন্তু ব্লকচেইনে লেখা, ছবি সবকিছুই সংরক্ষিত করা হয়। যাইহোক পোস্টটি পড়ে খুব ভালো লাগলো ভাই। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
একদম ঠিক বলেছেন আপনি ভাইয়া, যে হালকা বৃষ্টিতে গরম বেড়ে যায়।জি ব্লক চেইন আসলেই মজার জিনিস এখান থেকে ইচ্ছাকৃতভাবে মুছতে না চাইলে থেকেই যায় পোস্টগুলো।পূর্বের ডিলিট হয়ে যাওয়া ফটোগ্রাফি এখানে শেয়ার করে থাকলে সেগুলো দেখতে পাওয়া যায় ব্লক চেইনের মাধ্যমে।না পুরনো পোস্ট পড়া হয়না,কিছুদূর দেখা হয় স্ক্রল করে মাঝেমাঝে।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।