শৈশবে বর্ষার স্মৃতি ।

in আমার বাংলা ব্লগlast year

আজ- ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।




1000060550.jpg
ছবি এখান হতে নেওয়া হয়েছে।

কেমন আছেন সকলে? আশা করছি ভাল আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এমন একটি আবহাওয়ায় ভালো না থাকার উপায় নেই। পুরো পরিবেশটা একেবারে ঠান্ডা এবং শান্তিময় হয়ে আছে। গত কিছুদিন যাবৎ ভয়ানক গরম থাকার পর অবশেষে বৃষ্টি একেবারে শীতল করে দিয়ে গেল। এই তীব্র গরমে এই শীতল বৃষ্টিই এক মাত্র প্রশান্তি বয়ে নিয়ে আসতে পারে আর না হয় কিছুই না।

আমি সবসময় একটি কথা বলি, প্রকৃতি একমাত্র প্রকৃতিকে শান্ত করতে পারে আর তা না হলে কোন কিছু দিয়ে সেটি সম্ভব নয়। প্রচন্ড তীব্র গরমে হয়তো আমরা এয়ারকন্ডিশনে বসে ঘরের মধ্যে ঠান্ডা হাওয়া খেতে পারি কিন্তু সেটি আর কতক্ষণ থাকে। বের হলেই সে গরমের অতিষ্ঠতা আবারও পোহাতে হয়। আর দেখুন একদিনের সামান্য ঠান্ডা বৃষ্টিতে সবকিছু একেবারে ঠান্ডা হয়ে যায়। প্রকৃতির যেমন ভয়ানক রূপ রয়েছে ঠিক তেমনি সুন্দর, স্নিগ্ধ রুপ ও রয়েছে। সময় সাথে সাথে প্রকৃতি তার নিজেকে পরিবর্তন করে এবং মানুষকে তার শক্তি জানান দিয়ে দেয়।

আজকের এই ওয়েদারটা বৃষ্টি বিলাসী মানুষদের জন্য উপযুক্ত একটি সময় এই সময়টাকে উপভোগ করার। বৃষ্টি আমার ভালো লাগে কিন্তু সেটা সব সময়ের জন্য নয়। মাঝে মাঝে বৃষ্টি আমাদের মনে বিষন্নতার জন্ম দেয় আবার মাঝে মাঝে বৃষ্টি আনন্দ-বার্তা নিয়ে আসে আমাদের মনে। শৈশবের এই বৃষ্টি ভেজা দিনগুলো মাঝে মাঝে এখনো চোখ বন্ধ করলে যেন চোখে ভেসে ওঠে। ঝিরিঝিরি বৃষ্টিতে ঘাসের উপরে ফুটবল খেলা। স্কুল থেকে ফিরতে বন্ধুদের নিয়ে বৃষ্টিতে ভেজা। এরপর বৃষ্টিতে পুকুরের পানিতে গোসল করা সে যেন এক অন্যরকম আনন্দ। এমনিতেই বর্ষাকালে পুকুরের পানিগুলো ফুলে ফেঁপে টইটুম্বর হয়ে ওঠে আর ওই টইটুম্বর পানি গুলোতে সাঁতার কাটার যেন মজাই অন্যরকম।

এরপর বৃষ্টি ভেজা রাতগুলোতে ঘরে বসেই লুডু খেলা। তাছাড়া চাল ভাজা, বাদাম ভাজা, মুড়ি এসব কিছু খেতে খেতে বিকেলে বসে আড্ডা দেওয়া। বৃষ্টি ভেজা দিনগুলোতে মাঝে মাঝে অলস সময় কাটলেও কিছু কিছু সময় বেশ উপভোগ্য।

জীবনে আমরা যখন একটা পর্যায়ে চলে আসি তখন শৈশবের সে ছোট ছোট ঘটনা মুহূর্তগুলো মনে এতটা আনন্দ দেয় যে মনে হয় যেন তখনই ওই সময়গুলোতে ফিরে যায় এবং ওই মুহূর্তগুলোকে আবারো নতুন করে উপভোগ করি। আমাদের জীবনে কত বর্ষা আসে যায় কিন্তু ছোটবেলার সেই বর্ষার সময় গুলোর মুহূর্তগুলো যেন জীবনে আর ফিরে আসে না। জীবন থেকে যে সময়টা, যে বয়সটা, যেই স্মৃতিগুলো চলে যায় সেগুলো আর ফিরে আসে না।

জীবনে অনেক নতুন নতুন অভিজ্ঞতা হয় নতুন নতুন ভালোলাগার বিষয়ে আমাদের তৈরি হয় কিন্তু যে আনন্দ কিংবা ভালো লাগার বিষয়গুলো জীবন থেকে একবার পেরিয়ে গিয়েছে যেগুলো আর ফিরে পাওয়া সম্ভব নয়। আমার মত যারা এখনো সেই ছোট ছোট স্মৃতিগুলো নিয়ে ভাবে তারা যেন এক মুহূর্তের জন্য হলেও ওই সময়টাতে কল্পনায় ফিরে যায়।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।

1000038736.webp


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 last year 

কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ায় পরিবেশটা আসলেই শীতল হয়ে গিয়েছে। যাইহোক ছোটবেলার কিছু কিছু স্মৃতি কখনোই ভুলা যায় না। ছোটবেলায় বৃষ্টির দিনে ফুটবল খেলতে সবচেয়ে বেশি ভালো লাগতো। আপনার পোস্টটি পড়ে ছোটবেলার স্মৃতি মনে পড়ে গিয়েছে ভাই। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.085
BTC 59209.10
ETH 1580.85
USDT 1.00
SBD 0.37