নাচোস বানানোর মিশন।

in আমার বাংলা ব্লগ8 months ago

আজ- ২৬শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ, হেমন্ত-কাল


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।




1000043630.jpg

আমরা বাঙালিরা বরাবরই ভজন রসিক। বিভিন্ন স্বাদের খাবার গ্রহণ করতে আমরা সবসময় খুব পছন্দ করি। বাঙালির গতানুগতিক খাবারগুলো থেকে বর্তমানে বিভিন্ন দেশের বিভিন্ন রকমের খাবার-দাবার আমাদের দেশে সংস্কৃতিতে এখন যোগ হয়েছে। ফলে বাঙালিদের খাবারের স্বাদের দিক দিয়েও পরিবর্তন হয়েছে। এবং খাবারের তালিকাটাও বেশ বড় হয়েছে। এমনিতেই বাঙালির খাবারের সংখ্যার কোন শেষ নেই তার ওপরে বিভিন্ন দেশের সংস্কৃতি কিংবা ঐতিহ্যবাহী খাবার গুলো আজ আমাদের সংস্কৃতিতে এসে যোগ হয়ে নতুন মাত্রা যোগ করেছে এবং এই সংখ্যা হয়ে উঠেছে বিশাল।

বাঙালি খাবারগুলোর পাশাপাশি বিভিন্ন সংস্কৃতির খাবার এগুলো এখন আমাদের মুখে মুখে। যেমন, মোমো, বার্গার, র্স্যান্ডউইচ, পুডিং, চাওমিন, ফ্রাইড রাইস, চিলি চিকেন আরো বিভিন্ন রকমের খাবার যেগুলো বাহিরের সংস্কৃতি থেকে এসেছে । রেস্টুরেন্ট কিংবা ক্যাফেগুলোতে আমরা এ ধরনের খাবারগুলো প্রায় খেয়ে থাকি। আবার আমার মাঝে মাঝে শখ করে দু একটা খাবার বাসায় বানিয়েও থাকি।

1000043629.jpg

আজ ও ঠিক সেরকমই রেস্টুরেন্ট স্টাইলের ঘরে তৈরি একটি খাবার আপনাদের সাথে শেয়ার করব। এতক্ষণে নিশ্চয়ই আপনারা ছবি দেখে বুঝতে পারছেন আমি কোন খাবারটির কথা বলছি। হ্যাঁ ঠিকই ধরেছেন আপনারা, আমি নাচোস এর কথাই বলছি।

নাচোস আমার পছন্দের খাবারগুলোর তালিকায় অন্যতম। রেস্টুরেন্ট থেকে অনেক বার খাওয়া হয়েছে তবে ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় সাধারণ খাবারটির অসাধারণ স্বাদ এবং তৈরি করতেও মাত্র কয়েকটি উপকরণ দিয়ে করা যায়। তাই ভাবলাম এটা একবার বাসায় বানানো চেষ্টা করা যাক।

যাইহোক প্রথমবারের মতো যেহেতু এটির বাসায় তৈরি করছি তাই ফুল ডিটেলস রেসিপি টা করা হয়নি কেননা তখনো পর্যন্ত সিওর ছিলাম না এটা আসলে খেতে ভালো হবে কিনা। তবে সত্যি বলতে এটি খেতে রেস্টুরেন্টে এর নাচোস এর থেকেও কোন অংশে কম নয়। অসাধারণ খেতে। কোন একদিন হয়তো আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করব।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।

1000038736.webp


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 8 months ago 

বাহ্! বাসায় তৈরি নাচোস দারুণ হয়েছে তো। নাচোস খেতে আসলেই দারুণ লাগে। মাঝেমধ্যে বাহিরে আমারও নাচোস খাওয়া হয়। আশা করি দ্রুত রেসিপিটা আমাদের সাথে শেয়ার করবেন। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.090
BTC 62164.77
ETH 1738.43
USDT 1.00
SBD 0.38