নুডুলস তৈরির রেসিপি।steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago

আজ - ১২ই ভাদ্র |১৪৩০ বঙ্গাব্দ, | শরৎকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

আজ আমি আপনাদের সাথে মিক্স নুডুলস তৈরির রেসিপি শেয়ার করব।




1693110968820.jpg

কেমন আছেন সকালে? আশা করছি ভাল আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে খুবই সাধারণ এবং প্রত্যেকের প্রিয় একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। অনেকের প্রিয় এবং শর্টকাটে একটা নাস্তা হচ্ছে নুডুলস। অনেকে অনেক ভাবে নুডুলস তৈরি করে তবে আজকে আমি একটু ভিন্নভাবে নুডুলসের রেসিপি দেখাব । আজকে আসলে আপনাদের সাথে নুডুলস এবং পাস্তা এই দুইটা একসাথে করে তৈরি করব । এই মিক্স নুডুলসটা খেতে খুবই মজা। তবে সাধারণ নুডুলসের মতো এটি বানাতে কিন্তু অতটা সহজ না অনেকটাই সময়ের প্রয়োজন হয় এটি বানাতে । তো চলুন আর কথা না বাড়িয়ে আমার এ পছন্দের রেসিপিটি কিভাবে তৈরি করেছি তা আপনার সাথে শেয়ার করি-

প্রয়োজনীয় উপকরণঃ


  • পেঁয়াজ কুচি।
  • মরিচের গুঁড়া।
  • লবণ।
  • তেল।
  • জিরা বাটা।
  • আদা বাটা।
  • রসুন বাটা।
  • নুডুলস , পাস্তা।
  • মুরগির মাংস।
  • আলু।
  • ধনিয়া পাতা।
  • ডিম।


প্রস্তুত প্রণালীঃ


ধাপ-১ঃ

  • প্রথমে ফুটন্ত গরম পানিতে পাস্তাগুলো দিয়ে দিব সিদ্ধ করার জন্য।

IMG_20230826_165429.jpg

ধাপ-২ঃ


পাস্তাগুলো কিছুটা সিদ্ধ হয়ে গেলে এরপর নুডুলস দিয়ে দিব।

ধাপ-৩ঃ


এরপর ছোট করে আলু কেটে নিব। এবং আলুগুলোকে তেলে ভেজে নিব।

IMG_20230826_162853.jpg

ধাপ-৪ঃ


এরপর রান্না করা মাংস নিয়ে নিব দুই টুকরো। আর মাংসগুলোকে কেটে নিব।

এরপর জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, এলাচ, দারচিনি, তেজপাতা ও মরিচের গুঁড়ো দিয়ে মাংস ও আলু দিয়ে রান্না করে নিব।

ধাপ-৫ঃ


এরপর একটি ডিম ভেজে নিব।

IMG_20230826_170407.jpg

ধাপ-৬ঃ


একটি ফ্রাইপেনে তেল গরম করতে দিব তেল গরম হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ দিয়ে দিব।

IMG_20230826_170738.jpg

ধাপ-৭ঃ


পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভাজার পর নরম হয়ে আসলে তখন এর মধ্যে পূর্বে রান্না করা মাংস ও ডিম গুলো দিয়ে দিব।

ধাপ-৮ঃ


এবার সিদ্ধ করে পানি ঝরিয়ে রাখা নুডুলস গুলো এর মধ্যে দিয়ে দিব। এবং প্যাকেটের মসলাগুলো এর মধ্যে দিয়ে দিব।

IMG_20230826_170925.jpg

ধাপ-৯ঃ


এরপর সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করব।

IMG_20230826_171455.jpg

ধাপ-১০ঃ


এরপর ভাজা শেষে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব।

IMG_20230826_171518.jpg

ধাপ-১১ঃ


এবার গরম গরম সালাদ ও সস এর সাথে পরিবেশন করে নিন।

IMG_20230826_183231.jpg

সকলকে ধন্যবাদ।


Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

ভাইয়া আপনি আজ নুডুলসের রেসিপি শেয়ার করেছেন। দেখতে বেশ লোভনীয় লাগছে। আপনার মতো আমিও নুডুলস,পাস্তা মিক্সড করে রান্না করি।খেতে ভীষণ মজার হয়।সাথে চিকেন দিলে এর স্বাদ আরো দ্বিগুন হয়ে যায়। মজার রেসিপিটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আরে বাপরে বাপ। এত সুন্দর করে যে নুডুলস রান্না করা যায় সেটা কিন্তু জানা ছিল না। আজ আপনার রেসিপি দেখে বুঝতে পারলাম যে চাইলে নডুলসও বেশ সুস্বাদু করে রান্না করা যায়। অনেক সুন্দর করে নুডুলস এর রেসিপিটি ধাপে ধাপে আমাদের মাঝে তুলে ধরেছেন। ভাবছি আপনার এই রেসিপিটা আমিও বাসায় ট্রাই করবো।

 3 years ago 

বিকেলের জন্য নাস্তার অন্যতম হলো নুডুলস। নুডুলস খেতে ভীষণ ভালো লাগে। আর নুডুলস বিভিন্ন উপায় রান্না করা যায়। এর মধ্যে আপনি যেভাবে রান্না করেছেন এভাবে রান্না করে খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। নুডুলস রান্নার প্রতিটা ধাপ খুব চমৎকার ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া নুডুলস আর পাস্তা মিক্স করে রান্না করলে খেতে অনেক মজাদার হয়। আর চিকেন নুডুলস তো এমনিতেই সেরা। চিকেন , আলু,ডিম এবং প্রত্যেকটা উপকরণের সমন্বয়ে যেভাবে নুডুলস তৈরি করেছেন নিশ্চয়ই খেতে অনেক টেস্টি হয়েছে । নুডুলস রান্নার প্রত্যেকটি ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 3 years ago 

ভাইয়া, অনেকগুলো উপকরণের সমন্বয়ে খুবই চমৎকারভাবে নুডুলস এর রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই রেসিপি তৈরিতে মুরগির মাংস এবং ডিম দেওয়ার বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে। খুবই লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

নুডুলস বিভিন্ন উপায়ে রান্না করা যায়। আজকে আপনি মজাদার নুডুলস রেসিপি শেয়ার করেছেন আর চিকেন নুডুলস তো বেশি টেস্টি। সেই সাথে পরিবেশন করা নুডুলস এর ছবি দেখেও খেতে ইচ্ছে করছে। অনেক লোভনীয় ছিল আর এই মুখোরুচিকর মজাদার রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

বর্তমান সময়ে যেন নুডুলস ছাড়া আমাদের চলেই না। অতিথি আপ্যায়নে কিংবা বাচ্চাদের টিফিনে এর কোনো তুলনাই হয়না।বিশেষকরে মুরগির মাংস এবং ডিম দিয়ে একসাথে কখনও নুডুলস খাওয়া হয়নি।এই রেসিপিটি চীন দেশীয় হলেও বর্তমানে আমাদের দেশে এটি একটি জনপ্রিয় খাবার।চমৎকার উপস্থাপনার মাধ্যমে আপনি রেসিপিটি শেয়ার করেছেন। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

নুডলস, পাস্তা একসাথে রান্না করেছেন তাও আবার এতো উপকরণ দিয়ে।খেতে নিশ্চয় খুব ভালো ছিল।রেসিপি তৈরির প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপনা চমৎকার হয়েছে।রেসিপির পরিবেশ টাও দারুন।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

নুডুলস সবার কাছে খুবই প্রিয় একটি খাবার। নুডুলস তৈরি করতেও বেশি সময়ের প্রয়োজন হয় না। নাস্তার জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই নুডুলস। পাস্তা দিয়ে নুডুলস আগে পরে আমি কখনোই খাইনি তাইতো আপনার নুডুলস তৈরি করার প্রত্যেকটি ধাপ ভালোভাবে দেখলাম যাতে করে বাড়িতে তৈরি করতে পারি। শেষের ছবি দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। ধন্যবাদ দাদা সুন্দর একটি রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65101.89
ETH 1898.81
USDT 1.00
SBD 0.38